|

লেসলি গে

২৪ মার্চ, ১৮৭১ তারিখে সাসেক্সের ব্রাইটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ফুটবলার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার ও সমারসেট দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৮৯১ থেকে ১৯০৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। শুরুতে নিয়মিতভাবে ক্রিকেট খেললেও পরবর্তীতে ১৯০৪ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়া থেকে বিরত থাকেন। ১৮৯২ ও ১৮৯৩ সালে বিশ্ববিদ্যালয়ের খেলায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষাবলম্বন করেন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলেন। ১৮৯৪ সালে সমারসেটের পক্ষে চারটি খেলায় অংশগ্রহণের পর ইংল্যান্ড দলের পক্ষে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।

১৮৯৪ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৪-৯৫ মৌসুমে অ্যান্ড্রু স্টডার্টের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনের সুযোগ পান। ১৪ ডিসেম্বর, ১৮৯৪ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। আর্চি ম্যাকলারেন, ফ্রান্সিস ফোর্ড ও জ্যাক ব্রাউনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৩৩ ও ৪ রান সংগ্রহের পাশাপাশি উইকেটের পিছনে অবস্থান করে তিনটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছিলেন। ঐ খেলায় সফরকারীরা নাটকীয়ভাবে ১০ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এরপর, প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে বিরত থাকলেও এমসিসির পক্ষে খেলতেন। অবশ্য, ১৯০০ সালে হ্যাম্পশায়ারের সাথে নয়টি খেলায় অংশ নিয়েছিলেন। সব মিলিয়ে ৪৬টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে ১৫.০৬ গড়ে ১০০৫ রান সংগ্রহ করেছিলেন। দুইটি অর্ধ-শতকের একটিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও, ৭০ ক্যাচ ও ২০টি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে যুক্ত রাখেন।

ক্রিকেটের পাশাপাশি গল্ফে দক্ষতার ছাঁপ রাখেন। ডেভনের পক্ষে গল্ফে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ফুটবল খেলায় দক্ষ ছিলেন। ১৮৯১ থেকে ১৮৯৪ সময়কালে ওল্ড ব্রাইটনিয়ান্স ও করিন্থিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন ক্লেয়ার কলেজের পক্ষে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন। ১৮৯২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলে ব্লুধারী হন। এর পূর্বে ডিসেম্বর, ১৮৯১ সালে ওভালে ইংল্যান্ডের সদস্যরূপে কানাডার বিপক্ষে স্বীকৃতিবিহীন আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ৬-১ ব্যবধানে জয় পেয়েছিল।

এপ্রিল, ১৮৯৩ সালে রিচমন্ডে ইংল্যান্ডের সদস্যরূপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো খেলেন। এছাড়াও, আরও দুইটি খেলায় অংশ নেন। মার্চ, ১৮৯৪ সালে রেক্সহামে ওয়েলসের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের খেলাসহ একমাস পর সেল্টিক পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্রয়ের খেলায় অংশগ্রহণ করেছিলেন। ১৯০০ সালে সাউদাম্পটনে যোগ দেন। ইংল্যান্ডের নিয়মিত গোলরক্ষক জ্যাক রবিনসনের সহকারী হিসেবে সংরক্ষিত খেলোয়াড় ছিলেন। তবে, প্রথম একাদশে খেলেননি।

১ নভেম্বর, ১৯৪৯ তারিখে ডেভনের স্যালকম্ব হিল এলাকায় ৭৮ বছর ২২২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | |

    অ্যালান স্টিল

    ২৪ সেপ্টেম্বর, ১৮৫৮ তারিখে ল্যাঙ্কাশায়ারের ওয়েস্ট ডার্বি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। দলে মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন। জন্ম সনদে তিনি ‘অ্যালান গিবসন স্টিল’ নামে পরিচিতি লাভ করেন। মার্লবোরা কলেজে অধ্যয়ন শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। অসাধারণ অল-রাউন্ডার হিসেবে সুনাম…

  • |

    মুস্তাফিজুর রহমান

    ৫ সেপ্টেম্বর, ১৯৯৫ তারিখে সাতক্ষীরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খুব ছোট বয়স থেকেই ক্রিকেট খেলতে শুরু করেন। বামহাতে পেস বোলিং করেন। ২০১২ সালে ঢাকায় ফাস্ট বোলিং প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার…

  • | | | |

    ফ্রাঙ্ক মিচেল

    ১৩ আগস্ট, ১৮৭২ তারিখে ইয়র্কশায়ারের মার্কেট উইটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা – উভয় দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। তন্মধ্যে, দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ইয়র্কভিত্তিক সেন্ট পিটার্স স্কুলে পড়াশুনো করেন। এখানে শেষ দুই মৌসুমে প্রথম একাদশের…

  • |

    ফ্রাঙ্ক লসন

    ১ জুলাই, ১৯২৫ তারিখে ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪৯ থেকে ১৯৫৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এর পূর্বে দীর্ঘদিন ব্রাডফোর্ড লীগে খেলেছেন। ১৯৪৯…

  • |

    লাসিথ এম্বুলদেনিয়া

    ২৬ অক্টোবর, ১৯৯৬ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে খেলছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কলম্বোভিত্তিক রয়্যাল কলেজে অধ্যয়ন করেছেন। রঙ্গনা হেরাথকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন। রঙ্গনা হেরাথের ন্যায় তিনিও টেস্টভুক্ত সকল দেশের বিপক্ষে পাঁচ-উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করার স্বপ্ন দেখেন। ধারাবাহিকতা…

  • | |

    আকরাম রাজা

    ২২ নভেম্বর, ১৯৬৪ তারিখে পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। দলে মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮১-৮২ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে ফয়সালাবাদ, হাবিব ব্যাংক…