|

হর্ষিত রাণা

২২ ডিসেম্বর, ২০০১ তারিখে নয়াদিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। ডানহাতে ফাস্ট বোলিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

২০২২-২৩ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি ও উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে গুয়াহাটিতে অনুষ্ঠিত দিল্লি বনাম আসামের মধ্যকার অনুষ্ঠিত খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

আধুনিককালে আইপিএলে খেলার পর ঘরোয়া পর্যায়ে খেলার সুযোগ পাওয়াদের মধ্যে তিনি অন্যতম। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় অনুসন্ধানের সূত্র ধরে তাঁর আত্মপ্রকাশ ঘটে। উচ্চতা, পেস, আক্রমণাত্মক ব্যাটিং ও বলে ভিন্নতা আনয়ণে তাঁর জুড়ি মেলা ভার। আইপিএলে কেকেআরের শিরোপা বিজয়ের পর জুলাই, ২০২৪ সালে ভারত দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা পান।

২০ বছর বয়সে থাকাকালে দিল্লি থেকে আগত নীতিশ রাণা’র পরামর্শক্রমে কেকেআর কর্তৃপক্ষ ২০২২ সালে আঘাতগ্রস্ত রসিখ সালামের পরিবর্তে তাঁকে দলে যুক্ত করে। ঐ বছরের শেষদিকে তিনি প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটসহ লিস্ট-এ ক্রিকেটে অংশ নেন। লাল-বলের ক্রিকেটে স্বীয় দক্ষতার স্বাক্ষর রাখেন। ঐ মৌসুমে প্রথম-শ্রেণীর রঞ্জি ট্রফিতে পাঁচ খেলায় অংশ নিয়ে ২১ উইকেট দখল করেন।

জুন, ২০২৩ সালে দিলীপ ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে মনোনীত হন। উত্তরাঞ্চলের পক্ষে ব্যাট হাতে নিয়েও সমান দক্ষতা প্রদর্শনে অগ্রসর হন। নয় নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে নয়টি ছক্কা সহযোগে ৮৬ বল থেকে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও, এসিসি এমার্জিং মেন্স কাপে ভারত ‘এ’ দলের সদস্য ছিলেন। বোলিং উদ্বোধন করে পাঁচ খেলা থেকে সাত উইকেট দখল করেন। স্পষ্টতঃই ভারত দলে খেলার সুযোগ সময়ের ব্যাপার ছিল। ২০২৩-২৪ মৌসুমে ভারত ‘এ’ দলের পক্ষে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যান।

২০২৩ সালে দূর্দান্ত খেলার পর ২০২৪ সালের আইপিএল ট্রফিতে খেলেন। কেকেআরের পক্ষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ও সর্বোপরী প্রতিযোগিতায় চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। ১৯ উইকেট দখল করেন। তন্মধ্যে, তিন ইনিংসে শেষের ওভারগুলোয় ৯.৮৫ রান খরচ করে বড় ধরনের রানের খেলায় মিতব্যয়ীতার স্বাক্ষর রাখেন।

২০২৪ সাল থেকে ভারতের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আই খেলছেন। ২০২৪-২৫ মৌসুমে রোহিত শর্মা’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। ২২ নভেম্বর, ২০২৪ তারিখে পার্থে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। নীতিশ কুমার রেড্ডি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৪৮ ও ১/৬৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৭ রান সংগ্রহ করেছিলেন। তবে, অধিনায়কের দায়িত্বে থাকা জসপ্রীত বুমরা’র অসাধারণ বোলিং কৃতিত্বে স্বাগতিকরা ২৯৫ রানে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

এরপর, ৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। দিবা-রাত্রির ঐ টেস্টে বল হাতে নিয়ে ০/৮৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাটিংয়ে নেমে উভয় ইনিংসে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেন। তবে, ট্রাভিস হেডের (১৪০) অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে জয়লাভ করলে সিরিজে সমতা আনতে সমর্থ হয়।

Similar Posts

  • |

    অ্যাথল রোয়ান

    ৭ ফেব্রুয়ারি, ১৯২১ তারিখে ট্রান্সভালের কেনসিংটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা অফ-স্পিনারের মর্যাদা লাভ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। যুদ্ধকালীন তিনি পায়ে আঘাত পান। এরফলে, সামনের…

  • | | | |

    রমিজ রাজা

    ১৪ আগস্ট, ১৯৬২ তারিখে পাঞ্জাবের লায়লপুরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, মাঝে-মধ্যে লেগ ব্রেক বোলিংয়ে অগ্রসর হতেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসে তাঁর জন্ম। দর্শনীয় ডানহাতি ধ্রুপদী ব্যাটিংশৈলীর অধিকারী উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। দূর্দান্ত স্ট্রোকপ্লের কারণে সমর্থকদের কাছে বিপুল সমাদৃত ছিলেন।…

  • | | | |

    গ্রাহাম গুচ

    ২৩ জুলাই, ১৯৫৩ তারিখে এসেক্সের হুইপস ক্রস এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত পেশাদার ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি, স্লিপ অঞ্চলে দূর্দান্ত ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘জ্যাপ’ কিংবা ‘গুচি’ ডাকনামে ভূষিত গ্রাহাম গুচ ৬ ফুট…

  • | |

    এলপি জয়

    ১ এপ্রিল, ১৯০২ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯২০-২১ মৌসুম থেকে ১৯৪১-৪২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে হিন্দু ও বোম্বে দলের প্রতিনিধিত্ব করেছেন।…

  • |

    টি নটরাজন

    ৪ এপ্রিল, ১৯৯১ তারিখে তামিলনাড়ুর সালেম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) উচ্চতার অধিকারী। তাঁর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। পিতা রেলওয়ে স্টেশনে মুটের কাজ করেন ও মাতা রাস্তার…

  • | | |

    অ্যালিস্টার ক্যাম্পবেল

    ২৩ সেপ্টেম্বর, ১৯৭২ তারিখে সলসবারিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। জিম্বাবুয়ের ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্ট সিরিজ বিজয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অনেকটা সহজাত প্রকৃতির ক্রিকেটার ছিলেন। পিতা ইয়ান কিশোর দলের কোচ ছিলেন ও ভবিষ্যতের তারকা ক্রিকেটার…