ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন।
২০২৪-২৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ম্যাশোনাল্যান্ড ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের পক্ষে খেলেছেন। ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কেউইকেউয়ে অনুষ্ঠিত ঈগলস বনাম রাইনোজের মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২৫ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন। ২০২৫ সালে নিজ দেশে তেম্বা বাভুমা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৬ জুলাই, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঘটনাবহুল এ টেস্টে টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৭২তম ওভারে খুব কাছে থেকে ব্যাটসম্যান লুয়ান-ড্রি প্রিটোরিয়াসের কোমড় বরাবর ঢিল ছোঁড়ে আঘাত করেন। এরফলে তাঁকে ম্যাচ ফি’র ১৫% জরিমানা করা হয় ও অবনমিত পয়েন্ট দেয়া হয়। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে’র দৃষ্টিকোণে ‘অনুপযোগী ও বিপজ্জ্বনক পন্থা অবলম্বন’ করায় তাঁকে এ জরিমানা দেয়া হয়। অভিষেক টেস্টেই তিনি প্রথমবারের মতো অবনমিত পয়েন্ট পান। বল হাতে নিয়ে তিনি ২/১২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। লুয়ান-ড্রি প্রিটোরিয়াস ও ডিওয়াল্ড ব্রেভিসের উইকেট পান। তবে, উভয় ইনিংসেই শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়কের দায়িত্বে থাকা উইয়ান মুল্ডারের (৩৬৭*) অপরাজিত ত্রি-শতকের কল্যাণে তিনদিনেই স্বাগতিকরা ইনিংস ও ২৩৬ রানে পরাজয়বরণ করলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
