|

জর্জ পার্কার

২৭ মে, ১৮৯৯ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

চার বছর ইংল্যান্ডে অবস্থান করেন। অ্যাক্রিংটন সিসি’র পক্ষে খেলেছিলেন। ১৯২৪ সালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ব্রাডফোর্ড লীগে একলেসহিলের পক্ষে খেলেন। হার্বি টেলরের নেতৃত্বাধীন দলটি ইংল্যান্ড সফরে থাকাকালীন তাঁকে দলে যুক্ত করা হয়েছিল। কোনরূপ প্রথম-শ্রেণীর খেলায় অংশ না নিলেও সফররত দক্ষিণ আফ্রিকান একাদশের সদস্যরূপে অক্সফোর্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় অংশগ্রহণের সুযোগ পান। তবে, খেলাটি চার ঘণ্টা পর পরিত্যক্ত ঘোষিত হয়। এ পর্যায়ে দূর্দান্ত পেস বোলিং করে ৪/৩৪ পান। তন্মধ্যে, তিনটি বোল্ড ছিল ও তাঁর বোলিং থেকে তিনটি ক্যাচ হাতছাড়া হয়েছিল।

দক্ষিণ আফ্রিকার সদস্যরূপে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯২৪ সালে হার্বি টেলরের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে ইংল্যান্ড গমন করেন। এ সফরেই টেস্টগুলো খেলেন। ১৪ জুন, ১৯২৪ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী অংশ নেন। নামি ডিন ও ফ্রেড সাসকিন্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। সিড পেগলারের পরিবর্তে তাঁকে খেলানো হয়। ব্যক্তিগতভাবে বেশ সফল ছিলেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬/১৫২ লাভ করেন তিনি। তন্মধ্যে, প্রথম দিনেই পেয়েছিলেন পাঁচ উইকেট। এরফলে, ষষ্ঠ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে পাঁচ-উইকেট ও তৃতীয় বোলার হিসেবে অভিষেকে ছয়-উইকেট লাভের অধিকারী হন। উইজডেনে মন্তব্য করা হয় যে, ‘তিনি নিশ্চলচিত্তে নিজের সাথে নিজেকে যুদ্ধ করছিলেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাঠ ত্যাগ করেছিলেন।’ দ্য টাইমসে উল্লেখ করা হয় যে, তিনি দ্রুততার সাথে বোলিং করেছিলেন। এছাড়াও, এগারো নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে ০ ও অপরাজিত ২ রান তুলেন। ইনিংস ও ১৮ রানে জয়লাভ করলে স্বাগতিকরা সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ২৮ জুন, ১৯২৪ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। স্বাগতিক দল ৫৩১/২ তুলে ইনিংস ঘোষণা করে। হবস ও সাটক্লিফের ঐ দুই উইকেট লাভ করতে তিনি ১২১ রান খরচ করেন। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে অপরাজিত ১ ও গোল্ডেন ডাক পান। স্বাগতিকরা ইনিংস ও ১৮ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

হার্বি টেলরের নেতৃত্বাধীন দলটি এ সফরে একেবারেই জবুথবু অবস্থায় সফর শেষ করে। কেবলমাত্র ফেনার্সে বিশ্ববিদ্যালয়ের খেলায় জয় পায়। এছাড়াও, একমাত্র বোলার হিসেবে এ সফরে তিনি কিছুটা সফলতার স্বাক্ষর রেখেছিলেন। এরপর, আর তিনি কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেননি। তবে, ব্রাডফোর্ড লীগে খেলা চালিয়ে যেতে থাকেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ১৯২৯ সালে মার্গারিট গ্রেস পেগ ইলিংওয়ার্থ নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির পাঁচ সন্তান ছিল। ভেড়াপালক ছিলেন ও অস্ট্রেলিয়ায় অভিবাসিত হন। ১ মে, ১৯৬৯ তারিখে অস্ট্রেলিয়ার থ্রেডবো এলাকায় ৬৯ বছর ৩৩৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | |

    নাসিম-উল-গণি

    ১৪ মে, ১৯৪১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, রেফারি ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বোলার হিসেবে খেলতেন। তবে, কখনো নিজেকে তিনি তাঁর শুরুরদিকে প্রতিশ্রুতিশীলতা ধরে রাখতে পারেননি। কিছুটা নিজের দোষে ও…

  • |

    শফিক আহমেদ

    ২৮ মার্চ, ১৯৪৯ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মাঝে-মধ্যে মিডিয়াম-পেস বোলিংয়ে অগ্রসর হতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দৃষ্টিনন্দন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন ও নিজস্ব ঘরানায় সহজাত স্ট্রোক খেলতেন। সচরাচর ইনিংস উদ্বোধনে কিংবা তিন নম্বর অবস্থানে মাঠে নামতেন। দূর্দান্ত ভঙ্গীমায় ব্যাট কিছুটা উঁচুতে তুলে ড্রাইভ ও…

  • |

    জর্জ ডকরেল

    ২২ জুলাই, ১৯৯২ তারিখে ডাবলিনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রাখছেন। স্লো লেফট-আর্ম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিং করেন। আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। কিশোর অবস্থা থেকে উত্তরণের পর দূর্লভ প্রতিভাবান বামহাতি স্পিনার হিসেবে চিহ্নিত হন। ১৭ বছর বয়সে ২০১০ সালে আয়ারল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ৩১…

  • |

    বিল জনস্টন

    ২৬ ফেব্রুয়ারি, ১৯২২ তারিখে ভিক্টোরিয়ার বিয়াক এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে খেলতেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংয়ে অগ্রসর হতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। জনৈক কৃষকের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। বালক অবস্থায় গরুর দুধ দোহন করতেন। এরফলে, কব্জিতে জোর পান ও বোলিংয়ে অনুকূল প্রভাব…

  • | |

    ঋষভ পন্ত

    ৪ অক্টোবর, ১৯৯৭ তারিখে উত্তরাখণ্ডের হরিদ্বারে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। এছাড়াও, বামহাতে ব্যাটিংয়ে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাশাপাশি, দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কিশোর অবস্থাতেই তাঁর মাঝে প্রতিভা বিরাজমান। সর্বদাই উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার দিকে নজর রাখতেন। ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায়…

  • |

    ওয়াডিংটন এমওয়েঙ্গা

    ২০ জুন, ১৯৮৪ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকে জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খুব ছোটবেলা থেকে উদীয়মান ক্রিকেটার হিসেবে তাঁর মাঝে বেশ সম্ভাবনা দেখা যায়। তবে, কৈশোরকালীন স্বপ্ন পরবর্তীতে বাস্তবায়িত হতে পারেনি। পিতা হারারেভিত্তিক সেন্ট জোন্স কলেজের…