|

আলফন্সো রবার্টস

১৮ সেপ্টেম্বর, ১৯৩৭ তারিখে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৫০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

সেন্ট জর্জেস অ্যাংলিকান স্কুল ও সেন্ট ভিনসেন্ট বয়েজ গ্রামার স্কুলে অধ্যয়ন করেছেন। ক্রিকেট ও ফুটবলে দক্ষতার স্বাক্ষর রাখেন। এভারটন উইকসের সুপারিশক্রমে পোর্ট অব স্পেনের কুইন্স রয়্যাল কলেজে বৃত্তিলাভ করেন।

ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো এবং উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। কম্বাইন্ড উইন্ডওয়ার্ড ও লিওয়ার্ড আইল্যান্ডসের পক্ষে খেলেছেন। তন্মধ্যে, সাতটি খেলা প্রথম-শ্রেণীভূক্ত ছিল।

১৭ বছর বয়সে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের সদস্যরূপে ১৯৫৩-৫৪ মৌসুমে সেন্ট জর্জেসে সফররত ইংরেজ দলের বিপক্ষে খেলেন। সুবিধে করতে পারেননি। রান-আউটের কবলে পড়ে দুই রানে বিদেয় নেন। এক বছর পর পোর্ট অব স্পেনে ত্রিনিদাদের বিপক্ষে দল ১৭০ রানে গুটিয়ে গেলেও তিনি ৭৪ রান তুলেছিলেন। ১৮ বছর বয়সে সেন্ট জর্জেসে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে আরও একবার ৭৪ রান তুলে দলের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ফলশ্রুতিতে, ওয়েস্ট ইন্ডিজ দলে ঠাঁই পান।

১৯৫৬ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৫-৫৬ মৌসুমে ডেনিস অ্যাটকিনসনের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সদস্যরূপে নিউজিল্যান্ড সফরে যান। ইডেন পার্কে অকল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ৩৪ ও এক রান তুলতে সক্ষম হন। ট্রাফালগার স্কয়ারে নেলসনের বিপক্ষে ৪৭, ওয়াঙ্গানুইয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ১৯ ও ৪৫ এবং নেপিয়ারে হক’স বে’র বিপক্ষে ৩১ রান তুলেছিলেন। শেষ খেলাটিতে সফরকারীরা ১০৫ রানে গুটিয়ে গেলেও তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

এ সফরের ৯ মার্চ, ১৯৫৬ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। এরফলে, ক্ষুদে দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্টের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের গৌরব অর্জন করেন। এছাড়াও, এ পর্যায়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের সম্মাননাপ্রাপ্ত হন। খেলায় তিনি ২৮ ও ০ রান তুলেন। তবে, হ্যারি ক্যাভ খেলায় ৪৩ রান খরচায় ৮ উইকেট পেলে ২৬ বছর ও ৪৫ টেস্টে অংশ নেয়ার পর নিউজিল্যান্ড দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট বিজয়ে অংশ নেয়। খেলায় তাঁর দল ১৯০ রানে পরাজিত হলেও ৩-১ ব্যবধানে সিরিজে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

অংশগ্রহণকৃত ৩০টি প্রথম-শ্রেণীর খেলা থেকে ২১ গড়ে একটি শতক সহযোগে ৯৬১ রান তুলেছিলেন। চার বছর সেন্ট লুসিয়ায় সরকারী চাকুরীজীবী ছিলেন। এরপর, উচ্চতর শিক্ষার্থে মন্ট্রিলে চলে যান। পরবর্তীতে, ওয়েস্ট ইন্ডিয়ান কনফারেন্স কমিটি গঠনে ভূমিকা রাখেন। এছাড়াও, মন্ট্রিলে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। মন্ট্রিলে ক্রিকেট ও নেটবল সম্প্রসারণে অংশ নেন।

২৪ জুলাই, ১৯৯৬ তারিখে কানাডার মন্ট্রিলে গল-ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর ৩১০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। আফ্রিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ সংগ্রহশালা হিসেবে পরিচিত বেসরকারী সংগঠন আলফি রবার্টস ইনস্টিটিউট তাঁর নামানুসরণে রাখা হয়।

Similar Posts

  • | |

    রমেশ কালুবিতরানা

    ২৪ নভেম্বর, ১৯৬৯ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ক্ষুদ্রাকায় গড়নের অধিকারী তিনি। ‘কালু’ ডাকনামে পরিচিতি পান। সীমিত-ওভারের খেলায় ব্যাটিং উদ্বোধনে নেমে বৈপ্লবিক পরিবর্তন আনয়ণে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। এ পর্যায়ে বোলারদের উপর চড়াও হতেন, সর্বশক্তি প্রয়োগে দলের রানকে স্ফীততর করার…

  • | | |

    ডেভ গ্রিগরি

    ১৫ এপ্রিল, ১৮৪৫ তারিখে নিউ সাউথ ওয়েলসের ফেইরি মিডো এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৭০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়াসহ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। অস্ট্রেলীয় ক্রিকেটের জনক হিসেবে পরিচিতি লাভ করেন। এডওয়ার্ড উইলিয়াম গ্রিগরি ও মেরি অ্যান দম্পতির সন্তান ছিলেন।…

  • |

    টারটিয়াস বস

    ১৪ মার্চ, ১৯৬৬ তারিখে ট্রান্সভালের ভারিনিগিং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল ও নর্দার্ন ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৬-৮৭ মৌসুম থেকে ১৯৯৭-৯৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • |

    আইনস্লে এনডোভু

    ২৬ জানুয়ারি, ১৯৯৬ তারিখে মাতাবেলেল্যান্ডের বুলাওয়েতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলছেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ডোমিনিকান কনভেন্ট হাই স্কুলে (ডিএইচএস) অধ্যয়ন করেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে মাতাবেলেল্যান্ড তুস্কার্স দলের প্রতিনিধিত্ব করেন।…

  • | |

    ব্রায়ান হ্যাস্টিংস

    ২৩ মার্চ, ১৯৪০ তারিখে ওয়েলিংটনের আইল্যান্ড বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে দক্ষ ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৭৬-৭৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব…

  • |

    জহির খান

    ৮ অক্টোবর, ১৯৭৮ তারিখে মহারাষ্ট্রের শ্রীরামপুর এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রকৃত মানসম্পন্ন ভারতীয় ফাস্ট বোলার ছিলেন। পুরনো বলকে ঘুরাতে পারতেন ও ইয়র্কারের সমন্বয়ে বোলিং আক্রমণ কার্য পরিচালনা করতেন। ক্রিকেটের জন্যে প্রকৌশলী হতে…