|

ইহসানউল্লাহ

২৮ ডিসেম্বর, ১৯৯৭ তারিখে খোস্তে জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার। শীর্ষসারির উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। আফগানিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

আফগানিস্তানের সাবেক অধিনায়ক নওরোজ মঙ্গলের কনিষ্ঠ ভ্রাতা। কিশোর অবস্থাতেই প্রতিভা বিচ্ছুরণে সচেষ্ট হন। ২০১৬ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে বুস্ট রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। ২৯ জুলাই, ২০১৬ তারিখে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। এরপূর্বে, ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরূপে খেলেন। তবে, সীমিত সুযোগে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন।

ঘরোয়া ক্রিকেটে লিস্ট-এ খেলায় বুস্ট রিজিওনের সদস্যরূপে ১১ আগস্ট, ২০১৭ তারিখে গাজী আমানুল্লাহ খান রিজিওনাল ওয়ান-ডে টুর্নামেন্টে অভিষেক হয়। ১২ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে শাপিজা ক্রিকেট লীগে মিস আইনাক নাইটসের সদস্যরূপে টি২০ খেলায় প্রথম অংশ নেন।

২০১৭ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। ২০ বল মোকাবেলা করে শূন্য রানে বিদেয় নেন। আফগানিস্তান ‘এ’ দলের সদস্যরূপে দুইটি ও জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেন।

নভেম্বর, ২০১৭ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপের খেলায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দূর্দান্ত খেলেন। আফগানিস্তানের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিতে সম্পৃক্ত ছিলেন। রহমত শাহ জারমাতাইয়ের সাথে দ্বিতীয় উইকেটে ১৯৭ রান তুলেন। এছাড়াও, এ পর্যায়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিজস্ব প্রথম শতক হাঁকান। সেপ্টেম্বর, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে পাকতিয়া দলের সদস্যরূপে মনোনীত হন। ডিসেম্বর, ২০১৮ সালে এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের সদস্য হন।

মে, ২০১৮ সালে ভারতের বিপক্ষে আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্ট খেলার জন্যে দলে অন্তর্ভুক্ত হন। তবে, ঐ খেলায় অংশ নিতে পারেননি। ফেব্রুয়ারি, ২০১৯ সালে ভারতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টেস্টের জন্যে মনোনীত হন। ১৫ মার্চ, ২০১৯ তারিখে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ৭ রান তুলেন। তবে, দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

Similar Posts

  • | | | |

    ইফতিখার আলী খান পতৌদি

    ১৬ মার্চ, ১৯১০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের পতৌদি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ইংল্যান্ড ও ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। তন্মধ্যে, ভারত দলকে নেতৃত্ব দিয়েছিলেন। পতৌদির অষ্টম নবাব ছিলেন। ধৈর্য্যশীল, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ চিত্তে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ৬ ফুট উচ্চতার অধিকারী ইফতিখার আলী খান…

  • |

    টনি ডি জর্জি

    ২৮ আগস্ট, ১৯৯৭ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। সপ্তম রাজা এডওয়ার্ড থেকে পড়াশুনো করেছেন। ২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লায়ন্স ক্লাবের…

  • | | |

    জ্যাক রাসেল, ১৮৮৭

    ৭ অক্টোবর, ১৮৮৭ তারিখে এসেক্সের লেটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, কোচ ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। অনেকগুলো বছর এসেক্সের উইকেট-রক্ষক টম রাসেলের সন্তান ছিলেন। লেটনের কাউন্টি গ্রাউন্ডের কাছাকাছি এলাকায় তাঁর জন্ম। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৮…

  • | |

    গ্যারি স্টিড

    ৯ জানুয়ারি, ১৯৭২ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। দলে মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকের শেষদিকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্রিকেটপ্রিয় পরিবারের সন্তান তিনি। খাঁটিমানসম্পন্ন ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়েছিলেন। পিতা ডেভিড ক্যান্টারবারির পক্ষে ৮০টি প্রথম-শ্রেণীর ক্রিকেট ও স্বীয় ভ্রাতা লিস্ট-এ ক্রিকেটে একই দলের…

  • |

    কেন হফ

    ২৪ অক্টোবর, ১৯২৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের সিডনির শহরতলী অবার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকের শেষদিকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ফুটবল ও ক্রিকেট – উভয় খেলায় দক্ষ ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে উভয় ধরনের ক্রীড়ায় অংশ নিলেও অস্ট্রেলিয়ার…

  • |

    মার্ক হ্যাসলাম

    ২৬ সেপ্টেম্বর, ১৯৭২ তারিখে ল্যাঙ্কাশায়ারের বারি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। পাশাপাশি, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯১-৯২ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রেখেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ধীরগতিসম্পন্ন…