|

ডুয়ান অলিভিয়ার

৯ মে, ১৯৯২ তারিখে গ্রোবলার্সডাল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১১ সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরূপে খেলেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সদস্য ছিলেন। ২০১৬ সালের শীতকালে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সফর করেন। তন্মধ্যে, অস্ট্রেলিয়ায় দলের শীর্ষ বোলারে পরিণত হয়েছিলেন। তাঁর বোলিংয়ের ধরন অনেকাংশেই মর্নে মরকেল ও জ্যাক ক্যালিসের বোলিংয়ের অনুরূপ।

২০১০-১১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ফ্রি স্টেট এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জাফনা স্ট্যালিয়ন্স, জজি স্টার্স, নাইটসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯ বছর বয়সে ১৭ মার্চ, ২০১১ তারিখে পচেফস্ট্রুমে অনুষ্ঠিত নর্থ ওয়েস্ট বনাম ফ্রি স্টেটের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

তবে, ডেল স্টেইন, মর্নে মরকেল ও ভার্নন ফিল্যান্ডারের দাপটে জাতীয় দলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ সময়ে ২০১৪ সালে নাইটসের পক্ষে খেলেন। ২০১৫-১৬ মৌসুমের এক পর্যায়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন। সফররত শ্রীলঙ্কান একাদশের বিপক্ষে খেলার জন্যে দক্ষিণ আফ্রিকান আমন্ত্রিত একাদশের পক্ষে খেলেও বেশ ভালো করেন। অবশেষে, ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত খেলার সুবাদে তাঁকে টেস্ট দলে জায়গা দেয়া হয়।

২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ টেস্ট ও দুইটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছিলেন। ২০১৬-১৭ মৌসুমে নিজ দেশে অ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দলের মুখোমুখি হন। ১২ জানুয়ারি, ২০১৭ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। কোলপ্যাক চুক্তির আওতায় কাইল অ্যাবটের শূন্যতা পূরণে খেলার সুযোগ পান। খেলায় তিনি সব মিলিয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৩ রান সংগ্রহ করেছিলেন। ২/১৯ ও ৩/৩৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। জ্যঁ পল ডুমিনি’র অসাধারণ ব্যাটিং সাফল্যে স্বাগতিকরা ইনিংস ও ১১৮ রানে জয় পেলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

২০১৭ সালে ডিন এলগারের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ৪ আগস্ট, ২০১৭ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণের সমকক্ষ হন। খেলায় তিনি ২/৯১ ও ৩/৩৮ লাভ করেন। এছাড়াও, ৪ ও ০ রান সংগ্রহ করেছিলেন। মঈন আলী’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ১৭৭ রানে পরাজিত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে পরাভূত হয়।

ডেল স্টেইনের আঘাতপ্রাপ্তি ও মর্নে মরকেলের অবসর গ্রহণের কারণে আরও খেলার সুযোগ পান। ২০১৯ সালে নিজ দেশে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন সফররত পাকিস্তানী দলের মুখোমুখি হন। ১১ জানুয়ারি, ২০১৯ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে সফররত পাকিস্তানের বিপক্ষে অংশ নেন। ৫/৫১ ও ৩/৭৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, কুইন্টন ডি ককের অসামান্য অল-রাউন্ড ক্রীড়াশৈলীর উপর ভর করে স্বাগতিকরা ১০৭ রানে জয় পেয়ে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। এ সিরিজে পাকিস্তান দলকে শর্ট বলে ব্যতিব্যস্ত করে রাখেন। ২৪ উইকেট দখল করে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান।

এমনকি ডেল স্টেইনকে শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী সিরিজে রাখা হলেও দলে স্বীয় স্থান বজায় রেখে চার পেসারের বোলিং আক্রমণের সাথে যুক্ত ছিলেন। ২০১৯ সালের শুরুটা বেশ ভালোভাবে কাটান। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভার্নন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা’র সাথে জুটি গড়ে সফলতা লাভের বিষয়টি আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু, অনেককে বিস্মিত করে কোলপ্যাক চুক্তির আওতায় ইয়র্কশায়ারের সাথে যুক্ত হন।

