|

লরেন্স রো

৮ জানুয়ারি, ১৯৪৯ তারিখে জ্যামাইকার হুইটফিল্ড টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

হাত ও চোখের অপূর্ব সমন্বয় ঘটাতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।

১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বমোট ৩০ টেস্ট ও ১১টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৭১-৭২ মৌসুমে নিজ দেশে গ্রাহাম ডাউলিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১৬ ফেব্রুয়ারি, ১৯৭২ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক টেস্টে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটান। দৃষ্টিনন্দন ড্রাইভসহ লেট-কাট ও হুকে প্রথম ইনিংসে বিস্ময়কর দ্বি-শতক (২১৪) হাঁকান। এরপর, দ্বিতীয় ইনিংসেও শতরানের (১০০*) ইনিংস খেলেছিলেন। ফলশ্রুতিতে, টেস্টের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে দ্বি-শতক ও শতক হাঁকানোর গৌরব অর্জন করেন। অদ্যাবধি এ অনন্য কীর্তিগাঁথার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।

তবে, পরবর্তী সফলতার জন্যে তাঁকে দুই বছর অপেক্ষা করতে হন। এবার জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের সন্ধান পান। দারুণ পায়ের কারুকাজ ও ভারসাম্য বজায় রেখে শতরানের ইনিংস খেলেছিলেন। বার্বাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত পরের টেস্টে ইংরেজ আক্রমণকে দুমরে মোচড়ে ত্রি-শতরানে নিয়ে যান। ঐ ইনিংসে বব উইলিসের বল থেকে হুক শটের বিষয়টি অগণিত ক্রিকেটপ্রেমীদের মন জয় করে। মাথা উঁচু বরাবর বলটি অত্যন্ত দ্রুততার সাথে স্থান পরিবর্তন করে মারলে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানায়। ঐ সময়ে মাইকেল হোল্ডিং তাঁর দেখা সেরা ব্যাটসম্যান হিসেবে তাঁকে চিত্রিত করেন। এ পর্যায়ে ক্রিকেট বিশ্লেষকেরা তাঁকে ডন ব্র্যাডম্যান ও জর্জ হ্যাডলি’র সাথে তুলনা করতে থাকেন।

ইংরেজ কাউন্টি দল ডার্বিশায়ারের গোচরীভূত হন ও চুক্তিতে স্বাক্ষর করেন। দূর্ভাগ্যবশতঃ তাঁর খেলার মান নিচেরদিকে যেতে থাকে। সর্দি জ্বরের চিকিৎসা করান। ঘাসের সংস্পর্শে অ্যালার্জির সৃষ্ট হয়। এছাড়াও, তাঁর চোখও এতে সংক্রমিত হতে থাকে। কিন্তু, তাঁর দৃষ্টি স্বাভাবিক থাকার কথা জানানো হয়। চশমা পরিধান করে ছন্দ ফিরে পেতে হিমশিম খান।

১৯৭৫-৭৬ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনানুষ্ঠানিক বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশ নেন। ব্রিসবেনের গাব্বায় শতক হাঁকিয়ে ছন্দ ফিরে পান। বিশ্ব সিরিজ ক্রিকেটে অস্ট্রেলীয়দের বিপক্ষে ১৭৫ রানের মনোমুগ্ধকর ইনিংস খেলেন। পরবর্তীতে এটিই তাঁর সর্বশেষ সেরা ইনিংসে পরিণত হয়।

১৯৭৯-৮০ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। এ মৌসুমে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড করেন। ৮ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ডুনেডিনে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ১২ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ১ উইকেটে নাটকীয়ভাবে পরাভূত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

একই সফরের ২৯ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ৮ রানে পৌঁছানোকালে টেস্টে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ৫০ ও ৫ রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। এছাড়াও, এ সফরের ৬ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ক্রাইস্টচার্চে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন।

১৯৮০ সালে ক্রিকেট খেলা থেকে দূরে সড়ে আসেন। দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সদস্যরূপে গমন করেন। এরফলে, নিজ শহর কিংস্টনে পরিত্যাজ্য হন। এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবাস গড়েন। এক পর্যায়ে তাঁকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। জুন, ২০১১ সালে তাঁর নামানুসরণে একটি ছাউনীর নামকরণ করা হয়। দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সদস্যরূপে গমনের বিষয়ে তিনি কোন ভুল সিদ্ধান্ত নেননি মন্তব্য করেন। দূর্ভাগ্যবশতঃ কয়েক মাস পর ৮ অক্টোবর, ২০১১ তারিখে জ্যামাইকা বোর্ড এ সম্মাননা প্রদানের বিষয়টি স্থগিত করে। অতঃপর, ১১ নভেম্বর, ২০১১ তারিখে জ্যামাইকা বোর্ডের বিরুদ্ধে আইনগত লড়াইয়ে অগ্রসর হন।

Similar Posts

  • | |

    অ্যান্ড্রু স্টডার্ট

    ১১ মার্চ, ১৮৬৩ তারিখে কো ডারহামের সাউথ শীল্ডসের ওয়েস্টো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলায়ও সিদ্ধহস্তের অধিকারী ছিলেন। উভয় ক্রীড়াতেই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। মদ ব্যবসায়ীর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। ১৪ বছর বয়সে পরিবারের সাথে লন্ডনের মেরিলেবোন এলাকায় চলে…

  • |

    ব্রুস মিচেল

    ৮ জানুয়ারি, ১৯০৯ তারিখে ট্রান্সভালের ফেরেইরা ডিপ গোল্ড মাইন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে দক্ষ ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। লম্বাটে গড়নের অধিকারী ছিলেন। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। প্রায়শঃই অনড়, অটল, অবিচল…

  • | |

    ড্যারেন লেহম্যান

    ৫ ফেব্রুয়ারি, ১৯৭০ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার গলার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘বুফ’ ডাকনামে ভূষিত ড্যারেন লেহম্যান ১.৭৬ মিটার উচ্চতার অধিকারী। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে ২০০৭-০৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রেখেছিলেন। ঘরোয়া…

  • |

    স্টুয়ার্ট থম্পসন

    ১৫ আগস্ট, ১৯৯১ তারিখে লন্ডনডেরি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। পাশাপাশি নিচেরসারিতে বামহাতে দৃষ্টিনন্দন ব্যাটিংশৈলী প্রদর্শন করে থাকেন। ২০১০-এর দশকে আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। ২০১২ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ৯ জুলাই, ২০১২ তারিখে ডাবলিনে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক…

  • | |

    ডব্লিউজি গ্রেস

    ১৮ জুলাই, ১৮৪৮ তারিখে ব্রিস্টলের ডাউনএন্ড এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত শৌখিন ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সন্দেহাতীতভাবেই সর্বকালের সেরা ক্রিকেটারদের প্রতীকি খেলোয়াড়ের পরিচিতি লাভ করেছেন। পরিচিতিমূলক দাঁড়ি রাখার পাশাপাশি অসম্ভব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে ঊনবিংশ ও বিংশ শতকের সূচনালগ্নে অন্যতম…

  • |

    ক্রিস লুইস

    ১৪ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলিংয়ের দিকেই অধিক মনোনিবেশ ঘটাতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে মাঝারিসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ১৯৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘কার্ল’ ডাকনামে ভূষিত কার্ল লুইস ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার অধিকারী। উইলসডেন হাই স্কুলে অধ্যয়ন করেছেন। শৈশবকালে পরিবারের সাথে ইংল্যান্ডে চলে যান ও…