৩০ এপ্রিল, ১৯২৩ তারিখে ল্যাঙ্কাশায়ারের হেউড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার ও লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৫ বছর ‘রেড রোজেস’ নামে পরিচিত লিচেস্টারশায়ার ও তিন বছর ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেছেন। ১৯৪৬ থেকে ১৯৬৩ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৪৯ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পান। ঐ বছর নিজ দেশে ওয়াল্টার হ্যাডলি’র নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১১ জুন, ১৯৪৯ তারিখে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ট্রেভর বেইলি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ টেস্টের দুই ইনিংসেই তিনি ব্যর্থতার পরিচয় দেন। ৭ ও ১৩ রান তুলেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে। পরের টেস্টে আঘাতের কারণে খেলতে পারেননি ও আর তাঁকে ইংল্যান্ড দলে খেলতে দেখা যায়নি। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯৪৯ সালে উপর্যুপরী তিনটি শতক হাঁকানোসহ রোজেসের প্রতিপক্ষের বিপক্ষে অপরাজিত ৭৩ রানের রোমাঞ্চকর ইনিংস উপহার দেন। এরফলে, ইংল্যান্ড দলে খেলার জন্যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়।
১৯৫৬ সালে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে নিজের অন্যতম সেরা ইনিংস খেলেন। রে লিন্ডওয়াল, কিথ মিলার ও অ্যালান ডেভিডসনের ন্যায় তারকাখচিত দলের বিপক্ষে নিজেকে মেলে ধরতে সোচ্চার হন। ১৬১ রান তুলেছিলেন; তবে, কোন দলের অন্য কোন খেলোয়াড় অর্ধ-শতক হাঁকাতে পারেননি। ১৯৩৪ সালে আর্নেস্ট টিল্ডসলে’র পর প্রথম ল্যাঙ্কাশায়ারীয় হিসেবে শতক হাঁকিয়েছিলেন।
১৯৫৮ মৌসুমে আর্থিক সুবিধা গ্রহণের খেলার জন্যে মনোনীত হন। সারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ার দল মাত্র ২৭ রানে গুটিয়ে যায় ও সারে দল ১৭৭ রানে জয় পায়। তাসত্ত্বেও, ঐ মৌসুমে তিনি £৪,৫৩২ পাউন্ড-স্টার্লিং লাভ করেছিলেন। ল্যাঙ্কাশায়ারের পক্ষে প্রায় আঠারো হাজার রান তুলেছেন। ১৯৬০ সালে লিচেস্টারশায়ারে চলে যাবার পূর্ব পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের সফলতম খেলোয়াড়ের মর্যাদা পান। মৌসুমে এগারোবার সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন। তন্মধ্যে, ১৯৫৯ সালে দুই হাজার রান তুলেছিলেন। এছাড়াও, লিচেস্টারশায়ারে থাকাকালীন যথেষ্ট সফলতার স্বাক্ষর রেখেছিলেন। মাঝে-মধ্যে বুদ্ধিমত্তা প্রয়োগে থিতু হয়ে আসা জুটি ভাঙ্গতে মিডিয়াম-পেস বোলিং করতে অগ্রসর হতেন। সব মিলিয়ে ৪৮২টি খেলায় অংশ নিয়ে ৩২.২৪ গড়ে ২১৭৯৬ রান তুলেছেন। ১৯৬৫ সালে কাম্বারল্যান্ডের পক্ষে কিছুকাল খেলার পর কোলনে শিক্ষকতা পেশায় ফিরে যান।
ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলোয়াড় হিসেবেও তাঁর সুনাম ছিল। সলফোর্ডের পক্ষে রাগবি লীগে অংশ নিয়েছিলেন। শিক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করেন। ২৬ আগস্ট, ১৯৯৩ তারিখে ল্যাঙ্কাশায়ারের কোলন এলাকায় ৭০ বছর ১১৮ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
