| |

ভরত অরুণ

১৪ ডিসেম্বর, ১৯৬২ তারিখে অন্ধ্রপ্রদেশের বিজয়াবাদা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৮০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

ক্ষীপ্র গতিসম্পন্ন মিডিয়াম-পেস বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে কার্যকর মারকুটে ব্যাটিং করতে পারতেন। আশির দশকে বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড়ের অন্যতম হিসেবে কপিল দেবের যোগ্য উদ্বোধনী বোলার হিসেবে খেলেছিলেন। ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯১-৯২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করেছেন।

২০ বছর বয়সে তামিলনাড়ুর পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে চমৎকার রেকর্ড রয়েছে। ১৯৮৬-৮৭ মৌসুমের রঞ্জী ট্রফির শিরোপা বিজয়ী তামিলনাড়ু দলের অন্যতম সদস্য ছিলেন। সফররত শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলায় দূর্দান্ত খেলা উপহার দিলে দল নির্বাচকমণ্ডলীর আস্থা কুড়ান। ফলশ্রুতিতে, শ্রীলঙ্কা দলের বিপক্ষে খেলার জন্যে তাঁকে জাতীয় দলে ঠাঁই দেয়া হয়।

১৯৮৬ থেকে ১৯৮৭ সময়কালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্ট ও চারটিমাত্র ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকৃত উভয় টেস্টই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। ১৯৮৬-৮৭ মৌসুমে নিজ দেশে দিলীপ মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দলের মুখোমুখি হন। ১৭ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে কানপুরে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রমন লাম্বা’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। কপিল দেবের সাথে বোলিং উদ্বোধনের জন্যে রাখা হয়। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে ব্যাটিং উপযোগী পিচে তেমন সফলতা পাননি। ৩/৭৬ বোলিং পরিসংখ্যান গড়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হয়।

পরের টেস্টে তাঁকে খেলানো হয়নি। ৪ জানুয়ারি, ১৯৮৭ তারিখে কটকে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টেও ভালোমানের বোলিং করতে পারেননি। ১/২৬ ও ০/১৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, দিলীপ বেঙ্গসরকারের ব্যাটিং দৃঢ়তায় স্বাগতিক দল ইনিংস ও ৬৭ রান জয় তুলে নেয়। এরপর, আর তাঁকে টেস্টে রাখা হয়নি। একই প্রতিপক্ষের বিপক্ষে ২৪ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে কানপুরে ওডিআইয়ে প্রথম খেলেন। তবে, তাঁর আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন দীর্ঘস্থায়ী হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হলেও ১৯৯২ সাল পর্যন্ত তামিলনাড়ু দলের পক্ষে খেলা চালিয়ে যান। দিলীপ ট্রফি প্রতিযোগিতায় অন্যতম সেরা খেলা উপহার দিয়েছিলেন। ১৯৮৬-৮৭ মৌসুমে দক্ষিণাঞ্চলের সদস্যরূপে পশ্চিমাঞ্চলের বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলেন। এ পর্যায়ে ডব্লিউভি রমনের সাথে সপ্তম উইকেটে ২২১ রানের জুটি গড়েন।

২০০২ সাল থেকে রঞ্জী ট্রফির দল তামিলনাড়ুর পক্ষে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। ২০০৬ সাল পর্যন্ত এ দলের দায়িত্বে থাকেন। এ সময়ে দলকে দুইবার রঞ্জী ট্রফি প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় নিয়ে যান। বাংলা দলকেও প্রশিক্ষণ দেন। কয়েক বছর ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান বোলিং কোচ হিসেবে নিযুক্তি লাভ করেন। এরপর, ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে মনোনীত হন। ২০১২ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা বিজয়ী ভারত দলকে পরিচালনা করেন। আইপিএলের সপ্তম আসরে কিংস ইলাভেন পাঞ্জাবের সহকারী কোচ হিসেবে যোগ দেন। এরপর, ২০১৪ সালে ভারত জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নামাঙ্কিত হন। ইংল্যান্ড সফরে ভারতের ওডিআই দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

Similar Posts

  • | |

    পিটার ফুলটন

    ১ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ শীর্ষসারিতে ব্যাটিংয়ে নামতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দৃষ্টিনন্দন ও ধ্রুপদীশৈলীর অধিকারী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। ফাস্ট বোলারের উপযোগী দৈহিক গড়ন নিয়ে উদ্বোধনী ব্যাটসম্যানরূপে আবির্ভূত হন। দীর্ঘ উচ্চতার কারণে ‘টু মিটার…

  • | | | |

    রিচি বেনো

    ৬ অক্টোবর, ১৯৩০ তারিখে নিউ সাউথ ওয়েলসের পেনরিথে জন্মগ্রহণকারী ফরাসী বংশোদ্ভূত বিখ্যাত ক্রিকেটার, ধারাভাষ্যকার, সাংবাদিক ও লেখক ছিলেন। খুব স্বল্পসংখ্যক ক্রিকেটারই তাঁর ন্যায় স্বার্থকভাবে খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। অল-রাউন্ডার হিসেবে লেগ-স্পিন বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কত্ব করেছেন। অন্যান্য বিখ্যাত অস্ট্রেলীয় স্পিনারের ন্যায় বড় মাপের স্পিনার না হলেও পিচে অপ্রত্যাশিতভাবে…

  • |

    ইফতিখার আহমেদ

    ৩ সেপ্টেম্বর, ১৯৯০ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ার এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। পাশাপাশি, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১১-১২ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, পেশাওয়ার, পাঞ্জাব, সিন্ধু, সুই গ্যাস কর্পোরেশন অব…

  • |

    ম্যাথু নিকোলসন

    ২ অক্টোবর, ১৯৭৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের সেন্ট লিওনার্ডস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারির কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ১৯৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘নিকো’ ডাকনামে ভূষিত ম্যাথু নিকোলসন ১.৯৭ মিটার উচ্চতার অধিকারী। নিউ সাউথ ওয়েলসে খেলা শিখতে শুরু করেন। বিদ্যালয়ের তারকা খেলোয়াড়…

  • | |

    জন্টি রোডস

    ২৭ জুলাই, ১৯৬৯ তারিখে নাটালের পিটারমারিৎজবার্গে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। সর্বোপরি, ফিল্ডিংয়ে তাঁর অসম্ভব দক্ষতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮৮-৮৯ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রেখেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • | |

    সিড পেগলার

    ২৮ জুলাই, ১৮৮৮ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম কিংবা লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অসাধারণ স্পিন বোলার হিসেবে তিনি সুনাম কুড়িয়েছিলেন। দীর্ঘকায় ও শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। ১৯০৮-০৯ মৌসুম থেকে ১৯৩০ সময়কালে প্রথম-শ্রেণীর…