|

জর্জ ভার্নন

২০ জুন, ১৮৫৬ তারিখে লন্ডনের মেরিলেবোন এলাকায় জন্মগ্রহণকারী শৌখিন ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো বোলিং করতে পারতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

জর্জ ভার্নন সিনিয়রের সন্তান ছিলেন। রাগবিতে অধ্যয়ন করেছেন। সেখানে ১৮৭৩-৭৪ মৌসুমে ক্রিকেট একাদশের সদস্য ছিলেন। নিজের সেরা দিনগুলোয় অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানের পরিচিতি পান। দীর্ঘ ও বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। সহজাত প্রকৃতির মারকুটে ব্যাটসম্যান ছিলেন। নির্ভেজাল ও সপাটে ড্রাইভ মারার বিষয়টি সর্বদাই তাঁর খেলার মাঝে বহমান ছিল।

১৮৭৩ সালে লর্ডসে রাগবি একাদশের সদস্যরূপে প্রথম খেলতে নামেন। ১৮৯৭ সালে প্রথম-শ্রেণীর খেলাগুলোয় অংশ নেন। বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব রান তুলেন। ১৮৭৬ থেকে ১৮৯৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। অনেকগুলো বছর মিডলসেক্সের পক্ষে নিয়মিতভাবে খেলেছেন। ১৮৭৬ সালে এমসিসি’র পক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। শেষ খেলাটিও এমসিসি’র পক্ষে ১৮৯৮ সালে খেলেছিলেন।

১৮৮৯ সালে লর্ডসে ইয়র্কশায়ারের বিপক্ষে অন্যতম স্মরণীয় খেলায় অংশ নেন। মিডলসেক্স চার উইকেটে জয় পায়। টি. সি. ও’ব্রায়ানের সাথে সপ্তম উইকেটে খেলে দশ মিনিট পূর্বে জয়ের নোঙ্গরে পৌঁছেন।

১৮৮২ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ১৮৮২-৮৩ মৌসুমে ইভো ব্লাইয়ের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৩০ ডিসেম্বর, ১৮৮২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। চার্লস লেসলি, এডমন্ড টাইলকোট, জর্জ স্টাড, ইভো ব্লাই ও ওয়াল্টার রিডের সাথে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১১* ও ৩ রান সংগ্রহ করেন। স্বাগতিকরা ৯ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

এছাড়াও, ১৮৮৭-৮৮ মৌসুমে অস্ট্রেলিয়া, ১৮৮৯-৯০ মৌসুমে সিলন ও ভারত এবং ১৮৯৯২-৯৩ মৌসুমে ভারত সফরে যান। মেলবোর্ন ক্লাবের সাথে সম্পর্ক রাখার সুবাদে ১৮৮৭-৮৮ মৌসুমের শীতকালে দলকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে যান। একই সময়ে শ’ ও শ্রিউসবারি আরও একটি দল নিয়ে যাবার ফলে উভয় দলই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

২৩৯টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন। তন্মধ্যে, মিডলসেক্সের পক্ষে ১০৩ রানের শতক হাঁকিয়েছেন।

ক্রিকেটের পাশাপাশি রাগবি ফুটবলেও দক্ষ ছিলেন। তরুণ বয়সে রাগবি ফুটবলে অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন। ব্ল্যাকহিদ ও ইংল্যান্ডের পক্ষে খেলেছেন। ১৮৭৮ ও ১৮৮০ সালে ইংল্যান্ডের সদস্যরূপে স্কটল্যান্ড এবং ১৮৭৮, ১৮৮০ ও ১৮৮১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন। পাশাপাশি, চমৎকার র‌্যাকেট খেলোয়াড় ছিলেন।

মিডল টেম্পলের বারে আইনচর্চা করতেন ও ব্যারিস্টার ছিলেন। ১০ আগস্ট, ১৯০২ তারিখে গোল্ড কোস্টের এলমিনা এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর ৫১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    স্যান্ডি বেল

    ১৫ এপ্রিল, ১৯০৬ তারিখে কেপ প্রভিন্সের ইস্ট লন্ডন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দীর্ঘদেহের অধিকারী দ্রুতগতিসম্পন্ন বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। অপ্রত্যাশিতভাবে বাউন্স মারতেন। নেভিল কুইনকে সাথে নিয়ে ১৯২০-এর দশকের শেষদিক থেকে ১৯৩০-এর…

  • | |

    শিখর ধবন

    ৫ ডিসেম্বর, ১৯৮৫ তারিখে দিল্লিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করছেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং উদ্বোধনে নামেন। এছাড়াও, মাঝে-মধ্যে ডানহাতে অফ-ব্রেক বোলিং করে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৪-০৫ মৌসুম থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।…

  • | |

    আকরাম রাজা

    ২২ নভেম্বর, ১৯৬৪ তারিখে পাঞ্জাবের লাহোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার। দলে মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮১-৮২ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে ফয়সালাবাদ, হাবিব ব্যাংক…

  • | | |

    জেজে ফেরিস

    ২১ মে, ১৮৬৭ তারিখে নিউ সাউথ ওয়েলসের সিডনিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড – উভয় দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার অধিকারী জে. জে. ফেরিস শক্ত-মজবুত গড়নের কাঁধের কারণে বলে পেস আনয়ণ করতে…

  • | |

    জ্যাক ব্ল্যাকহাম

    ১১ মে, ১৮৫৪ তারিখে ভিক্টোরিয়ার নর্থ ফিটজরয় এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। এছাড়াও, অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা উইকেট-রক্ষকের মর্যাদাপ্রাপ্ত হন। ‘উইকেট-রক্ষকদের রাজপুত্র’ হিসেবে পরিচিতি লাভ করেন। ঊনবিংশ শতকের শুরুরদিকে ক্রিকেটকে মহীয়ান করে গেছেন। দূর্দান্তভাবে ও দক্ষতার সাথে উইকেট-রক্ষণ…

  • |

    ডিকি ফুলার

    ৩০ জানুয়ারি, ১৯১৩ তারিখে জ্যামাইকার সেন্ট অ্যান্স বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৪-৩৫ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…