|

লধা রামজী

১০ ফেব্রুয়ারি, ১৯০০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের পিদরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ফাস্ট বোলিং করতেন। কনিষ্ঠ ভ্রাতা অমর সিংয়ের জন্মগ্রহণের এক দশক পূর্বে তাঁর জন্ম। তাঁর পেস বোলিং যথেষ্ট কার্যকর ছিল। নিখুঁত নিশানায় বাউন্স করাতে পারতেন, ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত হতেন, ব্যাটসম্যানকে বিদেয় করতে। অনেকেই আঘাত থেকে আত্মরক্ষার্থে বিদেয় নিতেন। ১৯২৩-২৪ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে ওয়েস্টার্ন ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৬-২৭ মৌসুমে আর্থার জিলিগানের নেতৃত্বাধীন এমসিসি দল ভারত সফরে আসলে নিচেরসারির ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং না করার অনুরোধ জানিয়েছিলেন।

সব মিলিয়ে ১৯২৩-২৪ মৌসুম থেকে ১৯৩৫-৩৬ মৌসুম পর্যন্ত ২৭টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। ১৭.৩৭ গড়ে ও ৩৮ স্ট্রাইক রেটে ১২৫ উইকেট দখল করেন। কেবলমাত্র হিন্দু দলের সদস্যরূপে ১০ খেলা থেকে ১৭ গড়ে ৬২ উইকেট পেয়েছিলেন। ১৯২৭-২৮ মৌসুমে ইউরোপিয়ান্সের বিপক্ষে ৬/৯২ ও ৭/৪১ পান। দুই বছর পর মুসলিমের বিপক্ষে ২/২৬ ও ৮/৫৫ লাভ করেছিলেন। ১৯৩১-৩২ মৌসুমে অন্যতম স্মরণীয় খেলা উপহার দেন। ফ্রিলুটার্সের সদস্যরূপে ভিজ্জি তাঁকেসহ অমর সিংকে দলে রাখলে উভয় ২০ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেন। ৮/১৪ ও ৪/৩২ নিয়ে নিজামের স্টেট রেলওয়ে ‘এ’ দলকে গুড়িয়ে দেন। তিনি খেলায় ৪৬ রানে ১২ ও অমর সিং ৭৩ রানে ৮ উইকেট দখল করেছিলেন।

১৯৩৩ সালে ভারতের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৩৩-৩৪ মৌসুমে নিজ দেশে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ভারতের মাটিতে অনুষ্ঠিত প্রথম টেস্ট বোম্বেতে অনুষ্ঠিত হয়। ১৫ ডিসেম্বর, ১৯৮৩ তারিখে অনুষ্ঠিত অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। লালা অমরনাথ, লক্ষ্মীদাস জাই, বিজয় মার্চেন্ট ও রুস্তমজী জামশেদজী’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে অমর সিংকে পাশ কাটিয়ে নতুন বল নিয়ে মোহাম্মদ নিসারের সাথে বোলিং আক্রমণে অংশ নেন। তবে, প্রথম ইনিংসে তিনি কোন উইকেটের সন্ধান পাননি। ইংল্যান্ড দল ৯ উইকেটে জয় পেলে তিনি আর বোলিং করার সুযোগ পাননি ও তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

অসম্ভব প্রতিভাবান হওয়া সত্ত্বেও ভারত দলে আর খেলার সুযোগ পাননি। প্রত্যক্ষদর্শীদের অভিমত, অমর সিংয়ের তুলনায় তিনি দ্রুতগতিসম্পন্ন ছিলেন। দূর্ভাগ্যজনকভাবে ভারতের পক্ষে টেস্ট ক্রিকেট ও রঞ্জী ট্রফিতে অংশগ্রহণকালীন তিনি তাঁর স্বর্ণালী সময় থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। তাসত্ত্বেও, বোম্বে কোয়াড্রাঙ্গুলারে গতিসম্পন্ন পেস বোলিংকালে দর্শকদের ‘হর হর মহাদেব’ ধ্বনি সহকারে বিরাট সহায়তা পেয়েছিলেন। ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে ক্রিকেট খেলা ছেড়ে দেন।

দূর্ভাগ্যবশতঃ কনিষ্ঠ ভ্রাতার ন্যায় তিনিও অল্প বয়সেই দেহত্যাগ করেন। গ্যাংগ্রিনে আক্রান্ত হন ও পা কেটে ফেলতে অস্বীকৃতি জানান। এছাড়াও তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০ ডিসেম্বর, ১৯৪৮ তারিখে গুজরাতের রাজকোটে মাত্র ৪৮ বছর ৩১৪ দিন বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

Similar Posts

  • |

    ক্রিস এমপফু

    ২৭ নভেম্বর, ১৯৮৫ তারিখে মাতাবেলেল্যান্ডের প্লামট্রি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০৩-০৪ মৌসুম থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড, মাতাবেলেল্যান্ড, মাতাবেলেল্যান্ড তুস্কার্স ও ওয়েস্টার্নসের…

  • |

    মাধব আপ্তে

    ৫ অক্টোবর, ১৯৩২ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ভারতের সদস্যরূপে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। স্ট্রোকের ফুলঝুড়ি ছোটাতেন। খেলোয়াড়ী জীবনে তেমন কিছু করতে না পারলেও কেবলমাত্র ড. ডিবি দেওধর ও শচীন তেন্ডুলকরের সাথে একত্রে খেলে স্মরণীয় হয়ে থাকবেন।…

  • |

    রুয়ান ডি সোয়ার্ট

    ২১ জানুয়ারি, ১৯৯৮ তারিখে কেম্পটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলছেন। এছাড়াও, বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করে থাকেন। দক্ষিণ আফ্রিকা দলে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। আফ্রিকান্স হোর স্কুলে অধ্যয়ন করেছেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ডলফিন্স, কোয়াজুলু-নাটাল কোস্টাল, নর্থ ওয়েস্ট ও নর্দার্নসের প্রতিনিধিত্ব করেছেন।…

  • | |

    অ্যালেন হিল

    ১৪ নভেম্বর, ১৮৪৩ তারিখে ইয়র্কশায়ারের নিউটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং কর্মে অগ্রসর হতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দয়ালু ও ভদ্র প্রকৃতির অ্যালেন হিল সতীর্থদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন। ১৮৭১ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • |

    অশোক গন্দোত্রা

    ২৪ নভেম্বর, ১৯৪৮ তারিখে রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৬০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রতিভাবান বামহাতি ব্যাটসম্যান ছিলেন। পাঁচ ফুট পৌণে সাত ইঞ্চি উচ্চতার অধিকারী। বামহাতি স্পিনার হিসেবে বলকে উভয়দিক দিয়েই বাঁক খাওয়াতে পারতেন। ১৯৬৫-৬৬…

  • |

    ক্ল্যারি গ্রিমেট

    ২৫ ডিসেম্বর, ১৮৯১ তারিখে ডুনেডিনের ক্যাভারশাম এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় বংশোদ্ভূত বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। রিচার্ড জেমস গ্রিমেট ও মেরি দম্পতির সন্তান ছিলেন। এক পর্যায়ে পরিবারটি ওয়েলিংটনে চলে যায়। সেখানকার মাউন্ট কুক বয়েজ স্কুলে…