৭ এপ্রিল, ১৮৭৮ তারিখে নাটালের পিটারমারিৎজবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। বিংশ শতাব্দীর শুরুতে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
কৌশলগতভাবে বেশ স্থিরচিত্তের অধিকারী ছিলেন। একবার উইকেটে থিতু অবস্থায় নিয়ে যেতে পারলে তাঁকে বিদেয় করা বেশ কঠিন হয়ে পড়তো। বিশেষতঃ ইংল্যান্ড সফরে তাঁর দক্ষতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। ১৮৯৭-৯৮ মৌসুম থেকে ১৯১০-১১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লন্ডন কাউন্টির পক্ষে খেলেছেন।
১৯০২ থেকে ১৯১১ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯০২-০৩ মৌসুমে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১১ অক্টোবর, ১৯০২ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডেভ নোর্স, চার্লি স্মিথ, জর্জ থর্নটন, হেনরি টাবেরার ও লুইস ট্যানক্রেডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক ঘটে। খেলায় তিনি ৪৫ ও ৩১ রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯০১, ১৯০৪ ও ১৯০৭ – এ তিনবার ইংল্যান্ড সফরে যান। তন্মধ্যে, প্রথম দুই সফরে অত্যন্ত সফল ছিলেন। তবে, শেষের সফরটিতে বেশ বিপর্যয়কর অবস্থায় নিজেকেও যুক্ত রাখেন। চমৎকার গড়ে তিন হাজারের অধিক রান সংগ্রহ করেছিলেন। অংশগ্রহণকৃত ২০ ইনিংস থেকে একটিমাত্র শতরানের সন্ধান পেয়েছিলেন। জর্জ লোহমানের সুপারিশক্রমে তাঁকে ১৯০১ সালের সফরে রাখা হয়েছিলেন। সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম খেলাতেই ১০৩ রান তুলেন ও ব্যাটিং গড়ে শীর্ষে অবস্থান করেন।
১৯০১ ও ১৯০৪ সালে যথাক্রমে ৩৫ ও ৩৭ গড়ে রান পেয়েছিলেন। উভয় সফরেই প্রায় ১৩০০ রান তুলেছিলেন। কিন্তু, ১৯০৭ সালের সফরে মাত্র ১৬.২২ গড়ে ৫৮৪ রানের সন্ধান পেয়েছিলেন। এরফলে, টেস্ট দল থেকে বাদ পড়েন। অসুস্থতার কবলে পড়েন।
১৯০৫-০৬ মৌসুমে নিজ দেশে পেলহাম ওয়ার্নারের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৩০ মার্চ, ১৯০৬ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৬ রানে জয়ী হলে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯০৭ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১ জুলাই, ১৯০৭ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। খেলায় তিনি ৬ ও ৩০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৯ আগস্ট, ১৯০৭ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
চার বছর পর ১৯১০-১১ মৌসুমে পার্সি শারওয়েলের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে অস্ট্রেলিয়া সফরে যান। তবে, এ সফরে তেমন কিছুই করতে পারেননি। ৭ জানুয়ারি, ১৯১১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। নিজস্ব দ্বাদশ ও সর্বশেষ টেস্ট খেলেন। খেলায় তিনি ৯ ও ২ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বিল হুইটি’র বলে বিদেয় নেন। ৩৮ রানে জয় পেলেও সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজেকে দারুণভাবে মেলে ধরেছিলেন। নয়বার তিন অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন। ২৬.৬২ গড়ে ৩৫৪১ রান তুলেন। এছাড়াও, মাঝে-মধ্যে বোলিং করে এক উইকেটের সন্ধান পেয়েছিলেন। পাশাপাশি, ২৭ ক্যাচ তালুবন্দী করেন। ৩০-এর বয়সের শুরুরদিকে তাঁর স্বাস্থ্যহানি ঘটতে শুরু করে। এক মৌসুমে ব্যাপক ছন্দপতন ঘটলে ক্রিকেট থেকে দূরে সড়ে আসেন।
১৭ মে, ১৯২০ তারিখে ট্রান্সভালের পার্কটাউন ওয়েস্ট এলাকায় মাত্র ৪২ বছর ৪০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
