| |

গোপাল শর্মা

৩ আগস্ট, ১৯৬০ তারিখে উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

অসম্ভব দম নিয়ে নিখুঁত নিশানা বরাবর বোলিংয়ের কারণে পরিচিতি লাভ করেন। ঘণ্টার পর ঘণ্টা বোলিং করতে পারতেন ও খেঁই হারিয়ে ফেলতেন না। ১৯৭৯-৮০ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর উত্তরপ্রদেশ থেকে প্রথম খেলোয়াড় হিসেবে ভারতের পক্ষে অংশ নেন। ১৯৩৬ সালের ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কের দায়িত্বে থাকা দেশের সবচেয়ে বাজে ক্রিকেটার বিজিয়ানাগ্রামের মহারাজকুমারের পর প্রায় অর্ধ-শতাব্দী পেরিয়ে উত্তরপ্রদেশের পরবর্তী টেস্ট ক্রিকেটার হিসেবে খেলেন।

১৯৮৫ থেকে ১৯৯০ সময়কালে সব মিলিয়ে ভারতের পক্ষে পাঁচ টেস্ট ও এগারোটি ওডিআইয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৮৪-৮৫ মৌসুমে নিজ দেশে ডেভিড গাওয়ারের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ৩১ জানুয়ারি, ১৯৮৫ তারিখে উত্তরপ্রদেশের কানপুরে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেকে দারুণ খেলেন। দীর্ঘ সময় ধরে বোলিং করেছেন। ৬০ ওভার থেকে ৩/১১৫ লাভ করেন। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় ছিল – দলীয় সঙ্গী লক্ষ্মণ শিবরামকৃষ্ণান ঐ খেলায় উইকেট শূন্য অবস্থায় মাঠ ত্যাগ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।

ভারত দলে অফ-স্পিনার হিসেবে তাঁর অন্তর্ভুক্তির প্রশ্নে শুরুতে শিবলাল যাদব ও পরবর্তীতে আরশাদ আইয়ুবের সাথে তাঁকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল। তাসত্ত্বেও, ১৯৮৫-৮৬ মৌসুমে শ্রীলঙ্কা সফরে যাবার সুযোগ পান। এ সফরের ২৫ আগস্ট, ১৯৮৫ তারিখে কলম্বোর এসএসসিতে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন।

এরপর, ১৯৮৬-৮৭ মৌসুমে পাকিস্তানের মুখোমুখি হন। জয়পুরে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শিবলাল যাদবের সাথে একত্রে বোলিং করার সুযোগ পান। অন্যতম সফল বোলার হিসেবে চার উইকেটের সন্ধান পেলেও তাঁর চেয়ে এগিয়ে থাকেন। আহমেদাবাদে পরের ইনিংসে তিনি এক উইকেট পেলেও শিবলাল যাদব ৪ উইকেট পেয়েছিলেন। এরফলে, তিন বছরের জন্যে দলের বাইরে ছিলেন।

দুই বছরে প্রথম চার টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯০-৯১ মৌসুমে পুণরায় তাঁকে ভারত দলে ঠাঁই দেয়া হয়। ঐ মৌসুমে নিজ দেশে অর্জুনা রানাতুঙ্গা’র নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ২৩ নভেম্বর, ১৯৯০ তারিখে চণ্ডীগড়ে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নেন। ১/২৬ ও ০/৩৯ বোলিং বিশ্লেষণ গড়েন। শূন্য রানে বিদেয় নিলেও একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, বেঙ্কটপতি রাজু’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিক দল ইনিংস ও ৮ রানে জয় পায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে অংশগ্রহণ ছিল।

পাঁচ টেস্ট খেললেও কোনটিতেই দলে প্রভাব ফেলতে পারেননি। প্রাপ্ত ১০ উইকেট দখলকালে তাঁকে প্রত্যেক উইকেটের জন্যে ১৩০ বল করতে হয়েছিল। তবে, বেশ মিতব্যয়ী ছিলেন। ওভারপ্রতি তিনি মাত্র ১.৯১ রান খরচ করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সফলতার স্বাক্ষর রাখতে না পারলেও প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড বেশ ভালোমানের ছিল। প্রথম-শ্রেণী ক্রিকেটে চমৎকার অল-রাউন্ডার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। ১০৪টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ২২.৪১ গড়ে রান পেয়েছিলেন। এছাড়াও, নিজ নামের পার্শ্বে দুইটি শতরানের ইনিংস লিখিয়েছেন। বল হাতে ৩৫৩ উইকেট দখল করেছেন।

২০০৩-০৪ মৌসুমে ভারতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্যরূপে মধ্যাঞ্চলের সাথে যুক্ত থাকেন। কিছু খেলোয়াড়ের অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার দল নির্বাচকের দায়িত্ব থেকে তাঁকে বাদ দেয়া হয়। পরবর্তীতে তাঁকে উপযুক্ত প্রমাণ দাখিলে ব্যর্থতার কারণে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

Similar Posts

  • |

    মুত্তিয়া মুরালিধরন

    ১২ এপ্রিল, ১৯৭২ তারিখে ক্যান্ডিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার অধিকারী। ১৯৮৯-৯০ মৌসুম থেকে ২০১০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কন্দুরাতা এবং…

  • | | |

    হেনরি টাবেরার

    ৭ অক্টোবর, ১৮৭০ তারিখে কেপ প্রভিন্সের কিস্কাম্মাহোক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন ও ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা প্রদর্শন করতেন। ১৯০০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৫৩ বছর ধরে খোসা সম্প্রদায়ের পাদ্রী ক্যানন সি টাবেরারের সন্তান ছিলেন।…

  • | |

    কিথ থমসন

    ২৬ ফেব্রুয়ারি, ১৯৪১ তারিখে ক্যান্টারবারির মেথভেন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে বোলিং করতে পারতেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। নিউজিল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ও হকি খেলায় প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬১ সালে ল্যাঙ্কাস্টার পার্কে নিউজিল্যান্ডের পক্ষে প্রথমবারের মতো হকি…

  • | | |

    লর্ড হ্যারিস

    ৩ ফেব্রুয়ারি, ১৮৫১ তারিখে ত্রিনিদাদের সেন্ট অ্যান্স এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেন। ত্রিনিদাদের গভর্নর তৃতীয় ব্যারন হ্যারিস ও ত্রিনিদাদের আর্চডিকন জর্জ কামিন্সের কনিষ্ঠ কন্যা সারা দম্পতির একমাত্র পুত্র ছিলেন। ১৮৬৪ সালে এটন কলেজে ভর্তি হন। খুব শীঘ্রই ক্রিকেটের প্রতি তাঁর প্রতিভা…

  • |

    রবার্ট স্টুয়ার্ট

    ৩ সেপ্টেম্বর, ১৮৫৬ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের আজমগড় এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিংকর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৮৮০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৮৭২ থেকে ১৮৭৪ সাল পর্যন্ত সময়কালে ওয়েলিংটন একাদশের পক্ষে খেলেন। তন্মধ্যে, ১৮৭৪ সালে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। এ পর্যায়ে তিনি ৩৩ গড়ে ৭৪৫…

  • |

    বব ক্যাটারল

    ১০ জুলাই, ১৯০০ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, মাঝে-মধ্যে ডানহাতে মিডিয়াম বোলিংয়ে অগ্রসর হতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বিংশ শতাব্দীর শুরুতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিগণিত হয়েছিলেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে অধিকাংশ সময়ই ইনিংস উদ্বোধনে…