| |

ফ্রেড টেট

২৪ জুলাই, ১৮৬৭ তারিখে সাসেক্সের ব্রাইটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৭ থেকে ১৯০২ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। সাসেক্সের তারকা খেলোয়াড় ছিলেন। ভেজা পিচে বেশ অপ্রতিরোধ্য হয়ে পড়তেন। সহজাত ভঙ্গীমায় ও চমৎকারভাবে বলের উপর নিয়ন্ত্রণ করতেন। ১৮৮৮ সালে সাসেক্সের পক্ষে প্রথম খেলতে নামেন। পাঁচ মৌসুমে ১০০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেছেন। ৩৫ বছর বয়সে এসে নিজের স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেছিলেন। ১৯০২ সালে ১৬-এর কম গড়ে ১৮০ উইকেট দখল করেছিলেন।

১৯০২ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৩৫ বছর বয়সে ২৪ জুলাই, ১৯০২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। লিওনেল পালাইরেতের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খ্যাতনামা ঐ টেস্টে তাঁর দল অজিদের কাছে নাটকীয়ভাবে মাত্র ৩ রানে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। জয়ের জন্যে আট রানের প্রয়োজন থাকা অবস্থায় এগারো নম্বর অবস্থানে ব্যাট হাতে মাঠে নামেন। উইলফ্রেড রোডসের সাথে জুটি গড়েন। এরফলে, সফরকারীরা অ্যাশেজ করায়ত্ত্ব করে। ব্রন্ডের বলে ১৬ রানে থাকা জো ডার্লিংয়ের গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া করেন। এছাড়াও, খেলার শেষ খেলোয়াড় হিসেবে বিদেয় নিয়েছিলেন। অবশ্য সন্ডার্সের প্রথম বল থেকে চার হাঁকিয়েছিলেন। খেলায় তিনি ৫* ও ৪ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রথম ইনিংসে তিনি কোন উইকেটের সন্ধান পাননি। সব মিলিয়ে দুই উইকেট লাভ করেছিলেন। ০/৪৪ ও ২/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রত্যাখ্যাত হলেও সাসেক্সের তারকা খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। অফ-স্পিন বোলিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করে দারুণভাবে সফল হন। প্রায় দুই দশকব্যাপী প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ২১.৫৫ গড়ে ১৩৩১ উইকেট দখল করেছেন। অনেকগুলো উল্লেখযোগ্য ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। তৎকালে দ্বিতীয়-শ্রেণীর কাউন্টি দল হ্যাম্পশায়ারের বিপক্ষে ৯/২৪ পেয়েছিলেন। এছাড়াও, ১৯০২ সালে লিচেস্টারে এক ইনিংসে ৯/৭৩ লাভ করেছিলেন। তবে, ঐ বছরই লর্ডসে ব্যক্তিগত সেরা কৃতিত্বের স্বাক্ষর রাখেন। একদিনে মিডলসেক্সের বিপক্ষে ৬৮ রান খরচায় পনের উইকেট পেয়েছিলেন। অ্যাশেজ টেস্টের তিন বছর পর ক্রিকেট জগৎ থেকে বিদেয় নেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচিংয়ের দিকে ধাবিত হন। ডার্বিতে কাউন্টি ক্লাব পরিচালনা করেন। এরপর, ১৯২১ সালে ট্রেন্ট কলেজে পেশাদার কোচ হিসেবে নিযুক্তি লাভ করেন। এছাড়াও, পানশালা পরিচালনা করেছিলেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। তিন সন্তানের দুইজন – সিএফ টেট ও এমডব্লিউ টেট কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছেন। তন্মধ্যে, মরিস টেট ইংল্যান্ডের পক্ষে খেলেছে। ৪ ফেব্রুয়ারি, ১৯৪৩ তারিখে ওয়েস্ট সাসেক্সের বার্জেস হিল এলাকায় ৭৫ বছর ১৯৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | |

    ধনঞ্জয় ডি সিলভা

    ৬ সেপ্টেম্বর, ১৯৯১ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী। কৌশলগতভাবে শীর্ষসারির, সঠিকমানসম্পন্ন আক্রমণধর্মী ডানহাতি ব্যাটসম্যান হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষমতা দেখিয়েছেন। ব্যাটিং…

  • | |

    রামাকান্ত দেশাই

    ২০ জুন, ১৯৩৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খাঁটো গড়ন ও বৃহৎ হৃদয় – দুটি ভিন্ন সত্তার অধিকারী ছিলেন। মোহাম্মদ নিসার ও অমর সিংয়ের সাথে তিনিও ভারতের…

  • |

    গ্রেগ লাভরিজ

    ১৫ জানুয়ারি, ১৯৭৫ তারিখে মানাওয়াতুর পালমারস্টোন নর্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ লেগ-ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। তুলনামূলকভাবে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন বেশ দারুণ ছিল। ১৯৯৪ সাল থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ঘরোয়া প্রথম-শ্রেণীর…

  • |

    নাঈম ইসলাম

    ৩১ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে গাইবান্ধায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে কার্যকর অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। বাংলাদেশের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০৩-০৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে উত্তরাঞ্চল, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চিটাগং কিংসের পক্ষে খেলেছেন।…

  • |

    টিশেপো মোরকেই

    ৭ অক্টোবর, ১৯৯৩ তারিখে নাটাল প্রদেশের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন। দক্ষিণ আফ্রিকা দলে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ‘মার্লে’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ভ্রমণপ্রিয় তিনি। গ্লেনউড হাই স্কুল থেকে পূর্বে অধ্যয়নকারী সিম বোলার স্টিফেন জ্যাকের ন্যায় তিনি অতিরিক্ত গুণাবলী হিসেবে পেসে…

  • | | |

    হাবিবুল বাশার

    ১৭ আগস্ট, ১৯৭২ তারিখে কুষ্টিয়া জেলার নাগাকান্দা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে অফ-স্পিন বোলিংয়ে দক্ষ ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার) উচ্চতার অধিকারী। ‘সুমন’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ১৯৮৯ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের…