| |

জন স্টিফেনসন

১৪ মার্চ, ১৯৬৫ তারিখে এসেক্সের স্টেবিং এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, চমৎকার ফিল্ডিং করতেন। ১৯৮৯ সালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ক্রিকেটপ্রিয় পরিবারে তাঁর জন্ম। জ্যেষ্ঠ তিন ভ্রাতা ক্রিকেট খেলতেন। ফেলস্টেড স্কুলে অধ্যয়ন করেছেন ও সেখানে ক্রিকেট শিখেন। বিদ্যালয় জীবন শেষ করে ১৯৮৩ সালে এসেক্সে পেশাদারী পর্যায়ে ক্রিকেটার হিসেবে যুক্ত হন। এসেক্সে একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্স ও হ্যাম্পশায়ার এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বোল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, মেরিলেবোন ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন। ১৯৮৫ থেকে ২০০৬ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। তন্মধ্যে, ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সময়কালে দুই মৌসুম হ্যাম্পশায়ার দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দুই মেয়াদের এসেক্সের পক্ষে খেলেছেন। ১৯৮৪ থেকে ১৯৯৪ ও ২০০২ থেকে ২০০৪ সালে দলের সদস্য ছিলেন। গ্রাহাম গুচের অবসর গ্রহণের পর অধিনায়কত্ব করেন। তবে, ১৯৯৪ সালে এসেক্স ত্যাগ করে হ্যাম্পশায়ারে যুক্ত হন। ২০০২ সালে চেমসফোর্ডে ফিরে আসার পর এসেক্সের দ্বিতীয় একাদশকে নেতৃত্ব দেন। খুবই ভালোমানের ক্রীড়াশৈলী প্রদর্শনের সুবাদে তাঁকে প্রথম একাদশে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি বোলার হিসেবে কার্যকরী ভূমিকা রাখতেন। ২০০২ সালে খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন। এ মৌসুমে ৪৮ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক হন। এছাড়াও, ৩৫ গড়ে ৫৬২ রান তুলেছিলেন।

১৯৮৯ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ আগস্ট, ১৯৮৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। অ্যালান ঈগলসডেনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাটিং উদ্বোধনে নেমে দুই ইনিংস থেকে ২৫ ও ২১ রান সংগ্রহ করতে পেরেছিলেন। ডিন জোন্সের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। এরফলে, ঐ মৌসুমের শীতকালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গমনার্থে তাঁকে দলের সদস্যরূপে রাখা হয়নি। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এরপর প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান থাকলেও আশাতীত ভালো না করায় তাঁকে আর দলে ফিরিয়ে আনা হয়নি। এমনকি ইংল্যান্ড ‘এ’ দলে ভালো খেললেও তাঁকে টেস্ট দলে রাখা হয়নি।

জুন, ২০০৪ সালে এমসিসি’র ক্রিকেট প্রধান হিসেবে তাঁকে মনোনয়ন দেয়া হয়। এর অব্যবহিত পরই প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। এমসিসি’র সহকারী সম্পাদকের (ক্রিকেট) দায়িত্ব পালন শেষে ১৯ জুলাই, ২০২১ তারিখে চেমসফোর্ডভিত্তিক এসেক্সের প্রধান নির্বাহী হিসেবে জেমি কক্সের স্থলাভিষিক্ত হন। এছাড়াও, দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় লন্ডন স্পিরিটের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

Similar Posts

  • | |

    টিম ও’ব্রায়ান

    ৫ নভেম্বর, ১৮৬১ তারিখে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে বোলিং করতেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বাথের ডাউনসাইড স্কুলে অধ্যয়নের পর নটিং হিলভিত্তিক সেন্ট চার্লস কলেজে পড়াশুনো করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৮৭৯ থেকে ১৮৮১ সময়কালে কেনসিংটন…

  • |

    ফখর জামান

    ১০ এপ্রিল, ১৯৯০ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মারদানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ১০ ইঞ্চি (১.৮০ মিটার) উচ্চতার অধিকারী। অপ্রত্যাশিতভাবে ব্যাট বেশ উঁচুতে রেখে ব্যাটিং কর্মে অগ্রসর হন। রান সংগ্রহের সময়ের সাথে অপূর্ব সমন্বয়…

  • | |

    হার্বার্ট সাটক্লিফ

    ২৪ নভেম্বর, ১৮৯৪ তারিখে ইয়র্কশায়ারের সামারব্রিজ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অন্যতম সেরা ও কিংবদন্তীতুল্য ব্যাটসম্যান ছিলেন। সিবি ফ্রাই তাঁকে ‘দ্য হ্যাচেট ম্যান’ ডাকনামে আখ্যায়িত করতেন। ওয়ালি হ্যামন্ড কিংবা জ্যাক হবসের সমতুল্য…

  • |

    মারলন স্যামুয়েলস

    ৫ ফেব্রুয়ারি, ১৯৮১ তারিখে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। তাঁর প্রতিভা সম্পর্কে কারও মনে কোন সন্দেহ ছিল না। ১৯ বছর বয়সে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় ও অনেক…

  • |

    অপূর্ব সেনগুপ্তা

    ৩ আগস্ট, ১৯৩৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাধর্মী অল-রাউন্ডার ছিলেন। তাসত্ত্বেও, টেস্ট খেলোয়াড়ী জীবনে অন্যতম বিভ্রান্তিকর খেলোয়াড়ে পরিণত হন। ১৯৫৮-৫৯ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • | | |

    কার্ল নুনেস

    ৭ জুন, ১৮৯৪ তারিখে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। উইকেট-রক্ষণের পাশাপাশি বামহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। যে-কোন অবস্থানে থেকে ধ্রুপদী শৈলীর ব্যাটসম্যান হিসেবে নিজেকে উপস্থাপিত করেছেন। শীর্ণকায় গড়ন ও অদ্ভূত গোঁফের অধিকারী ছিলেন। কিংস্টনভিত্তিক উলমার্স…