|

আলবার্ট প্যাডমোর

১৭ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে বার্বাডোসের হলস ভিলেজ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৭০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

লিকলিকে গড়নের অধিকারী। তাঁর বোলিংয়ের ধরন অনেকাংশেই ল্যান্স গিবসের অনুরূপ ছিল। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭২-৭৩ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ২৬ বছর বয়সে বার্বাডোসের পক্ষে প্রথমবারের মতো অংশ নেন। লরেন্স রো’র উইকেট বাদে আর কোন সফলতার সন্ধান পাননি। পরের মৌসুমে বাসেতেরেতে কম্বাইন্ড লিওয়ার্ড ও উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে দারুণ বোলিং করে আয়োজক দলের বিপক্ষে জয় এনে দেন।

ইমতিয়াজ আলী’র ন্যায় তিনিও অনেকাংশে ভুল যুগে জন্মগ্রহণ করেছিলেন। মাইকেল হোল্ডিং, বার্নার্ড জুলিয়েন, অ্যান্ডি রবার্টস প্রমূখ পেসারদের দাপটে বেশ হতাশ হতে হয়েছিল। প্রায় চার বছর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার পর অবশেষে ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে মনোনীত হন।

১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে বিষেন বেদী’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৭ এপ্রিল, ১৯৭৬ তারিখে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ইমতিয়াজ আলী’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। বলে চমৎকার নিয়ন্ত্রণভাব বজায় রাখলেও তাঁকে মহিন্দার অমরনাথের একমাত্র উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ঐ টেস্টে তাঁর দল ছয় উইকেটে পরাজিত হয়। ৭৪ ওভার বোলিং করেছিলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ১/৩৬ ও ০/৯৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে মোটেই সুবিধে করতে পারেননি। একবার ব্যাটিংয়ে নেমে বিষেন বেদী’র বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন।

দূর্ভাগ্যবশতঃ এরপর আর একটি টেস্টে অংশ নেয়ার পর চিরতরে বাদ পড়েন। ১৯৭৬ সালে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ৮ জুলাই, ১৯৭৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় সফরকারীরা ৪২৫ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। মাত্র তিন ওভার বোলিংয়ের সুযোগ পান ও ০/১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এ সফরে ২৩.৩৮ গড়ে ৫৯ উইকেট পেয়েছিলেন। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ৮* রান সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

টেস্ট খেলোয়াড়ী জীবনে সব মিলিয়ে ৪৭৪ বল থেকে ১৩৫ রান খরচ করে একমাত্র উইকেট পান। এক পর্যায়ে ষষ্ঠ বাজে বোলিং স্ট্রাইকের তালিকায় চলে যান। এরপর, হতাশাচ্ছন্ন অবস্থায় ১৯৭৭ ক্যারি প্যাকারের ব্যবস্থাপনায় বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশ নেন। এ আসরে বেশ ভালো খেলেন। সীমিত-ওভারের খেলাগুলোয় ২৬.৮০ গড়ে ৪১ উইকেট পেয়েছিলেন।

এছাড়াও, তারকাসমৃদ্ধ বার্বাডোস দলের নেতৃত্বে থেকে তিন মৌসুমের মধ্যে দুইবার শেল শীল্ডের শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন। সব মিলিয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৬৮ খেলায় অংশ নিয়ে ২৯.৯৪ গড়ে ১৯৩ উইকেট দখল করেছিলেন। পরবর্তীতে, ১৯৮৩ সালে বিতর্কিত বিদ্রোহী দলের খেলোয়াড় ও ব্যবস্থাপকের দ্বৈত ভূমিকায় থেকে তৎকালীন নিষিদ্ধঘোষিত দক্ষিণ আফ্রিকা গমন করলে আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়েন। পরবর্তীতে, বার্বাডোস ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে লিখিত পত্রে কেবলমাত্র অর্থের জন্যে সফরে যোগ দেয়ার কথা জানিয়েছিলেন।

বেশ রসিক তিনি। এক পর্যায়ে ফ্লোরিডায় বসবাস করতে থাকেন।

Similar Posts

  • |

    সিরিল অলকট

    ৭ অক্টোবর, ১৮৯৬ তারিখে তাসমানের লোয়ার মুতেরে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। চমৎকার বামহাতি অল-রাউন্ডার হিসেবে সুনাম কুড়িয়েছিলেন তিনি। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। টেস্ট ক্রিকেটে খুব কমই সফলতা লাভে সক্ষম হয়েছিলেন। তবে, প্রথম-শ্রেণীর ক্রিকেটে বেশকিছু উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৯২১ থেকে ১৯৪৬ সাল…

  • |

    স্যান্ডফোর্ড শ্যুলজ

    ২৯ আগস্ট, ১৮৫৭ তারিখে চেশায়ারের বার্কেনহেড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং করতেন তিনি। ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৮৭৩ সালে আপিংহাম একাদশের পক্ষে খেলেছেন। চার বছর পর ডব্লিউ. এস. প্যাটারসন কর্তৃক কেমব্রিজ ব্লুধারী হন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ…

  • |

    ধাম্মিকা প্রসাদ

    ৩০ মে, ১৯৮৩ তারিখে রাগামা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ওডিআইয়ে শেষেরদিকে ওভারগুলোয় বোলিং করে চমৎকার সফলতা পেয়েছেন। এছাড়াও, বলে বৈচিত্র্যতা আনয়ণের পাশাপাশি বেশ ভালোমানের ইয়র্কার মারতেন। প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রেখে জাতীয় দলে খেলার…

  • | |

    দোদ্দা গণেশ

    ৩০ জুন, ১৯৭৩ তারিখে কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও রাজনীতিবিদ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৯০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০৫-০৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া…

  • | | |

    অ্যাশলে ডি সিলভা

    ৩ ডিসেম্বর, ১৯৬৩ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার, আম্পায়ার ও রেফারি। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৮৪-৮৫ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ১৯৯০-এর দশকের সূচনালগ্ন পর্যন্ত কলম্বো ক্রিকেট ক্লাবের পক্ষে নিয়মিতভাবে খেলতেন। শ্রীলঙ্কা দলে মানসম্পন্ন…

  • | |

    ট্রেভর গডার্ড

    ১ আগস্ট, ১৯৩১ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম বোলিং পারদর্শীতা দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘকায় ও শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। চমৎকার কৌশল অবলম্বনে ইনিংস উদ্বোধনে নামতেন। বল হাতে নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই সুইংয়ের উপর জোর দিতেন। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আউট-সুইঙ্গার মারতেন।…