| |

লিওনেল প্যালেরিট

২৭ মে, ১৮৭০ তারিখে ল্যাঙ্কাশায়ারের ব্রাউটন ইস্ট এলাকায় জন্মগ্রহণকারী খ্যাতনামা ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে স্লো-বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ক্লিভডনভিত্তিক বিদ্যালয়ে শুরুরদিকের পড়াশুনো লাভের পর রেপ্টনে অধ্যয়ন করেছেন। দর্শনীয় ব্যাটিংয়ের পাশাপাশি দূর্দান্ত বোলিং নৈপুণ্যে ভাস্বর ছিলেন। দশ বছর বয়সে বিদ্যালয়ের খেলায় উপর্যুপরী বলগুলো থেকে সাত উইকেট লাভ করেছিলেন। ১৮৮৬ সালে রেপ্টনের প্রথম একাদশে খেলেন। পরের তিন বছরও খেলেছিলেন। তন্মধ্যে, ১৮৮৮ ও ১৮৮৯ সালে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। শেষ বর্ষে তিনি ২৯ গড়ে রান পেয়েছেন ও ১২-এর অল্প বেশী গড়ে ৫৬ উইকেট দখল করেছিলেন।

১৮৮৯ সালের শরৎকালে অক্সফোর্ডে চলে যান। দর্শনীয় ও প্রাণান্তঃকর ব্যাটিংশৈলী প্রদর্শনে নিজেকে মেলে ধরেন। ১৮৯০ থেকে ১৮৯৩ সময়কালে বিশ্ববিদ্যালয়ের খেলায় চারবার খেলেন। তন্মধ্যে, শেষ দুই বছর দলকে নেতৃত্ব দেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেট দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দলের পক্ষে খেলেছেন। ১৮৯০ থেকে ১৯০৯ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। এককভাবে দৃষ্টিনন্দন ভঙ্গীমায় ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। সমারসেটের সাথে নৈকট্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। ১৮৯০ সালে সমারসেটের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন। ঐ সময়ে দলটি প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদাপ্রাপ্ত ছিল না। তবে, পরবর্তী মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশীপে দলটি প্রবেশ করে। ঐ মৌসুমে ৩১ গড়ে ৫৬০ রান তুলেন। ১৮৯২ সালে ৩১ গড়ে ১৩৪৩ রান তুলে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচিতি ঘটান। লর্ডসে জেন্টলম্যানের সদস্যরূপে প্লেয়ার্সের বিপক্ষে খেলেন।

১৯০২ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে মাত্র দুই টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। ঐ বছর নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ জুলাই, ১৯০২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ফ্রেড টেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খ্যাতনামা ঐ টেস্টে তাঁর দল অজিদের কাছে নাটকীয়ভাবে মাত্র ৩ রানে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। খেলায় তিনি ৬ ও ১৭ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জ্যাক সন্ডার্সের বলে বিদেয় নেন। পাশাপাশি, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।

এরপর, ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২০ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১ উইকেটে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৯২৯ সালে সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

২৭ মার্চ, ১৯৩৩ তারিখে ডেভনের এক্সমাউথ এলাকায় ৬২ বছর ৩০৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | |

    কেন ক্রান্সটন

    ২০ অক্টোবর, ১৯১৭ তারিখে ল্যাঙ্কাশায়ারের এইগবার্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটানোর পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদেহের অধিকারী। ১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। প্রথম মৌসুমেই…

  • | |

    ডেভন ম্যালকম

    ২২ ফেব্রুয়ারি, ১৯৬৩ তারিখে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও রেফারি। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পিতা আলবার্ট পরিবারের অর্থ যোগান দিতে ইংল্যান্ডে কাজ করতেন। পাঁচ বছর বয়স থাকাকালীন মাতা ব্রেন্ডালি মারা যান। জ্যামাইকীয় শহর সেন্ট এলিজাবেথে দিদির কাছে শৈশবকাল অতিবাহিত করেন।…

  • |

    অ্যালিক আথানাজ

    ৭ ডিসেম্বর, ১৯৯৮ তারিখে ডোমিনিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, বার্বাডোস রয়্যালস ও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের…

  • |

    জ্যাক ব্যাডকক

    ১০ এপ্রিল, ১৯১৪ তারিখে তাসমানিয়ার এক্সটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কৃষক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। তাসমানীয় বংশোদ্ভূত লিন্ডসে ব্যাডকক ও লিলি মে দম্পতির তিন সন্তানের দ্বিতীয় ছিলেন। ১৩ বছর বয়সে স্থানীয় বিদ্যালয় ত্যাগ করে পারিবারিক খামারে কাজ করতে থাকেন। ওয়েস্টমোরল্যান্ড…

  • |

    মোহসিন কামাল

    ১৬ জুন, ১৯৬৩ তারিখে পাঞ্জাবের লায়লপুর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে অ্যালাইড ব্যাংক, লাহোর ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের…

  • | |

    ক্লিন্ট ম্যাককে

    ২০ ফেব্রুয়ারি, ১৯৮৩ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১.৯৪ মিটার উচ্চতার অধিকারী। বেশ নিখুঁত মানসম্পন্ন ও দক্ষতার সাথে ধীরগতির বোলিং করতেন। বেশ ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে যুক্ত হন। নর্থ ওয়েস্ট ক্রিকেট…