|

আর্থার হিল

২৬ জুলাই, ১৮৭১ তারিখে হ্যাম্পশায়ারের বাসেট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

মার্লবোরা কলেজে অধ্যয়ন শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। পেশাদার ব্যাংকার ছিলেন ও প্রায় সকল ধরনের খেলাধূলায় সিদ্ধ হস্তের পরিচয় দিয়েছেন। দীর্ঘদেহী ও ধ্রুপদীশৈলীর অধিকারী ব্যাটসম্যান ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে ও সহজাত ভঙ্গীমায় খেলায় অংশ নিতেন। কার্যকর ফাস্ট বোলিং করতেন ও পরবর্তীতে লব বোলিংয়ের দিকে অগ্রসর হন। এছাড়াও, বিশ্বস্ত ফিল্ডার হিসেবেও সুনাম কুড়ান। সচরাচর, শর্ট স্লিপ অঞ্চলে দণ্ডায়মান থাকতেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, মার্লবোরা কলেজ, উইল্টশায়ার ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৮৯০ থেকে ১৯২১ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।

১৮৮৭ সালে ষোল বছর পূর্ণ হবার একদিন পর লর্ডসে খেলোয়াড় হিসেবে প্রথম অংশ নেন। মার্লবোরা একাদশের পক্ষে তিন মৌসুম খেলেন। এ সময়ে তিনি ১৮৮৮ সালে উইল্টশায়ারে চলে যান। এরপর কেমব্রিজে চলে যাবার পর ১৮৯০ থেকে ১৮৯৩ সাল পর্যন্ত চারবার অক্সফোর্ডের পক্ষে খেলেন। তন্মধ্যে, মে, ১৮৯১ সালে ইউনিভার্সিটির সদস্যরূপে নেক্সট সিক্সটিনের বিপক্ষে হ্যাট্রিক করেন। পরের বছর লর্ড হকের দলের সদস্যরূপে মাদ্রাজে অনুষ্ঠিত মাদ্রাজ প্রেসিডেন্সির বিপক্ষেও এ সফলতার স্বাক্ষর রাখেন।

১৮৯৮ সালে ওভালে কাউন্টির সদস্যরূপে সারের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৯ রান তুলেন। ১৯০৪ সালে ওরচেস্টারে হ্যাম্পশায়ার হিলের সদস্যরূপে অপরাজিত ৯৮ ও ১১৭ রান এবং ১৯০৫ সালে সাউদাম্পটনে হ্যাম্পশায়ার-সমারসেটের মধ্যকার খেলায় ১২৪ ও ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। তন্মধ্যে, দ্বিতীয় ইনিংসে মেজর ই. জি. ওয়েনিয়ার্ডের সাথে ১৫০ রানের স্মরণীয় জুটি গড়েন। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাঙ্গা বৃদ্ধাঙ্গুলে এবং ওয়েনিয়ার্ড কেবলমাত্র এক হাতে খেলেন। দুই ঘণ্টা ক্রিজে অবস্থান করে একটি ছক্কা, একটি পাঁচ ও বাইশটি চারের মার মারেন। তিনি যখন ৮০ রানে ছিলেন, তখন তাঁর সঙ্গী ৭ রান তুলেছিলেন। অধিকন্তু, মেজর ওয়েনিয়ার্ড তাঁর প্রথম দুই রানের জন্যে ঘণ্টাধিক সময় ব্যয় করেছিলেন।

১৮৯৬ সালে ইংল্যান্ডের পক্ষে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯৫-৯৬ মৌসুমে লর্ড হকের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬ তারিখে পোর্ট এলিজাবেথের জিকিবার্হায় অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। হ্যারি বাট, অডলি মিলার, সি. বি. ফ্রাই, চার্লস রাইট, হিউ ব্রোমলি-ডেভেনপোর্ট, লর্ড হক ও টম হেওয়ার্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২৫ ও ৩৭ রান সংগ্রহ করেছিলেন। ঐ খেলায় তাঁর দল ২৮৮ রানে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। স্মর্তব্য যে, ১৯৫৪-৫৫ মৌসুমে নিউজিল্যান্ড দলের সর্বনিম্ন ২৬ রান সংগ্রহের পূর্ব-পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দল ৯৪ বলে মাত্র ৩০ রান সংগ্রহের রেকর্ড গড়ে।

