|

মোহাম্মদ শহীদ

১ নভেম্বর, ১৯৮৮ তারিখে নারায়ণগঞ্জে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

বাংলাদেশের স্বল্প কয়েকজন মিডিয়াম-পেসারের অন্যতম। ঘরোয়া ক্রিকেটে দ্রুত উত্থানের স্বীকৃতিস্বরূপ কয়েক বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্যে জাতীয় দলে অন্তর্ভুক্ত হন। দীর্ঘ দূরত্ব নিয়ে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিবেগে হাত পিছনে বাঁকিয়ে জোড়ালো ভঙ্গীমায় বোলিং কর্মে অগ্রসর হয়ে থাকেন। সুনিয়ন্ত্রিত পন্থায় ও ডানহাতি ব্যাটসম্যানদেরকে লক্ষ্য করে বলকে ঘুরাতে পারেন।

শীতলক্ষ্যা নদীর ওপারে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। কৈশোর অবস্থাতেই ক্রিকেট খেলতে শুরু করেন। এরপর, ঢাকার লীগে যুক্ত থেকে বলিষ্ঠ মানসম্পন্ন পেস বোলিং করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। ঢাকা প্রিমিয়ার লীগে বেশ ভালোমানের ক্রীড়াশৈলীর স্বাক্ষর রেখে সকলের মন জয় করেন। ২০১১-১২ মৌসুম থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে ঢাকা মেট্রোপলিস ও ঢাকা বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী ট্যাংক ক্রিকেটার্স ও ঢাকা ডায়নামাইটসের পক্ষে খেলেছেন। ১৭ অক্টোবর, ২০১১ তারিখে বগুড়ায় অনুষ্ঠিত ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। এ পর্যায়ে পাঁচ খেলায় অংশ নিয়ে ২৬.০৬ গড়ে ১৫ উইকেট দখল করেছিলেন।

পরের মৌসুমে তেমন ভালো খেলা উপহার দিতে পারেননি। সমসংখ্যক খেলায় অংশ নিয়ে পাঁচ উইকেট পান। তবে, ২০১৩-১৪ ও ১০১৪-১৫ মৌসুমে আরও ভালোমানের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে তৎপর হন। উভয় মৌসুমেই ১৮ উইকেট দখল করেছিলেন। তন্মধ্যে, দ্বিতীয় মৌসুমটিতে ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে লিস্ট-এ ক্রিকেটে ২১ উইকেট পেয়েছিলেন।

২০১৫ থেকে ২০১৬ সময়কালে বাংলাদেশের পক্ষে পাঁচটিমাত্র টেস্ট ও একটিমাত্র টি২০আইয়ে অংশ নিচ্ছেন। বাংলাদেশের টেস্ট দলে তাঁকে যুক্ত করা হয়। ২০১৫ সালে নিজ দেশে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। পাকিস্তানের বিপক্ষে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নেন। ২৮ এপ্রিল, ২০১৫ তারিখে খুলনায় অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। সৌম্য সরকারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ১০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে ১/৫৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, তামিম ইকবালের অসামান্য ব্যাটিং দৃঢ়তায় খেলাটি ড্রয়ে পরিণত হয়েছিল ও দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রথম তিন টেস্ট থেকে পাঁচ উইকেট পেয়েছিলেন ও বেশ রান খরচ করে ফেলেন। দীর্ঘক্ষণ ধরে বোলিং করতে সক্ষমতা দেখিয়েছেন। তবে, অনেক সময়ই বলে পেস আনয়ণের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও, অধিকাংশ বাংলাদেশী পেস বোলারের ন্যায় পুরনো বলে তেমন দক্ষতার সাথে বোলিং করতে পারেননি।

২০১৫ সালে নিজ দেশে হাশিম আমলা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৩০ জুলাই, ২০১৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। বৃষ্টিবিঘ্নিত ঐ টেস্টের একমাত্র ইনিংসে ১ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়।

২০ জানুয়ারি, ২০১৬ তারিখে খুলনায় অনুষ্ঠিত সফররত জিম্বাবুয়ের বিপক্ষে টি২০আইয়ে প্রথমবারের মতো খেলেন।

২০১৬ সালের বিপিএল আসরে ঢাকা ডায়নামাইটসের প্রতিনিধিত্ব করেছেন। মিতব্যয়ী বোলিংয়ে দলকে পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে যেতে ভূমিকা রাখেন। শেষের ওভারগুলোয় দারুণ বোলিং করে চিটাগং ভাইকিংসের বিপক্ষে দলকে ১৯ রানের জয় এনে দেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। ফারজানা নাম্নী এক রমণীকে বিয়ে করেন। এ দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে।

Similar Posts

  • |

    স্ট্যানলি স্নুক

    ১১ নভেম্বর, ১৮৭৮ তারিখে টেম্বুল্যান্ডের সেন্ট মার্কস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, বোলিংয়ে বেশ পারদর্শী ছিলেন। ১৯০০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৪-০৫ মৌসুম থেকে ১৯২০-২১ মৌসুম পর্যন্ত…

  • |

    মারভিন গ্রেল

    ১৮ ডিসেম্বর, ১৮৯৯ তারিখে ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। খাঁটিমানসম্পন্ন ব্যাটসম্যান ও বিশ্বস্ত মিডিয়াম-পেসারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করতেন। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩৭-৩৮ মৌসুম…

  • | |

    বিলি ওয়েড

    ১৮ জুন, ১৯১৪ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে অপ্রচলিত পন্থায় ব্যাটিং করতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৫-৩৬ মৌসুম থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। নাটাল দলের কিংবদন্তীতুল্য…

  • | |

    সিবি ফ্রাই

    ২৫ এপ্রিল, ১৮৭২ তারিখের সারের ওয়েস্ট ক্রয়ডন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত শৌখিন ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। রেপটনে অধ্যয়ন করেছেন। এরপর, ওয়াডহাম কলেজ অক্সফোর্ডের বৃত্তিলাভ করেন। সেখান থেকে ক্লাসিক মডারেশন্সে প্রথম-শ্রেণীর স্নাতক ডিগ্রী লাভ করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি…

  • |

    রন হামেন্স

    ২৫ নভেম্বর, ১৯১৫ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৪০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ছাত্রাবস্থাতেই তাঁর মাঝে ক্রিকেটারের গুণাবলী লক্ষ্য করা যায়। জানুয়ারি, ১৯৩১ সালে অ্যাডিলেডে এ-স্তরের ক্রিকেটে অংশ নেন। এরফলে, ১৫ বছর ৬৭ দিন বয়সে…

  • |

    সুধীর নায়েক

    ২১ ফেব্রুয়ারি, ১৯৪৫ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৭০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। টারডিও এলাকায় জন্মগ্রহণকারী নয় ভাই-বোনের অন্যতম ছিলেন। ১৯৫০-এর দশকে শৈশবকাল অতিবাহিত করেন। টেনিস বলে আন্ডার আর্ম ক্রিকেট খেলেন। টারডিওর চিকলাদিতে ক্রিকেট খেলাকালীন সুনীল গাভাস্কার, মিলিন্ড রেগে…