|

চার্লস ম্যারিয়ট

১৪ সেপ্টেম্বর, ১৮৯৫ তারিখে ল্যাঙ্কাশায়ারের হিটন মুর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে খেলতেন। লেগ-ব্রেক গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

জন্ম নিবন্ধনে তিনি চার্লি স্টোওয়েল ম্যারিয়ট নামে পরিচিত। ‘ফাদার’ ডাকনামে পরিচিতি লাভ করেন। নিজের সময়কালে অন্যতম সেরা লেগ-ব্রেক ও গুগলি বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। বলকে বিশাল বাঁক খাওয়াতে পারতেন। ঘরোয়া পর্যায়ের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট ও ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দলের পক্ষে খেলেছেন। ১৯১৯ থেকে ১৯৩৮ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। অসাধারণ লেগ স্পিনার ছিলেন। এক দশকের অধিক সময় কেন্টের পক্ষাবলম্বন করেছেন। যে-কোন পিচে বলকে বাঁক খাওয়ানোর সক্ষমতার কারণে কেন্ট দলের অমূল্য সম্পদে পরিণত হন। কিছুটা অপ্রত্যাশিতভাবে বাহু উপরে নিয়ে বোলিং কর্মে অগ্রসর হতেন। উইজডেনে তাঁর এ ধরনের বোলিং ভঙ্গীমার বিষয়ে মন্তব্য করে যে, ‘স্বাভাবিকভাবে বাহুতে উপরে নিয়ে নমনীয় ভঙ্গীমায় বোলিংয়ের পূর্বে পিছনে নিয়ে যেতেন। তাঁর খেলার ধরন অনেকাংশেই কলিন ব্লাইদের অনুরূপ ছিল।’

১৯৩১ সালের গ্রীষ্মে নিউজিল্যান্ড দল ইংল্যান্ড সফরে আসলে প্রায় একাকী দলটিকে বিপর্যস্ত করেন। ৫/১০২ ও ৭/৫৮ নিয়ে কেন্টের ৯ উইকেটের বিজয়ে বিরাট ভূমিকা রেখেছিলেন। পরের মৌসুমে সফররত ভারতীয় একাদশের বিপক্ষে খেলতে নেমে ফ্রিম্যানকে সাথে নিয়ে আরও একটি জয় এনে দেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ভূমিকা বেশ প্রশংসনীয় ছিল। ফ্রিম্যানের ৬/৬৯ লাভের পাশাপাশি তিনি ৩/৪৮ পান। ১৮০ রানের জয়ের লক্ষ্যমাত্রায় ধাবিত দলটিকে ১২১ রানে থামিয়ে দেন।

১৯৩৩ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। একমাত্র ব্যক্তি হিসেবে এক টেস্টে সর্বাপেক্ষা সফল ও দূর্ভাগ্যজনক এক টেস্টের বিস্ময়কারীতে পরিণত হন। খেলায় দুইবার পাঁচ-উইকেটের সন্ধান পেয়েছেন। ঐ বছর নিজ দেশে জ্যাকি গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ আগস্ট, ১৯৩৩ তারিখে লন্ডনের ওভালে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। চার্লি বার্নেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টে স্বাগতিক দল ইনিংস ও ১৭ রানের ব্যবধানে জয়লাভ করলে ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

প্রথম ইনিংসে ১১.৫-২-৩৭-৫ বোলিং পরিসংখ্যান গড়েন। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করেন। এবার তিনি ২৯.২-৬-৫৯-৬ পান। সব মিলিয়ে খেলায় ৯৬ রান খরচায় ১১ উইকেট দখল করেছিলেন। দলের একমাত্র ইনিংসে ম্যানি মার্টিনডেলের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন।

২৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ৪.৪১ গড়ে ৫৭৪ রান সংগ্রহ করেন। তবে, রান সংখ্যার তুলনায় উইকেট সংখ্যা অধিক ছিল ও ৭১১ উইকেট দখল করেছিলেন। অধিকাংশ উইকেটই কেন্টের পক্ষে ২০.১১ গড়ে পেয়েছিলেন। ৪৮বার পাঁচ-উইকেট ও দশবার দশ উইকেট লাভ করেছিলেন। আন্তঃবিশ্বযুদ্ধকালীন টিচ ফ্রিম্যানের সাথে কেন্টের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রেখেছিলেন।

বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। সোমের যুদ্ধে প্রাণে বেঁচে যান। ১৩ অক্টোবর, ১৯৬৬ তারিখে মিডলসেক্সের ডলিস হিল এলাকায় ৭১ বছর ২৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    সেলিম ইলাহী

    ২১ নভেম্বর, ১৯৭৬ তারিখে পাঞ্জাবের শাহীওয়ালে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯৫-৯৬ মৌসুম থেকে ২০১০-১১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেড, লাহোর ও ইউনাইটেড ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন।…

  • | |

    জো ট্রাভার্স

    ১০ জানুয়ারি, ১৮৭১ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯০০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৮৯৫-৯৬ মৌসুম থেকে ১৯০৬-০৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব…

  • | |

    লর্ড হক

    ১৬ আগস্ট, ১৮৬০ তারিখে লিঙ্কনশায়ারের উইলিংহাম রেক্টরি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৮৮১ সালের শরৎকালে কেমব্রিজের অধীন মাগদালেন কলেজে ভর্তি হন। বেশ স্বাচ্ছন্দ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট একাদশ দলে অন্তর্ভুক্ত হন।…

  • |

    পিটার অ্যালান

    ৩১ ডিসেম্বর, ১৯৩৫ তারিখে কুইন্সল্যান্ডের ব্রিসবেনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। পাশাপাশি, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৯-৬০ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার…

  • |

    ওয়েন ব্র্যাডবার্ন

    ২৪ নভেম্বর, ১৯৩৮ তারিখে ওয়াইকাতোর থেমস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে দক্ষ ছিলেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। মাঝারিসারিতে ব্যাটিংয়ে…

  • | | |

    আমিনুল ইসলাম

    ২ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও রেফারি। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ‘বুলবুল’ ডাকনামে পরিচিত ছিলেন। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে ঢাকা বিভাগের…