| |

হনুমন্ত সিং

২৯ মার্চ, ১৯৩৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজস্থানের বাঁসারা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৬০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ভারতের আরও একজন রাজপুত্র হিসেবে ক্রিকেটে অংশ নিয়েছেন। দিলীপ সিংয়ের ভ্রাতুষ্পুত্র ও ইন্দ্রজিৎসিংজী’র কাকাতো ভাই ছিলেন। ১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৭৮-৭৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মধ্যভারত ও রাজস্থানের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৬০-এর দশকে রাজস্থান দলের অন্যতম পরিচালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। ১৯৬৬-৬৭ মৌসুমে স্বর্ণালী মুহূর্ত অতিবাহিত করেন। সম্মিলিত ইস্ট ও মধ্যাঞ্চলের অধিনায়কের দায়িত্বে থেকে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে রোমাঞ্চকর ইনিংস বিজয়ে নেতৃত্ব দেন। ঐ মৌসুমে রঞ্জী ট্রফিতেও দারুণ খেলেন। রুসি মোদি’র সংগৃহীত ১০০৮ রানের পর ৮৬৯ রান তুলে দ্বিতীয় স্থানে অবস্থান করেন।

১৯৬৪ থেকে ১৯৬৯ সময়কালে ভারতের পক্ষে সর্বমোট ১৪ টেস্টে অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে একটিমাত্র শতরানের সন্ধান পেয়েছিলেন। ১৯৬৩-৬৪ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৮ ফেব্রুয়ারি, ১৯৬৪ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১০৫ ও ২৩ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

টেস্ট অভিষেকে শতরানের ইনিংস খেললেও পরবর্তীতে আর এর পুণরাবৃত্তি ঘটাতে পারেননি। শ্রেয়তর খেলোয়াড়দের পাশ কাটিয়ে তাঁকে দলে রাখা হয়েছিল। ৩১.১৮ গড়ে ৬৮৬ রান তুলে স্বীয় নামের যথাযথ পরিচিতি ঘটাতে সক্ষম হননি।

শুরুতে যথেষ্ট সম্ভাবনাময় খেলা উপহার দিলেও বড় ধরনের রান তুলতে পারেননি। ১৯৬৪-৬৫ মৌসুমে বামহাতি ব্যাটসম্যান অম্বর রায়কে সংরক্ষিত অবস্থায় রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে বোম্বে টেস্টে তাঁকে খেলার সুযোগ দেয়া হয়। এ পর্যায়ে তিনি ছন্দহীনতায় ছিলেন। পূর্বাঞ্চলের দল নির্বাচক তাঁকে জানান যে, যদি দ্বিতীয় ইনিংসে হনুমন্ত সিং ব্যর্থতার পরিচয় দেন তাহলে তিনি পরের টেস্টে অংশ নিতে পারবেন। পরবর্তীকালে অম্বর রায় মন্তব্য করেছিলেন যে, ‘আমি হনুমন্ত সম্পর্কে জানতাম ও তাঁর স্থলাভিষিক্ত হবার বিষয়ে এ ধরনের প্রস্তাবকে ঘৃণা করি। আমি সর্বদাই তাঁর মঙ্গল চেয়েছি। তিনি ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।’

১৯৬৭-৬৮ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের পর ১৯৬৭ সালে ইংল্যান্ড সফরে গেলেও সাধারণমানের খেলা প্রদর্শন করেছিলেন। এরপর দল থেকে বাদ পড়েন। পরবর্তীতে আর একটি টেস্টে অংশ নিতে পেরেছিলেন। ১৯৬৯-৭০ মৌসুমে নিজ দেশে গ্রাহাম ডাউলিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ তারিখে বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। দেড় ঘণ্টায় মাত্র ১৩ রান তুলতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও, প্রথম ইনিংসে ১ রান তুলেছিলেন। স্বাগতিক দল ৬০ রানে জয় পেয়ে তিন-টেস্টে নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এভাবেই তাঁর খেলোয়াড়ী জীবনের ইতি ঘটে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, ‘আমি আমার সেরা সময়ে ছিলাম না ও সেখানে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।’ শুরুরদিকের প্রতিশ্রুতিশীলতা পরবর্তীতে আর ধরে রাখতে পারেননি। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৯ শতক সহযোগে ৪৪ গড়ে ১২৩৩৮ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে ৪১ গড়ে ৫৬ উইকেট দখল করেন।

অবসর গ্রহণের পর জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্য হন। এছাড়াও, ভারত দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালনসহ আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। নয়টি টেস্ট, ৫৪টি ওডিআই ও চারটি লিস্ট-এ খেলা পরিচালনা করেছিলেন। প্রথমে হেপাটাইটিস-বি ও পরবর্তীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার পর ২৯ নভেম্বর, ২০০৬ তারিখে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৬৭ বছর ২৪৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। সাবেক ক্রিকেটার ও বন্ধুরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে।

Similar Posts

  • |

    রবিচন্দ্রন অশ্বিন

    ১৭ সেপ্টেম্বর, ১৯৮৬ তারিখে মাদ্রাজের পশ্চিম মাম্বালাম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০০৬-০৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দক্ষিণাঞ্চল ও তামিলনাড়ু এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ার ও…

  • | |

    অ্যাঞ্জেলো ম্যাথুজ

    ২ জুন, ১৯৮৭ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছেন। কলম্বোভিত্তিক সেন্ট যোসেফস কলেজে অধ্যয়ন করেছেন। ২০০৬-০৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কোল্টস ক্রিকেট…

  • |

    ব্লেয়ার হার্টল্যান্ড

    ২২ অক্টোবর, ১৯৬৬ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৯০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির নিয়মিত সদস্যের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। তাঁর পিতা ইয়ান হার্টল্যান্ড একই দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট…

  • |

    বিনোদ কাম্বলি

    ১৮ জানুয়ারি, ১৯৭২ তারিখে মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। শচীন তেন্ডুলকরের সাথে একত্রে রমাকান্ত আচরেকরের কাছে প্রশিক্ষণ নেন। ১৯৮৯-৯০ মৌসুম থেকে ২০০৪-০৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া…

  • |

    ক্ল্যারি গ্রিমেট

    ২৫ ডিসেম্বর, ১৮৯১ তারিখে ডুনেডিনের ক্যাভারশাম এলাকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় বংশোদ্ভূত বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। রিচার্ড জেমস গ্রিমেট ও মেরি দম্পতির সন্তান ছিলেন। এক পর্যায়ে পরিবারটি ওয়েলিংটনে চলে যায়। সেখানকার মাউন্ট কুক বয়েজ স্কুলে…

  • |

    শফিক আহমেদ

    ২৮ মার্চ, ১৯৪৯ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মাঝে-মধ্যে মিডিয়াম-পেস বোলিংয়ে অগ্রসর হতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দৃষ্টিনন্দন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন ও নিজস্ব ঘরানায় সহজাত স্ট্রোক খেলতেন। সচরাচর ইনিংস উদ্বোধনে কিংবা তিন নম্বর অবস্থানে মাঠে নামতেন। দূর্দান্ত ভঙ্গীমায় ব্যাট কিছুটা উঁচুতে তুলে ড্রাইভ ও…