৮ জুন, ১৯১৯ তারিখে ওতাগোর ডুনেডিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৪৫-৪৬ মৌসুম থেকে ১৯৫৫-৫৬ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওতাগো দলের নিয়মিত খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। এছাড়াও, তিনি নম্র ভদ্র ও কঠোর পরিশ্রমী খেলোয়াড় ছিলেন। নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারের মর্যাদা লাভ করেছিলেন।
১৯৫৩ থেকে ১৯৫৪ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমনার্থে জিওফ রাবোনের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে মনোনীত হন। এ সফরেই অংশগ্রহণকৃত টেস্টগুলো খেলেন। তবে, দেশে ফেরার পূর্বে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭/৫২ বোলিং করে নিজস্ব স্বর্ণালী মুহূর্ত অতিবাহিত করেছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৬৯ উইকেট দখল করলেও মাত্র ১৩৭ রান তুলতে পেরেছিলেন।
১১ ডিসেম্বর, ১৯৫৩ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২ ও ৩* রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৯২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৫৮ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২৪ ডিসেম্বর, ১৯৫৩ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২/৬৮ ও ২/৩৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। সফরকারীরা ১৩২ রানে পরাভূত হলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৯ জানুয়ারি, ১৯৫৪ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে রাসেল এনডিনের উইকেট লাভ করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা সাফল্য ছিল ২/৩৩। খেলায় তিনি ৩/৬৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ১ রান সংগ্রহ করেন। সফরকারীরা ৯ উইকেটে পরাজয়বরণ করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
৭ সেপ্টেম্বর, ১৯৯৩ তারিখে সাউথল্যান্ডের উইনটন এলাকায় ৭৪ বছর ৯১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
