২৬ মে, ১৯২১ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, ডানহাতে বোলিং করতে পারতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
মাঠে মৃদুভাষী, প্রায়শঃই গুমরোমুখো ও খুব কমই কথা বলতেন। তবে, এর বাইরে বেশ প্রাণবন্তঃ ছিলেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা ও অবিরাম নৃত্যের কারণে ‘স্টারলাইট’ ডাকনামে পরিচিতি লাভ করেন। পরিপাটি ও কোনরূপ আদিখ্যেতা ব্যতিরেকেই উইকেট-রক্ষণে অংশ নিতেন।
১৯৪১-৪২ মৌসুম থেকে ১৯৫৪-৫৫ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়ী জীবন সংক্ষিপ্ত হলেও বিস্ময়কর চরিত্রের অধিকারী ছিলেন। দূর্দান্ত সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে অধিক পছন্দ করতেন। খেলা চলাকালীন ধ্রুপদীশৈলীর উইকেট-রক্ষকের ভূমিকা পালন করতেন। ব্যাটসম্যান হিসেবে বেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় মাঠে নামতেন। এ সময়ে বেশ নীরবতা বজায় রাখতেন। ১৯৪৩-৪৪ মৌসুমে নিউজিল্যান্ডীয় একাদশের সদস্যরূপে নিউজিল্যান্ড সার্ভিসেস দলের বিপক্ষে খেলেছিলেন।
তাঁর ব্যাটিংয়ে বেশ সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। সচরাচর, দ্বিতীয় কিংবা তৃতীয়সারির জাতীয় দলের উপযোগী ছিলেন। ১৯৪৯ সালে ইংল্যান্ড গমনার্থে দলের শীর্ষ উইকেট-রক্ষকের মর্যাদা পান। তাঁর অন্তর্ভুক্তির প্রশ্নে এবং ওতাগোর জর্জ মিলসের সমর্থনে ডুনেডিনের জাহাজঘাটের শ্রমিকেরা ধর্মঘট পালন করেছিল।
১৯৪৯ থেকে ১৯৫৪ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ১৪ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৪৯ সালে ওয়াল্টার হ্যাডলি’র নেতৃত্বাধীন কিউই দলের সাথে ইংল্যান্ড সফরের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটে। ১১ জুন, ১৯৪৯ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। হ্যারি কেভ ও জিওফ রাবোনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। একবার ব্যাট হাতে নিয়ে ১৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে চারটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে জড়ান। খেলাটি ড্রয়ে পরিণত হলে সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। এ সফরটি সফলতার সাথে শেষ করেন। চার-টেস্ট নিয়ে গড়া সিরিজের সবকটিতেই তাঁর অংশগ্রহণ ছিল। লর্ডসে এমসিসি’র বিপক্ষে শতক হাঁকান।
১৯৫১ সালে ইংল্যান্ড, ১৯৫১-৫২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও ১৯৫২-৫৩ মৌসুমে নিজ দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন।
১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৭ মার্চ, ১৯৫১ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। একবার ব্যাট হাতে নিয়ে ৩৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৫৩-৫৪ মৌসুমে বার্ট সাটক্লিফের নেতৃত্বাধীন কিউই দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফর করেন। নিউজিল্যান্ড থেকে জাহাজে অবস্থানকালে অনুশীলনীতে আঙ্গুলে আঘাত নিয়েও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজের সবগুলোয় অংশ নেন। ৫ ফেব্রুয়ারি, ১৯৫৪ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ২৪ ও ৯ রান সংগ্রহসহ একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। এছাড়াও, ০/০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিক দল ৫ উইকেটে জয়লাভ করলে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাদামাটা ক্রীড়াশৈলী প্রদর্শন করেছেন তিনি। ১৭.৫০ গড়ে রান তুলেছেন ও ৩০টি ডিসমিসাল ঘটিয়েছেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্য হন। ১৯৭১-৭২ মৌসুমে নিউজিল্যান্ড দলকে নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। জ্যামাইকার স্বল্প পরিচিত লরেন্স রো সফরকারীদের বিপক্ষে ২১৪ রান সংগ্রহের পর প্রথম টেস্টে ২১৪ ও ১০০ রানের অপরাজিত ইনিংস খেললে তাৎক্ষণিকভাবে তাঁকে ‘পরবর্তী ব্র্যাডম্যান’ হিসেবে উল্লেখ করেন। তবে, ঐ সিরিজের পর লরেন্স রো অসুস্থতার কবলে পড়লে নিজেকে আর মেলে ধরতে পারেননি।
১৯৫৪-৫৫ মৌসুম শেষে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। ৮ মার্চ, ২০০৪ তারিখে ওয়েলিংটনে ৮২ বছর ২৮৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
