|

মোহাম্মদ ইরফান

৬ জুন, ১৯৮২ তারিখে পাঞ্জাবের গাগ্গু মান্ডি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ২০১০-এর দশকে পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

দীর্ঘ ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী বামহাতি ফাস্ট বোলার। এখান থেকেই আরেক দীর্ঘদেহী বোলার মোহাম্মদ জাহিদের উত্থান ঘটে। তাঁর উচ্চতা নিয়ে পিসিবি বিভিন্ন তথ্য প্রকাশ করেছিল। ৬ ফুট ৮ ইঞ্চি, ৬ ফুট ১০ ইঞ্চি ও ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার তথ্য প্রকাশ করলে বিভ্রান্তির সৃষ্টি হয়। যদি ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী হয়ে থাকেন, তাহলে তিনি বিশ্বের দীর্ঘতম ক্রিকেটার হবেন ও পছন্দের তালিকায় থাকা জোয়েল গার্নারের উচ্চতাকে অতিক্রম করবেন।

নিজ শহরে অপর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় এক পর্যায়ে ক্রিকেট খেলা ছেড়ে দেন। পরিবারকে সহায়তাকল্পে ক্লাব ক্রিকেটে অর্থের বিনিময়ে খেলায় অংশ নেয়া সত্ত্বেও পূর্ণাঙ্গকালীন পাইপ ফ্যাক্টরিতে কাজ করতেন। পরবর্তীতে, আকিব জাভেদের দৃষ্টিগোচরে পড়লে লাহোরভিত্তিক ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণার্থে তাঁকে নেয়া হয়।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে বালুচিস্তান, খান রিসার্চ ল্যাবরেটরিজ, লাহোর রিজিওন হোয়াইটস, মুলতান, পাঞ্জাব, সিন্ধু, সাউদার্ন পাঞ্জাব এবং ওয়াটার ও পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বাল্খ লিজেন্ডস, বালুচিস্তান বিয়ার্স, বার্বাডোস ট্রাইডেন্টস, ঢাকা ডায়নামাইটস, দূরন্ত রাজশাহী, এডমন্টন রয়্যালস, হংকং আইল্যান্ড ইউনাইটেড, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর টাইগার্স, মুলতান সুলতান্স, পাখতুন্স, পেশাওয়ার জালমি, রাজশাহী রয়্যালস, সিডনি সিক্সার্স ও উইনিপেগ হকসের পক্ষে খেলেছেন।

২০০৯ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। খান রিসার্চ ল্যাবরেটরিজের পক্ষে খেলেন। ১০ অক্টোবর, ২০০৯ তারিখে করাচীতে অনুষ্ঠিত খান রিসার্চ ল্যাবরেটরিজ বনাম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। নিজস্ব দ্বিতীয় খেলায় নয় উইকেট দখল করেছিলেন। ঐ মৌসুমে দশ খেলায় অংশ নিয়ে ৪৩ উইকেট পেয়েছিলেন। ২০১০ সালের বিশ্ব টি২০ প্রতিযোগিতায় আঘাতগ্রস্ত সিমারদের স্থলাভিষিক্ত করার জন্যে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সুনজরে ছিলেন। তবে, স্বীয় নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এক বছর পর আন্তর্জাতিকে প্রথম অংশ নেন। ঘরোয়া পর্যায়ে ক্রিকেটে স্বীয় খেলার ধারা অব্যাহত রাখতে থাকেন। পেস বৃদ্ধিসহ শারীরিক সক্ষমতা ধরে রাখতে সচেষ্ট ছিলেন।

২০১০ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১০ সেপ্টেম্বর, ২০১০ তারিখে চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ২০১২ সালে ভারতের মাটিতে খেলার উদ্দেশ্যে সীমিত-ওভারের সিরিজে তাঁকে রাখা হয়। ১৪০ কিলোমিটারের অধিক গতিবেগে বোলিং করেন। অতিরিক্ত বাউন্সে ব্যাটসম্যানদের কোনঠাঁসা করে রাখেন।

সুন্দর খেলার স্বীকৃতিস্বরূপ ২০১২-১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমনের উদ্দেশ্যে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলে রাখা হয়। সেখানেই তাঁর টেস্টে অংশগ্রহণের সুযোগ চলে আসে। ১৪ ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৬ ও ২ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ৩/৮৬ ও ০/৩৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, রবিন পিটারসনের অনবদ্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৪ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে অগ্রসর হতে থাকে।

শুরুরদিকে পাকিস্তানের পক্ষে মাঝে-মধ্যে অংশ নেয়ার সুযোগ পেতেন। তবে, ২০১৩ সালের শুরুরদিক থেকে দ্রুত দলের নিয়মিত সদস্যের মর্যাদা পান। মার্চ, ২০১৩ সালে ওডিআইয়ে তৎকালীন সেরা খেলা উপহার দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪/৩৩ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন।

২০১৩-১৪ মৌসুমে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ২৩ অক্টোবর, ২০১৩ তারিখে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। তবে, প্রতিপক্ষীয় দলনেতা গ্রায়েম স্মিথের অনবদ্য ব্যাটিংশৈলীর কল্যাণে ইনিংস ও ৯২ রানে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা দল দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় শেষ করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেন।

Similar Posts

  • |

    জর্জ লিন্ডে

    ৪ ডিসেম্বর, ১৯৯১ তারিখে কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্টের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেপ কোবরাজ,…

  • |

    জুলকারনাইন হায়দার

    ২৩ এপ্রিল, ১৯৮৬ তারিখে লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। লম্বা ও লিকলিকে গড়নের অধিকারী। ১৩ বছর বয়সে ২০০০ সালের গ্রীষ্মে ইংল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন। চার বছর পর ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলেন। ১৮ বলে ২৩…

  • |

    পিটার ফন ডার বিল

    ২১ অক্টোবর, ১৯০৭ তারিখে কেপ প্রভিন্সের কেনিলওয়ার্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের শুরুরদিকের অন্যতম তারকা খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। বেশ দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। রন্ডেবশের ডিওসিসান কলেজ থেকে রোডস বৃত্তি লাভ করে অক্সফোর্ডের ব্রাসনোস কলেজে চলে…

  • |

    জো কক্স

    ২৮ জুন, ১৮৮৬ তারিখে নাটালের পিটারমারিৎজবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯১০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্ষীপ্র গতিসম্পন্ন মিডিয়াম-পেস বোলার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ফিল্ডিংয়ে বেশ দূর্বলতার পরিচয় দেন ও সাধারণমানের নিচেরসারির ব্যাটসম্যান ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • | |

    মিক কোমেইল

    ২১ ফেব্রুয়ারি, ১৮৮৩ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট, অরেঞ্জ ফ্রি স্টেট ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৫-০৬ মৌসুম থেকে ১৯৩০-৩১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর…

  • | |

    ব্রেন্ডন টেলর

    ৬ ফেব্রুয়ারি, ১৯৮৬ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। গ্রাহাম টেলর ও ডেবি টেলর দম্পতির সন্তান। শৈশবকাল থেকে ক্রিকেটে হাতেখড়ি লাভের পরবর্তী বছরগুলোয় নিজেকে জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের পর্যায়ে…