২৩ এপ্রিল, ১৮৮১ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৮৯৭-৯৮ মৌসুম থেকে ১৯২৩-২৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল ও ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৬ বছর বয়সে ১৮৯৭-৯৮ মৌসুমে নাটালের পক্ষে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। দলটির পক্ষে ১৮৯৮ থেকে ১৯২৩ সাল পর্যন্ত খেলেন। কেবলমাত্র ১৯১০-১১ মৌসুমে ট্রান্সভালের পক্ষে খেলেছিলেন।
ম্যাটিং উইকেটে অন্যতম বিপজ্জ্বনক বামহাতি স্লো বোলার ছিলেন। ১৬ বছর বয়সে নাটালের পক্ষে প্রথম খেলেন। দলটির পক্ষে ১৬.৫০ গড়ে ১৫৫ উইকেট দখল করেছিলেন। কেবলমাত্র ই. পি. নুপেন, জে. ওয়াডিংটন, জে. এইচ. সিনক্লেয়ার ও জে. পি. ম্যাকনালী তাঁর তুলনায় এগিয়ে আছেন। ১৯২১ সালের নিজের স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেন। নাটালের পক্ষে বোলিং অপরিবর্তিত অবস্থায় জে. এল. কক্সকে সাথে নিয়ে ১১-৫-১১-৬ বোলিং পরিসংখ্যান দাঁড় করান। এরফলে প্রতিপক্ষ বর্ডার দল মাত্র ২৩ রানে গুটিয়ে যায় ও কারি কাপে সর্বনিম্ন দলীয় সংগ্রহ দাঁড় করায়।
১৯১২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ১০ টেস্টে অংশ নিয়েছিলেন। তন্মধ্যে, ইংল্যান্ডের বিপক্ষে সাতটি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলেন। ১৯১২ সালে ফ্রাঙ্ক মিচেলের অধিনায়কত্বে স্প্রিংবকের সাথে ইংল্যান্ড গমন করেন। ১০ জুন, ১৯১২ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ২৭* রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৬২ রানে জয় পায়।
১৯১৩-১৪ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে জনি ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৪ ফেব্রুয়ারি, ১৯১৪ তারিখে ডারবানে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। বেশ কয়েকবার ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩১ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১৯* ও ৪৫ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ডব্লিউ রোডসকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ০/১৪। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম পাঁচ-উইকেট লাভ করেন। বল হাতে নিয়ে ৬/৫০ ও ১/২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ১৫৭ রানে জয়লাভ করে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
ফেব্রুয়ারি, ১৯১৪ সালে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ৬/৫০ পান। এছাড়াও, ১৯২১ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট পেয়েছিলেন। ১৯২১-২২ মৌসুমে নিজ দেশে অজি দলের মুখোমুখি হন। এ সিরিজে দলের শীর্ষ বোলারে পরিণত হন। ২১.৯৩ গড়ে ১৫ উইকেটের সন্ধান পেয়েছিলেন।
১৯২৪ সালে হার্বি টেলরের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৬ আগস্ট, ১৯২৪ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩/৮৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দলের একমাত্র ইনিংসে ৪ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ২৪.৭৮ গড়ে ২৮ উইকেট দখল করেছিলেন। ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১৮.১০ গড়ে রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান তুলেন। তবে, কোন টেস্টেই দলের বিজয়ে অংশ নিতে পারেননি। সবগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে ১১.৬৯ গড়ে রান ও ১৮.৫৬ গড়ে ৩৬৬ উইকেট দখল করেন। ব্যক্তিগত সেরা বোলিং ৭/৩৭ লাভ করেন।
ল্যাঙ্কাশায়ার লীগে লোয়ারহাউজ ক্রিকেট ক্লাবের পক্ষে ১৯২৫ থেকে ১৯২৬ সময়কালে খেলেছিলেন। এছাড়াও, ১৯৩০ থেকে ১৯৩৫ সময়কালে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপে কর্নওয়ালের প্রতিনিধিত্ব করেন।
৮ নভেম্বর, ১৯৫২ তারিখে নাটালের অ্যাডিংটন এলাকায় ৭১ বছর ১৯৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
