২৫ মার্চ, ১৯৮১ তারিখে পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

চমৎকার ব্যাটিং কৌশল অবলম্বনকারী ও ফুরফুরে মেজাজের অধিকারী। ফলশ্রুতিতে, পাকিস্তানের ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে বড় ধরনের রান সংগ্রহে বিরাট ভূমিকার স্বাক্ষর রেখেছেন। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১২-১৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে লাহোর, পাকিস্তান রিজার্ভস, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ও রেডকো পাকিস্তান লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন।

১৫ বছর বয়সে পাকিস্তানের জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। পিতা মজিদ খানের ন্যায় তিনিও ইংল্যান্ডকে পড়াশুনোর উপযুক্ত স্থান হিসেবে বেছে নেন। ১৯৯০ সালে ম্যাথু প্রায়রের সাথে ব্রাইটন কলেজ দলে ২০ খেলায় অংশ নিয়েছেন। দুই বছর পর এমসিসি’র মাঠকর্মী হিসেবে কিছু সময় অতিবাহিত করেন।

খ্যাতনামা ক্রিকেটীয় পরিবারের সন্তান। পিতামহ জাহাঙ্গীর খান ভারত বিভাজনের পূর্বে খেলেছেন। এছাড়াও, পিতামহ জাহাঙ্গীর খান ও পিতা মজিদ খান – উভয়েই কেমব্রিজের ব্লুধারী। চাচা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং জাভেদ বার্কি – উভয়েই পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন।

কিছু সময় পাকিস্তানের পূর্ণাঙ্গ দলে খেলার জন্যে নজরে পড়েছিলেন। ২০০৩-০৪ মৌসুমে ৭০-এর অধিক গড়ে রান পেয়েছেন। অবশেষে পরের মৌসুমের শুরুরদিকে ত্রি-দেশীয় একদিনের প্রতিযোগিতায় খেলার সুযোগ লাভ করেন। সাতটি যুবদের টেস্টে অংশ নেন। পাশাপাশি বড়দের দলে থেকে একটি টেস্ট খেলেন।

২০০৪ থেকে ২০০৮ সময়কালে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্ট ও পাঁচটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ৩০ সেপ্টেম্বর, ২০০৪ তারিখে মুলতানে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটান।

২০০৫ সালে ইউনুস খানের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ২৬ মে, ২০০৫ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, হ্যাডলি পরিবারের পর দ্বিতীয় পরিবার হিসেবে পিতামহ, পিতা ও পুত্রকে নিয়ে গঠিত তিন প্রজন্মের টেস্ট ক্রিকেটারের অন্যতম হবার সম্মানের অধিকারী হয়। কিন্তু, তিনি এ সুযোগ পরবর্তীতে আর ধরে রাখতে পারেননি। ৯ ও ২৩ রান সংগ্রহ করেছিলেন। তবে, প্রতিপক্ষীয় অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২৭৬ রানে জয় পেয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

তিন বছর মাঠের বাইরে অবস্থানের পর ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ এপ্রিল, ২০০৮ সালে নিজ দেশে সফরকারী বাংলাদেশী দলের বিপক্ষে ওডিআই দলে রাখা হয়। ১৬ এপ্রিল, ২০০৮ তারিখে মুলতানে অনুষ্ঠিত সফররত বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন।

Similar Posts

  • |

    হেনরি ফোলি

    ২৮ জানুয়ারি, ১৯০৬ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ওয়েলিংটন কলেজে ভর্তি হন। এরপর, ভিক্টোরিয়া কলেজ থেকে কলায় স্নাতক ও বাণিজ্যে স্নাতকধারী হন। ১৯২৭-২৮ মৌসুম থেকে ১৯৩২-৩৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয়…

  • |

    নাভেদ-উল-হাসান

    ২৮ ফেব্রুয়ারি, ১৯৭৮ তারিখে পাঞ্জাবের শহরতলী শেখুপুরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। পাকিস্তানের পক্ষে অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করতেন। পাশাপাশি, নিচেরসারিতে ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৬ বছর বয়স পর্যন্ত হকি খেলায় অংশ নিতেন। তবে, গুরুতর আঘাতের কারণে ঐ ক্রীড়ায় অংশ না নেয়ার পরামর্শ পান। কয়েক বছর…

  • | | |

    অংশুমান গায়কোয়াড়

    ২৩ সেপ্টেম্বর, ১৯৫২ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে স্ট্রোকপ্লে ও দৃষ্টিনন্দনের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন। দূরন্তগতিপণার পেস আক্রমণের বিপক্ষে দারুণ খেলতেন। তিনি যে সর্বদাই রান সংগ্রহ পেতেন…

  • | | |

    বিল লরি

    ১১ ফেব্রুয়ারি, ১৯৩৭ তারিখে ভিক্টোরিয়ার থর্নবারি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। খেলাধূলাপ্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছেন। ১৯৪৯ সালে প্রেস্টন টেকে প্রথম বর্ষে অধ্যয়নকালীন বামহাতি ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচিতি তিনি তুলে ধরেছিলেন। ১১ বছর বয়সে বিজ্ঞান…

  • | | | |

    ইয়ান হিলি

    ৩০ এপ্রিল, ১৯৬৪ তারিখে কুইন্সল্যান্ডের স্প্রিং হিল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, প্রশাসক ও ধারাভাষ্যকার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে মাঝারিসারিতে নিচেরদিকে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ১৯৯৯-২০০০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া…

  • | |

    এরিক ডেম্পস্টার

    ২৫ জানুয়ারি, ১৯২৫ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটে সরব ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন।…