|

ইকরাম আলীখিল

২৯ সেপ্টেম্বর, ২০০০ তারিখে কাবুলে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি বামহাতে শীর্ষসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

খর্বাকায় গড়নের অধিকারী তিনি। ১৪ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে শাপিজা ক্রিকেট লীগে বন্দ-ই-আমির ড্রাগন্সের পক্ষে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে। উইকেটের পিছনে তেমন ভূমিকা না রাখলেও সেরা ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। খুবই স্বল্পসংখ্যক ক্রিকেটারের অন্যতম হিসেবে দুইবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান দলের সদস্য ছিলেন। ডিসেম্বর, ২০১৭ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট খেলার লক্ষ্যে আফগানিস্তান দলের সদস্যরূপে মনোনীত হন। এছাড়াও, ২০১৭ সালের এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চূড়ান্ত খেলায় পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের অপরাজিত শতক হাঁকান। ফলশ্রুতিতে আফগানিস্তান দল এসিসি অনূর্ধ্ব-১৯ কাপের প্রথম শিরোপা বিজয়ে সমর্থ হয়। তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে বন্দ-ই-আমির ড্রাগন্স, লাগম্যান প্রভিন্স, লোগার প্রভিন্স ও স্পিন গড় রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, স্পিন গড় টাইগার্সের পক্ষে খেলেছেন।

১ মার্চ, ২০১৮ তারিখে আহমদ শাহ আবদালী ফোর-ডে টুর্নামেন্টে স্পিন গড় রিজিওনের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। আমানুল্লায় অনুষ্ঠিত কাবুল রিজিওনের বিপক্ষে ঐ খেলায় তিনি ৩৯ ও ৩৩ রান তুলের দলের ২৯ রানের বিজয়ে ভূমিকা রাখেন। ১০ জুলাই, ২০১৮ তারিখে গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে একই দলের পক্ষে লিস্ট-এ ক্রিকেটে প্রথম খেলেন। খোস্তে অনুষ্ঠিত ঐ খেলায় মিস আইনাক রিজিওনের বিপক্ষে তিনি সর্বমোট ১৩ রান তুলেন। তাসত্ত্বেও ঐ খেলায় তাঁর দল ২৪ রানে জয়লাভ করে।

সেপ্টেম্বর, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার ২০১৮-১৯ মৌসুমের উদ্বোধনী আসরে বাল্খ দলের সদস্যরূপে মনোনীত হন। ঐ প্রতিযোগিতায় তাঁর দল শিরোপা জয় করে। ৬ ইনিংস থেকে ২৫ রান সংগ্রহ করেছিলেন। ডিসেম্বর, ২০১৮ সালে এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের সদস্য হন।

১১ অক্টোবর, ২০১৩ তারিখে শারজায় কেনিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ খেলায় অংশ নেন। নয়ের অধিক রানের সন্ধান পাননি ও উইকেটের পিছনে অবস্থান করে একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। ঐ খেলায় কেনিয়া দল ৩৪ রানে জয় পায়। মোহাম্মদ শাহজাদের বিতর্কিতভাবে দলের বাইরে অবস্থানের কারণে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান। এছাড়াও, ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায়ও তাঁকে জরুরীভিত্তিতে দলে নেয়া হয়। তবে তাঁর স্থলাভিষিক্ত হলেও ব্যাটসম্যান হিসেবে অধিক স্বাক্ষর রাখেন। লীগের শেষ খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শীর্ষসারিতে ব্যাটিংয়ে নেমে ৮৬ রানের ধ্রুপদী ইনিংস খেলেন।

২০১৯ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিচ্ছেন। ফেব্রুয়ারি, ২০১৯ সালে ভারতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওডিআই খেলার উদ্দেশ্যে তাঁকে যুক্ত করা হয়। ২ মার্চ, ২০১৯ তারিখে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ঐ খেলায় ৫ রান সংগ্রহ করতে সমর্থ হন ও খেলাটি পরিত্যক্ত অবস্থায় শেষ হয়। এরপর, একই সফরের ১৫ মার্চ, ২০১৯ তারিখে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে মাত্র ৭ রান সংগ্রহ করলেও তাঁর দল ৭ উইকেটে জয়লাভ করে। উইকেটের পিছনে অবস্থান করে ঐ খেলায় ৫ ক্যাচ ও একটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। ৬ জুন, ২০১৯ তারিখে বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আফগানিস্তান দলে যুক্ত হন। হাঁটুর আঘাতের কারণে মোহাম্মদ শাহজাদের স্থলাভিষিক্ত হন।

২০২৩-২৪ মৌসুমে হাশমতউল্লাহ শাহীদি’র অধিনায়কত্বে শ্রীলঙ্কা গমন করেন। ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ঐ টেস্টে স্বাগতিক দল ১০ উইকেটে জয়লাভ করেছিল। খেলায় তিনি ২১ ও ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, গ্লাভস হাতে নিয়ে একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।

Similar Posts

  • |

    গুন্দিবেল সুন্দরম

    ২৯ মার্চ, ১৯৩০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের কর্ণাটকের উদুপিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। মিডিয়াম পেসার ছিলেন। ১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে…

  • |

    শাদমান ইসলাম

    ১৮ মে, ১৯৯৫ তারিখে ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। শীর্ষসারির ব্যাটসম্যান। মূলতঃ ইনিংস উদ্বোধন করেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের অনেক পরিবারের ন্যায় পারিবারিক খাবার গ্রহণকালে তিনিও ক্রিকেট বিষয়ক আলোচনায় অংশ নিতেন। কেননা, পিতা শহীদুল ইসলাম বিসিবি’র বয়সভিত্তিক দলে অনেকগুলো বছর জড়িত ছিলেন। নভেম্বর, ২০১৮ সালে…

  • |

    কৌশল লোকুয়ারাচ্চি

    ২০ মে, ১৯৮২ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘লোকু’ ডাকনামে ভূষিত হয়েছেন। সেন্ট পিটার্স কলেজে অধ্যয়ন করেছেন। দিলরুয়ান পেরেরা’র ন্যায় তিনিও রুয়ান কালপেগের পরিচালনায় শ্রীলঙ্কান স্পিন একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ২০০০-০১ মৌসুম থেকে…

  • |

    এস শ্রীশান্ত

    ৬ ফেব্রুয়ারি, ১৯৮৩ তারিখে কেরালার কথামঙ্গলমে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী। ‘গপু’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ২০০২-০৩ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের…

  • |

    বিলি ফ্রাঙ্ক

    ২৩ নভেম্বর, ১৮৭২ তারিখে কেপ কলোনির কিং উইলিয়ামস টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৮৯৫-৯৬ মৌসুমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৫-৯৬…

  • |

    লুঙ্গি এনগিডি

    ২৯ মার্চ, ১৯৯৬ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা পালন করছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খুব ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে শুরু করেন। প্রাদেশিক ক্রিকেটে কোয়াজুলু-নাটালের অনূর্ধ্ব-১৩ দলে খেলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। দূর্দান্ত খেলা উপহার দেন। বহুমূখী…