২০২১-২২ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ডিন এলগারের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে নিউজিল্যান্ড গমন করেন। ১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১ ও ০* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/১০০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, ম্যাট হেনরি’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে সফরকারীরা ইনিংস ও ২৭৬ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

একই মৌসুমে নিজ দেশে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ৩১ মার্চ, ২০২২ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১০ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১২ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। কেশব মহারাজের অসাধারণ বোলিং সাফল্যে স্বাগতিকরা ২২০ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

২০২৩-২৪ মৌসুমে নীল ব্র্যান্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধন পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১২ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১৫* ও ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ০/১১৯ ও ০/১৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। রচিন রবীন্দ্রের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ২৮১ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

Similar Posts

  • |

    আরশাদ খান

    ২২ মার্চ, ১৯৭১ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মূখ্যতঃ দুইটি কারণে নিজেকে অফ-স্পিনারের মর্যাদার আসনে নিয়ে যেতে পারেননি। প্রথমতঃ পেশাওয়ার থেকে এসেছেন ও এলাকাটি ফাস্ট বোলারদের আস্তানা হিসেবে পরিচিত। দ্বিতীয়তঃ অন্যদের…

  • | |

    রমেশ কালুবিতরানা

    ২৪ নভেম্বর, ১৯৬৯ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্ষুদ্রাকায় গড়নের অধিকারী তিনি। ‘কালু’ ডাকনামে পরিচিতি পান। সীমিত-ওভারের খেলায় ব্যাটিং উদ্বোধনে নেমে বৈপ্লবিক পরিবর্তন আনয়ণে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। এ পর্যায়ে বোলারদের উপর চড়াও হতেন, সর্বশক্তি প্রয়োগে দলের রানকে স্ফীততর করার…

  • |

    জোশ টাং

    ১৫ নভেম্বর, ১৯৯৭ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। আর.বি. টাং নামীয় ভ্রাতা রয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেটে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করছেন। অভিষেক মৌসুমে অসাধারণ খেলা উপহার দিয়ে ইংরেজ ক্রিকেটে অসাধারণ ও সম্ভাবনাময় ফাস্ট বোলার হিসেবে…

  • | |

    বিজয় হাজারে

    ১১ মার্চ, ১৯১৫ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের সাংলী এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ভারতের অন্যতম কিংবদন্তীতূল্য ব্যাটসম্যান। চীরপ্রতিদ্বন্দ্বী ও দলীয় সঙ্গী বিজয় মার্চেন্টকে সাথে নিয়ে বোম্বে স্কুলের অগ্রযাত্রায় অংশ নেন। ভারতীয় ক্রিকেটের শুরুর বছরগুলোয়…

  • | | |

    উইলিস কাটেল

    ১৩ সেপ্টেম্বর, ১৮৬৩ তারিখে ইয়র্কশায়ারের শেফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, কোচ ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে স্লো বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ইয়র্কশায়ারের পক্ষে কয়েকটি খেলায় অংশগ্রহণকারী উইলিয়াম কাটেলের সন্তান ছিলেন। আঁটোসাঁটো নিখুঁতমানের বোলিংয়ের পাশাপাশি উভয় দিক দিয়েই বলকে বাঁক…

  • |

    চামিকা করুণারত্নে

    ২৯ মে, ১৯৯৬ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কলম্বোভিত্তিক রয়্যাল কলেজে অধ্যয়ন করেছেন। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ক্রীড়ায় দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। জাতীয় পর্যায়ে বর্শানিক্ষেপে চ্যাম্পিয়ন ছিলেন ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাডমিন্টনে প্রতিনিধিত্ব করেছেন। শ্রীলঙ্কার…