|

ব্রান্সবি কুপার

১৫ মার্চ, ১৮৪৪ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হয়েছিলেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

রাগবিতে অধ্যয়ন করেছেন। ১৮৬০ থেকে ১৮৬১ সময়কালে রাগবি একাদশে খেলেন। ২৭ জুন, ১৮৬০ তারিখে লর্ডসে রাগবি’র সদস্যরূপে এমসিসি’র বিপক্ষে প্রথমবারের মতো খেলেন। দুই দিন পর বিজয়ী দলের সদস্য ছিলেন। মার্লবোরার বিপক্ষে ৩৩ রান তুলেন। ১৮৬৯ সালে ইংল্যান্ড ত্যাগ করে কিছু সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। পরবর্তীতে, অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

১৮৬৩ থেকে ১৮৭৭-৭৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, বেশ কয়েকটি ইংরেজ দলের পক্ষে খেলেছেন। ইংরেজ কাউন্টি ক্রিকেটে কেন্ট ও মিডলসেক্সসহ এমসিসি, সাউথ জেন্টলম্যান ও ইংল্যান্ড জেন্টলম্যানের শৌখিন খেলোয়াড় ছিলেন। রাগবি থেকে চলে আসার পর ১৮৬৪ থেকে ১৮৬৭ সাল পর্যন্ত মিডলসেক্সের পক্ষে খেলে উল্লেখযোগ্য খেলোয়াড়ে পরিণত হন। ১৮৬৮ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত কিছু সময় কেন্টের সদস্য ছিলেন। ১৮৬৫ সালে সাউথ জেন্টলম্যানের সদস্যরূপে সাউথ প্লেয়ার্সের বিপক্ষে খেলেন। ১৮৭৩-৭৪ মৌসুমে ডব্লিউজি গ্রেসের নেতৃত্বাধীন দলের বিপক্ষে খেলে ৮৪ রান তুলেন।

১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে জেমস লিলিহোয়াইট জুনিয়রের নেতৃত্বাধীন দলের মুখোমুখি হন। ১৫ মার্চ, ১৮৭৭ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে খেলার গৌরব অর্জন করেন। ঐ টেস্টটি ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টরূপে পরবর্তীকালে স্বীকৃতি পায়। এরফলে, ভারত তথা বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে টেস্ট ক্রিকেটে অংশ নেয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ফিল্ডিংকালে প্রথম ক্রিকেটার হিসেবে নিজ জন্মদিনে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটান। এ পর্যায়ে তাঁর বয়স ছিল ৩৩ বছর। কেবলমাত্র উইকেট-রক্ষণে দক্ষতার ছাঁপ রাখলেও জ্যাক ব্ল্যাকহামকে দায়িত্ব দেয়া হয়। ফলে, ব্যাটসম্যান হিসেবে খেলার সুযোগ পান। ঐ টেস্টে ১৫ ও ৩ রান তুলেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ঐ টেস্টে অস্ট্রেলিয়া দল ৪৫ রানে জয়লাভ করলেও পরবর্তীতে আর তাঁকে খেলতে দেখা যায়নি। এরফলে, স্বাগতিকরা দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এটিই তাঁর একমাত্র টেস্টে পরিণত হয়।

প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২১ গড়ে ১৬০০ রান তুলেছেন। অধিকাংশ শটই আকর্ষণীয় ও মারমুখী ভঙ্গীমায় খেলেছিলেন। দুইটি শতক হাঁকান। জুলাই, ১৮৬৯ সালে এক সপ্তাহের ব্যবধানে উভয় ইনিংসে ১০১ রান করে তুলেছিলেন। প্রথম খেলাটিতে ডব্লিউজি গ্রেসের সাথে উদ্বোধনী জুটিতে ২২০ মিনিটে ২৮৩ রান তুলেন। তাঁদের রেকর্ডটি ১৮৯২ সাল পর্যন্ত টিকেছিল। এছাড়াও, ৬১টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। ৭ আগস্ট, ১৯১৪ তারিখে ভিক্টোরিয়ার জিলং এলাকায় ৭০ বছর ১৪৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | |

    আসলাম খোখর

    ৫ জানুয়ারি, ১৯২০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দর্শনীয় স্ট্রোক খেলার অধিকারী ছিলেন। বিদ্যুৎ গতিবেগে ফিল্ডিং করার কারণেও সবিশেষ সুনাম কুড়িয়েছিলেন। এছাড়াও, মাঝে-মধ্যে লেগ-ব্রেক ও গুগলির…

  • |

    শাহীন শাহ আফ্রিদি

    ৬ এপ্রিল, ২০০০ তারিখে খাইবার এজেন্সিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে তিনি মূলতঃ বোলার হিসেবে খেলছেন। অল-রাউন্ডার হিসেবেও নিজেকে মেলে ধরার চেষ্টা চালিয়েছিলেন। বামহাতে ফাস্ট বোলিং করেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। মিষ্ট চেহারা, শিশুসূলভ হাসি ও শান্ত শিষ্ট গড়নে অধিকারী। শিশুসূলভ মুখশ্রী হলেও উচ্চতায় ৬ ফুট ৬ ইঞ্চি…

  • | |

    জ্যাক প্লিমসল

    ১১ অক্টোবর, ১৯১৭ তারিখে কেপ প্রভিন্সের কল্ক বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৪০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৩৯-৪০ মৌসুম থেকে ১৯৪৯-৫০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ…

  • | | |

    কিথ ফ্লেচার

    ২০ মে, ১৯৪৪ তারিখে ওরচেস্টারে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। ‘নোম’ ডাকনামে ভূষিত কিথ ফ্লেচার ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী। ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটীয় প্রতিভার অধিকারী ছিলেন। আকর্ষণীয় ব্যাটসম্যান হিসেবে তাঁর বেশ সুনাম ছিল।…

  • | |

    পার্সি চ্যাপম্যান

    ৩ সেপ্টেম্বর, ১৯০০ তারিখে বার্কশায়ারের দ্য মাউন্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ওকহামের পর আপিংহামে পড়াশুনো করেন। এখানেই ছাত্র হিসেবে তাঁর অসাধারণ ক্রিকেটার হবার গুণাবলী দৃশ্যমান হয়। ১৯১৫ থেকে ১৯১৯ সময়কালে চার বছর আপিংহাম একাদশে খেলেন। তন্মধ্যে, শেষ দুই…

  • |

    ফজল-ই-আকবর

    ২০ অক্টোবর, ১৯৮০ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০০৮-০৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে পাকিস্তান এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক, পাকিস্তান কাস্টমস, পাকিস্তান…