এরপর, ২ মার্চ, ১৮৯৬ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে খেলেন। পরবর্তীতে খেলাটি টেস্টের মর্যাদা পায়। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩৭ রান অতিক্রম করেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৬৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ১৯৭ রানে জয়লাভ করলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

একই সফরের ২১ মার্চ, ১৮৯৬ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। বেশ কয়েকবার ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৬৫ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। বল হাতে নিয়ে বোলিং ৪/৮ বিশ্লেষণ দাঁড় করান। খেলায় তাঁর দল ইনিংস ও ৩৩ রানে জয়লাভ করলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

এছাড়াও, লর্ড হকের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে থেকে ১৮৯২-৯৩ মৌসুমে ভারত উপমহাদেশ, ১৮৯৪ সালে আমেরিকা ও ১৯১১-১২ মৌসুমে আর্জেন্টিনা গমন করেন। সব মিলিয়ে ত্রিশ বছরব্যাপী তাঁর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এমনকি শেষ খেলায় স্বীয় সন্তানের সাথে হ্যাম্পশায়ার দলে একত্রে খেলেন। ক্রিকেটের পাশাপাশি রাগবি ইউনিয়ন ও হকি খেলায় দক্ষতার পরিচয় দিয়েছেন। উভয় স্তরের খেলায় হ্যাম্পশায়ারের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, র‌্যাকেট ও মুষ্টিযুদ্ধে বেশ সফল ছিলেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। এইএল হিল নামীয় সন্তানের জনক। ৬ সেপ্টেম্বর, ১৯৫০ তারিখে হ্যাম্পশায়ারের স্পার্সহল্ট হাউজ এলাকায় ৭৯ বছর ৪২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    নাদিম খান

    ১০ ডিসেম্বর, ১৯৬৯ তারিখে পাঞ্জাবের রাওয়ালপিন্ডি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। পাশাপাশি ডানহাতে নিচেসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ১৯৯০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ২০০২-০৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী, পাকিস্তান ন্যাশনাল ব্যাংক,…

  • |

    ইউনুস আহমেদ

    ২০ অক্টোবর, ১৯৪৭ তারিখে ভারতের পাঞ্জাবের জলন্ধর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং করতেন। পাশাপাশি, স্লো লেফট-আর্ম অর্থোডক্স কিংবা বামহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৬১-৬২ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী, লাহোর ও পাকিস্তান…

  • | | | |

    এরিক ফ্রিম্যান

    ১৩ জুলাই, ১৯৪৪ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার সেমাফোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ, প্রশাসক ও ধারাভাষ্যকার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকর ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ‘ফ্রিটজ’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ১৯৬৪-৬৫ মৌসুম থেকে ১৯৭৩-৭৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • |

    রোল্যান্ড পোপ

    ১৮ ফেব্রুয়ারি, ১৮৬৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের অ্যাশফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে স্লো বোলিং করতেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের ভূমিকায় তাঁকে অবতীর্ণ হতে হতো। ১৮৮০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। হোবার্টভিত্তিক হাচিন্স স্কুলে অধ্যয়ন করেছেন। বিদ্যালয় একাদশে ব্যাটসম্যান ও বোলারের দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে, সিডনি বিশ্ববিদ্যালয়ের…

  • | | |

    জন ইনভেরারিটি

    ৩১ জানুয়ারি, ১৯৪৪ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও কোচ। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৬২-৬৩ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে সরব ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার…

  • | |

    রবার্ট পুর

    ২০ মার্চ, ১৮৬৬ তারিখে আয়ারল্যান্ডের ক্যারিজফোর্ট হাউজ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট রবার্ট পুর ‘মেজর-জেনারেল পুর’ নামে পরিচিত ছিলেন। ক্রিকেটের বাইরে মেজর-জেনারেল পদবী ধারণ করতেন। ১৮৯২-৯৩ মৌসুম…