ড্যান টেলর

৯ জানুয়ারি, ১৮৮৭ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে বোলিং করতেন। ১৯১০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৭-০৮ মৌসুম থেকে ১৯১৯-২০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। সব মিলিয়ে মাত্র ১১টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন। হার্বি টেলরের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পূর্বে দক্ষিণ আফ্রিকার পক্ষে ঐ টেস্টগুলোয় অংশ নেন।

১৯১৪ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংরেজ দলের বিপক্ষে খেলেছিলেন। ১৯১৩-১৪ মৌসুমে নিজ দেশে জনি ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। হার্বি টেলরের অধিনায়কত্বে খেলেন। ১৪ ফেব্রুয়ারি, ১৯১৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ফ্রেড লি রুক্স ও হোরেস চ্যাপম্যানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। উভয় ইনিংসে ৩৬ রান করে সংগ্রহ করেন ও উভয় ইনিংসে এসএফ বার্নসের ১৪ উইকেট লাভে জড়িয়ে পড়েন। ইনিংস ও ১৫৭ রানে জয়লাভ করে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

এরপর, একই সফরের ২৭ ফেব্রুয়ারি, ১৯১৪ তারিখে পোর্ট এলিজাবেথের জিকিবার্হায় অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১২ ও ১ রান তুলেন। স্বাগতিকরা ১০ উইকেটে পরাজিত হলে ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

২৪ জানুয়ারি, ১৯৫৭ তারিখে নাটালের ডারবানে ৭০ বছর ১৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।