|

জেফ নবলেট

১৪ সেপ্টেম্বর, ১৯১৬ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার পার্কসাইড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার অধিকারী ছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে অসাধারণ খেলোয়াড় ছিলেন। উভয়দিক দিয়েই বলকে ঘুরাতে পারতেন। ১৯৪৫-৪৬ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে ৪৯ খেলায় অংশগ্রহণ করেছিলেন। ১৯.২৬ গড়ে ২৮২ উইকেট দখল করেছিলেন। শেফিল্ড শীল্ডে কমপক্ষে ২০ খেলায় অংশগ্রহণকারী বোলারদের মধ্যে ১৭.৮৭ গড়ে উইকেট লাভ করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনবার শীল্ডে সর্বাধিক উইকেট পেয়েছেন। ১৯৪৭-৪৮, ১৯৫১-৫২ ও ১৯৫২-৫৩ মৌসুমে এ সফলতা পান। সবগুলো ক্ষেত্রেই সাউথ অস্ট্রেলিয়া দল শেফিল্ড শীল্ডের শিরোপা জয় করেছিল।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৯-৫০ মৌসুমে লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ৩ মার্চ, ১৯৫০ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। বল হাতে নিয়ে ৩/২১ ও ০/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দলের একমাত্র ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি। সফরকারীরা ইনিংস ও ২৫৯ রানে জয়লাভ করলে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

১৯৫১-৫২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯৫২-৫৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড ওভালে অবশিষ্ট টেস্টগুলোয় অংশ নেন। ১৯৫১-৫২ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্টে অংশ নেন। এ মৌসুমে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২২ ডিসেম্বর, ১৯৫১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮ ও ০ রান সংগ্রহ করেন। এছাড়াও, ২/৭ ও ০/৩০ বোলিং বিশ্লেষণ দাঁড় করানোসহ একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। সফরকারীরা ৬ উইকেটে জয় পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

১৯৫২-৫৩ মৌসুমে নিজ দেশে জ্যাক চিদামের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ৬ ফেব্রুয়ারি, ১৯৫৩ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৩* ও ১ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৬৫ ও ১/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, স্বাগতিকরা ৬ উইকেটে পরাজিত হলে ২-২ ব্যবধানে সিরিজটি ড্র হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

শেফিল্ড শীল্ডে নিজের শেষ মৌসুমে ৩৫ উইকেট পেয়েছিলেন ও রাজ্য দলের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন। তবে, ১৯৫৩ সালের অ্যাশেজ সফরে তাঁকে দলে রাখা হয়নি। ফলশ্রুতিতে, ঘরোয়া আসরের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।

টেস্টগুলো থেকে ২৬.১৪ গড়ে সাত উইকেট দখল করেছিলেন। কিথ মিলার, রে লিন্ডওয়াল ও বিল জনস্টনের ন্যায় তারকা খেলোয়াড়ের কারণে তাঁর টেস্ট খেলোয়াড়ী জীবন সংক্ষিপ্ত হয়ে পড়ে। কেবলমাত্র আঘাতজনিত স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ১৯.২৬ গড়ে ২৮২ উইকেট পেয়েছিলেন। খুবই স্বল্পসংখ্যক খেলোয়াড়দের অন্যতম হিসেবে বিশের নীচের কম গড়ে উইকেট লাভ করেছিলেন। ব্যক্তিগত সেরা ৭/২৯ লাভ করেন।

একবার প্রস্তুতিমূলক খেলায় ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ব্যাটসম্যান ফ্রাঙ্ক ওরেলকে কিং পেয়ার করেছিলেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ইংল্যান্ডে খেলতে যান। ল্যাঙ্কাশায়ার লীগে নেলসনের প্রতিনিধিত্ব করেন। ১৯৫৬ সালে কমনওয়েলথ একাদশের সদস্যরূপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন।

ক্রিকেটের বাইরে বেসবল খেলায় রাজ্য দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৬-৫৭ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে প্রশিক্ষণ দেন। দীর্ঘদিন রাজ্য দলের নির্বাচক ও বোর্ড সদস্য ছিলেন। ১৯৭৯-৮০ মৌসুমে এসএসিএ’র সম্মানসূচক আজীবন সদস্যরূপে মনোনীত হন।

১৬ আগস্ট, ২০০৬ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৮৯ বছর ৩৩৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    অশোক গন্দোত্রা

    ২৪ নভেম্বর, ১৯৪৮ তারিখে রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৬০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রতিভাবান বামহাতি ব্যাটসম্যান ছিলেন। পাঁচ ফুট পৌণে সাত ইঞ্চি উচ্চতার অধিকারী। বামহাতি স্পিনার হিসেবে বলকে উভয়দিক দিয়েই বাঁক খাওয়াতে পারতেন। ১৯৬৫-৬৬…

  • |

    আন্দ্রে রাসেল

    ২৯ এপ্রিল, ১৯৮৮ তারিখে জ্যামাইকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকা পালন করছেন। ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মাইকেল রাসেল ও সান্দ্রা ডেভিস দম্পতির সন্তান ছিলেন। বিশ্ব ক্রিকেট অঙ্গনের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছেন। ব্যাট হাতে নিয়ে যেমন প্রতিপক্ষকে হতবুদ্ধিতে ফেলেন,…

  • | |

    ইমতিয়াজ আহমেদ

    ৫ জানুয়ারি, ১৯২৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে কার্যকর ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। পাকিস্তানের অন্যতম সেরা উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছেন। লাহোর কলেজ থেকে বের হয়ে আসা এক ঝাঁক দৃষ্টিনন্দন, গর্বিত ও দেশপ্রেমী ক্রিকেটারদের অন্যতম ছিলেন। ১৯৫০-এর দশকে…

  • | |

    মিক কোমেইল

    ২১ ফেব্রুয়ারি, ১৮৮৩ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট, অরেঞ্জ ফ্রি স্টেট ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৫-০৬ মৌসুম থেকে ১৯৩০-৩১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর…

  • |

    আর্থার মেইলি

    ৩ জানুয়ারি, ১৮৮৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের জেটল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, ব্যাঙ্গচিত্রবিদ ও সাংবাদিক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯২০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। জন হ্যাম্বলটন মেইলি ও জেন শার্লত দম্পতির তৃতীয় পুত্র ছিলেন। ১৩ বছর বয়সে ওয়াটারলু পাবলিক স্কুল থেকে চলে…

  • | |

    উইলফ্রেড রোডস

    ২৯ অক্টোবর, ১৮৭৭ তারিখে ইয়র্কশায়ারের নর্থ মুর এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইউরোপিয়ান্স (ভারত) ও পাতিয়ালার মহারাজা একাদশের সদস্যরূপে খেলেছেন। ১৮৯৮ থেকে ১৯৩০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…