১৯ সেপ্টেম্বর, ১৯২৭ তারিখে পর্তুগালের লিসবনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। ডানহাতে ইনিংস উদ্বোধনে নেমে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন ও ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

খেলোয়াড়ী জীবনের শুরুতে গাড়ী দূর্ঘটনায় বামহাতে গুরুতর চোট পান। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৬১-৬২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন।

১৯৫৪ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে নিজ দেশে জিওফ রাবোনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৯৫৪ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, পর্তুগালের একমাত্র টেস্ট ক্রিকেটারের মর্যাদাপ্রাপ্ত হন। পরবর্তীতে, মইজেস হেনরিক্স তাঁর সাথে পর্তুগালের খেলোয়াড় হিসেবে যোগ দেন। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে ৬২ রান তুলেন ও পরবর্তীতে এটিই তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে পরিণত হয়। প্রথম ইনিংসে অবশ্য ২ রান সংগ্রহ করেছিলেন। টেস্টটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট গড়া সিরিজে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। বাদ-বাকী দুই টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি।

১৯৫৭-৫৮ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পুণরায় স্বরূপ ধারন করেন। এ পর্যায়ে সমগ্র খেলোয়াড়ী জীবনের চারটি শতরানের দুইটি করেন। পাশাপাশি ওয়েস্টার্ন প্রভিন্সের সদস্যরূপে সফররত অস্ট্রেলীয়দের বিপক্ষে অর্ধ-শতক হাঁকিয়েছিলেন। তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ইনিংস থেকে মাত্র ১৮ রান সংগ্রহ করলে দল থেকে বাদ পড়েন। ১৮ রানের সবগুলোই দলে ফিরে এসে দ্বিতীয় ইনিংসে তুলেছিলেন। কেবলমাত্র ট্রেভর গডার্ড অপর দক্ষিণ আফ্রিকান হিসেবে দুই অঙ্কের রান সংগ্রহ করেছিলেন।

১৯৫৭-৫৮ মৌসুমে নিজ দেশে ইয়ান ক্রেগের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ জানুয়ারি, ১৯৫৮ তারিখে ডারবানে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে অভিষেকধারী রন গন্টের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিয়ে গড়ালে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

সর্বমোট ৫১টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছিলেন। চার শতক সহযোগে ৩৬.২৩ গড়ে ৩২২৫ রান সংগ্রহ করেছিলেন।

১৬ জানুয়ারি, ২০১৩ তারিখে ওয়েস্টার্ন কেপের হার্মানাস এলাকায় ৮৫ বছর ১১৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

সম্পৃক্ত পোস্ট