|

আনোয়ার হুসাইন

১৬ জুলাই, ১৯২০ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৪০-৪১ মৌসুম থেকে ১৯৫৪-৫৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ক্রিকেটে করাচী, বোম্বে, নর্দার্ন ইন্ডিয়া ও সিন্ধুর প্রতিনিধিত্ব করেছেন। পাকিস্তানের প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম বল মোকাবেলা করার কৃতিত্বের অধিকারী হন। ডিসেম্বর, ১৯৪৭ সালে লাহোরে সিন্ধুর সদস্যরূপে পশ্চিম পাঞ্জাবের বিপক্ষে এ অর্জনের বিষয়টি তিনি অবগত হননি। ১৯৯০-এর দশকে ঐ খেলাটি প্রথম-শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত হয়েছিল।

১৯৪০-৪১ মৌসুমের পেন্টাগুলার ট্রফিতে মুসলিমের সদস্যরূপে দ্য রেস্টের বিপক্ষে ২০ বছর বয়সে প্রথম খেলেন। রঞ্জী ট্রফিতে নর্দার্ন ইন্ডিয়া ও বোম্বের দলের প্রতিনিধিত্ব করেছেন। শীর্ষসারিতে ব্যাটিংয়ে নামতেন ও ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, দলের আপদকালীন সময়ে উইকেট-রক্ষণে অগ্রসর হতেন।

ভারত বিভাজনের পর করাচীতে বসবাস করতে থাকেন। ১৯৪৮-৪৯ মৌসুমে সফররত ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে সিন্ধু দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। খেলোয়াড়ী জীবনের দুইটি সেরা সাফল্যের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। এছাড়াও, ৪/৬৬ বোলিং পরিসংখ্যান গড়াসহ ৮১ রানের ইনিংস খেলে দলের পরাজয় রোধ করতে সক্ষম হন। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ লাহোরে অনানুষ্ঠানিক টেস্ট খেলার জন্যে মনোনীত হন।

একই মৌসুমে সিলন গমন করেন। অনানুষ্ঠানিক টেস্টগুলোয় বোলিং উদ্বোধনে নেমেছিলেন। তবে, এ পর্যায়ের ক্রিকেটে খুব কম সময়ই নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিলেন। ডিসেম্বর, ১৯৫১ সালে করাচীতে এমসিসি’র বিপক্ষে দৃঢ়চিত্তে ৪৮ রান তুলেন। নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রে স্বীয় প্রতিভার স্বাক্ষর রাখেন। অধিনায়ক এ. এইচ. কারদারের সাথে ৮৩ রানের জুটি গড়ে অপ্রত্যাশিতভাবে দলের বিজয়ে বিরাট ভূমিকা রাখেন। পরবর্তী জুলাইয়ে পাকিস্তানের টেস্ট মর্যাদা লাভে সম্যক প্রভাব বিস্তার করে।

এর স্বীকৃতিস্বরূপ ভারত সফরে দলের সহঃঅধিনায়কের মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন। ১৯৫৪-৫৫ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফি প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় করাচী দলের অধিনায়কত্ব করেন। ২০ বছর বয়সী হানিফ মোহাম্মদের পরিবর্তে দলকে নেতৃত্ব দেন এবং হানিফ মোহাম্মদের অপর ভ্রাতৃদ্বয় ওয়াজির মোহাম্মদ ও রইস মোহাম্মদের শতরানের কল্যাণে কম্বাইন্ড সার্ভিসেসের বিপক্ষে করাচী দল নয় উইকেটে জয় পায়।

১৯৫২ সালে পাকিস্তানের পক্ষে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। পাকিস্তানের শুরুরদিকের অন্যতম টেস্ট ক্রিকেটার ছিলেন। ১৯৫২-৫৩ মৌসুমে আব্দুল কারদারের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে ভারত গমন করেন। ১৬ অক্টোবর, ১৯৫২ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে অংশ নেয়ার গৌরব অর্জন করেন। আব্দুল কারদার ও আমির ইলাহী ব্যতীত বাদ-বাকী সকলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। উভয় ইনিংসে ৪ রান করে সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৭০ রানে জয় পেয়ে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সিরিজের ১২ ডিসেম্বর, ১৯৫২ তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ৯ ও ৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, ১/২৫ ও ০/৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়। তবে, সিরিজে অংশগ্রহণকৃত চার টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে মাত্র ৪২ রান সংগ্রহ করতে পেরেছিলেন ও একটিমাত্র উইকেটের সন্ধান পান। এ সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। এরপর, আর তাঁকে পাকিস্তানের পক্ষে খেলতে দেখা যায়নি। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

৯ অক্টোবর, ২০০২ তারিখে ৮২ বছর ৮৫ দিন বয়সে পাঞ্জাবের লাহোরে তাঁর জীবনাবসান ঘটে। পাকিস্তানের প্রথম টেস্ট খেলার ৫০ বছর পূর্তির মাসে তিনি মৃত্যুবরণ করেন।

Similar Posts

  • | |

    মুরালি কার্তিক

    ১১ সেপ্টেম্বর, ১৯৭৬ তারিখে তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকে ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৬ ফুট উচ্চতার অধিকারী। প্রারম্ভিক বছরগুলো মিডিয়াম-পেস বোলিং করতেন। ১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০১২ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।…

  • |

    থামি সোলকিল

    ৯ অক্টোবর, ১৯৮০ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতে পারতেন। ২০০০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। কেপটাউনভিত্তিক পাইনল্যান্ডস হাই স্কুলে অধ্যয়ন করেছেন ও সেখানে বৃত্তি লাভ করেন। এখানে অবস্থানকালে ক্রিকেট ও হকির মৌলিক জ্ঞান লাভ করেন। ১৯৯৯ থেকে ২০১৫…

  • |

    বিজয় মাঞ্জরেকর

    ২৬ সেপ্টেম্বর, ১৯৩১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘ট্যাট’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ভীতিহীন অবস্থায় হুক এবং কাট মারতেন ও বেশ দক্ষতার পরিচয় দেন। বোম্বে স্কুল থেকে আগত অন্যতম সেরা…

  • | | |

    নাইমুর রহমান

    ১৯ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে রাজধানী ঢাকার পশ্চিমাঞ্চলীয় জেলা মানিকগঞ্জে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও রাজনীতিবিদ। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে মাঝারিসারিতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়কের মর্যাদাপ্রাপ্ত হয়েছে। খ্যাতনামা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রথমদিকের শিক্ষার্থী ছিলেন। ঐ সময়ে বিকেএসপি থেকে বের হয়ে আসা শিক্ষার্থীদের খেলাধূলায় অংশগ্রহণে অনিশ্চিত থাকলেও পেশাদারী…

  • | | |

    রড মার্শ

    ৪ নভেম্বর, ১৯৪৭ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আর্মাডেল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, প্রশাসক ও কোচ ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। ‘আয়রন গ্লাভস’ কিংবা ‘বাক্কাস’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৮৩-৮৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান…

  • |

    টিচ ফ্রিম্যান

    ১৭ মে, ১৮৮৮ তারিখে লন্ডনের লেডিওয়েল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত পেশাদার ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। লেগ-ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ধীরগতির বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও, প্রথম-শ্রেণীর ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হয়েছেন। ৫…