|

লুয়ান-ড্রি প্রিটোরিয়াস

২৭ মার্চ, ২০০৬ তারিখে পচেফস্ট্রুমে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ও টি২০আই ক্রিকেট খেলছেন।

২০২৪-২৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নর্দার্নসের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, হ্যাম্পশায়ার, পার্ল রয়্যালস, রাজস্থান রয়্যালস ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত ওয়ারিয়র্স বনাম টাইটান্সের মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

মারকুটে বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ও উইকেট-রক্ষক হিসেবে তাঁর সুনাম রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিদ্যালয়কেন্দ্রিক ক্রিকেটারদের মধ্যে তারকা খেলোয়াড় ছিলেন ও খুব দ্রুত নিজেকে পেশাদারী পর্যায়ের দিকে নিয়ে যান। পেশাদার ক্রীড়াবিদ গড়ার অন্যতম কেন্দ্র সেন্ট স্টিথিয়ান্স হাই-স্কুলে শিক্ষাজীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। তবে, চূড়ান্ত বর্ষে প্রিটোরিয়ার কর্নওয়াল হিলে চলে যান। এ পর্যায়ে তিনি দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। ২০২৩ সালের বয়সভিত্তিক বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকার শীর্ষ রান সংগ্রাহক ছিলেন। ঐ গ্রীষ্মের শেষদিকে টাইটান্সের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন। ২০২৩-২৪ মৌসুমের সিএসএ টি২০ নক-আউট চ্যালেঞ্জে শীর্ষ রান সংগ্রহকারীর তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিলেন। জানুয়ারি, ২০২৫ সালের পরবর্তী গ্রীষ্মে বিশেষ প্রাধিকারপ্রাপ্ত টি২০ ক্রিকেটে পার্ল রয়্যালসে যোগ দেন। অভিষেকেই ব্যক্তিগত সেরা ৯৭ রানের ইনিংস খেলেন।

২৬ জুন, ২০২৫ তারিখে নবাগতদের নিয়ে গঠিত দক্ষিণ আফ্রিকার টি২০আই দলে নর্জে আবারও আঘাত পেলে ফন ডার ডুসেনকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের সাথে তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজে এসএ২০ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে তাঁকে রাখা হয়।

গেল ১১ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা দল প্রথমবারের মতো জিম্বাবুয়ে সফরে যায়। বেশ কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়ের বিশ্রাম গ্রহণের ফলে ২০২৭ সাল পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে যেতে মহারাজের সাথে উদীয়মান ব্রেভিস, ব্রিজকি ও প্রিটোরিয়াসকে এ সফরে রাখা হয়। বুলাওয়েতে অনুষ্ঠিতব্য স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার জন্যে ২৭ জুন তারিখে ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে ডিওয়াল্ড ব্রেভিস ও কোডি ইউসুফের সাথে তাঁকেও রাখা হয়। অসামান্য ব্যাটিং সাফল্য প্রদর্শন করেন। ২৮ জুন, ২০২৫ তারিখে জবুথবু হয়ে পড়া জিম্বাবুয়ের বিপক্ষে ৪১৮/৯ তোলা দক্ষিণ আফ্রিকার সংগ্রহে করবিন বসের সাথে দূর্দান্ত জুটি গড়ে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। এ পর্যায়ে বেশকিছু রেকর্ড হয়। তন্মধ্যে, তিনি টেস্টে সর্বকনিষ্ঠ হিসেবে ১৫০ রান তুলেন। তাঁর অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৩২৮ রানে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

২০২৫ সালে কেশব মহারাজের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। ৬ জুলাই, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৭৮ রান সংগ্রহ করেছিলেন। তবে, অধিনায়কের দায়িত্বে থাকা উইয়ান মুল্ডারের অসাধারণ ত্রি-শতকের কল্যাণে স্বাগতিকরা খুব সহজেই ইনিংস ও ৩২৮ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজ খোঁয়ায়।

সম্পৃক্ত পোস্ট