ঋদ্ধিমান সাহা
২৪ অক্টোবর, ১৯৮৪ তারিখে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির শক্তিগড় এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৬ মিটার) উচ্চতার অধিকারী। প্রশান্ত সাহা ও মৈত্রী সাহা দম্পতির সন্তান। পিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে চাকুরী করেন। ২০০৭-০৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। … Read more