|

মনোহর হার্দিকর

৮ ফেব্রুয়ারি, ১৯৩৬ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের গুজরাতের বরোদায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

১৯৫৪-৫৫ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন। কার্যকর অল-রাউন্ডার বিবেচিত হলেও বড় আসরের ক্রিকেটে এর কোন প্রতিফলন ঘটেনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেন ও বোম্বের অধিনায়ক হিসেবে রঞ্জী ট্রফির উপর্যুপরী শিরোপা বিজয়ে ভূমিকা রাখেন।

১৯৫৮ সালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছিলেন। ১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে জেরি আলেকজান্ডারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘চার অধিনায়কের অংশগ্রহণে সিরিজে’ টেস্টগুলো খেলেছিলেন। ২৮ নভেম্বর, ১৯৫৮ তারিখে বোম্বের বিএসে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। চান্দু বোর্দেগুলাম গার্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ভারতের পরাজয় রুখে দিতে সবিশেষ ভূমিকা রাখেন। ষষ্ঠ উইকেটে গুলাবরায় রামচাঁদের সাথে ৮৫ রানের নিরবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। তিনি ৩২ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও, ঐ টেস্টে এলবিডব্লিউতে নিজস্ব তৃতীয় বলে রোহন কানহাইয়ের উইকেট লাভ করেছিলেন তিনি। তবে, প্রথম ইনিংসে প্রথম বলেই তিনি বিদেয় নিয়েছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায় ও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।

এরপর, ১২ ডিসেম্বর, ১৯৫৮ তারিখে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত দল পরাজিত হয়। মাথায় গুরুতর চোট পান ও মারাত্মকভাবে আত্মবিশ্বাসে চিড় ধরে। ঐ টেস্টে তিনি ১৩ ও ১১ রানের ইনিংস খেলেন। ২০৩ রানের ব্যবধানে তাঁর দল পরাজয়বরণ করলে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর আর তাঁকে কোন টেস্টে রাখা হয়নি।

দল নির্বাচকমণ্ডলীর আস্থা কুড়াতে সক্ষম হলে দুই টেস্ট পর চিপকে খেলার জন্যে তাঁকে মনোনীত করা হয়। কোটার রামস্বামী তাঁকে বিজয় মাঞ্জরেকরের পরিবর্তে দলে ঠাঁই দেন। দূর্ভাগ্যবশতঃ বোম্বের শেষ ফ্লাইট ধরতে না পারার খেসারত গুণতে হয় তাঁকে। শেষ মুহূর্তে সার্ভিসেসের অপূর্ব সেনগুপ্তাকে দলে যুক্ত করা হয়।

ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে সর্বাপেক্ষা সাহসী ক্রিকেটার হিসেবে পরিচিতি লাভ করেছেন, বোম্বের ক্রিকেট জগতে উজ্জ্বীবনী শক্তিরূপে আবির্ভূত হয়েছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৩৩ গড়ে ২৫৯২ রান সংগ্রহ করেছেন। স্লো-মিডিয়াম পেস ও অফ-ব্রেকের সংমিশ্রণে ৩২ গড়ে ৭৪ উইকেট দখল করেছেন।

১৯৫৫-৫৬ মৌসুমে রঞ্জী ট্রফির চূড়ান্ত খেলায় খ্যাতির তুঙ্গে চলে আসেন। বাংলা দলের বিপক্ষে ৩৯.১-২৭-৩৯-৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এ পরিসংখ্যানটি ১৭ মৌসুম রঞ্জী ট্রফির চূড়ান্ত খেলায় সেরা হিসেবে বিবেচিত হয়েছিল। ৩২ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে বিদেয় নেন। এ সময়ে রঞ্জী ট্রফিতে বোম্বে দলের নেতৃত্বে ছিলেন। ২৪৯ রানের জয়ের লক্ষ্যমাত্রায় বোম্বে দল শ্রীনিবাস বেঙ্কটরাঘবন ও ভিভি কুমারের বোলিং তোপে এক পর্যায়ে দলের সংগ্রহ ১০৯/৫ হয়। প্রথম ইনিংসে ৭৩ রান সংগ্রহের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। একনাথ সোলকারের সাথে জুটি গড়ে দলের সংগ্রহকে ২২৫/৫-এ নিয়ে যান। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বোম্বে দল শিরোপা জয় করতে সক্ষম হয়। ঐ মৌসুমে দুইটি আর্থিক সুবিধা গ্রহণের খেলায় অংশ নেন। নিজস্ব সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ শেষে ইন্ডিয়ান ক্রিকেট বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হন।

নিজস্ব ৫৯তম জন্মদিনের চার দিন পূর্বে ৪ ফেব্রুয়ারি, ১৯৯৫ তারিখে মহারাষ্ট্রের বোম্বেতে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | |

    ডাডলি নোর্স

    ১২ নভেম্বর, ১৯১০ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার, লেখক ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে বোলিং করতে পারতেন। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। প্রতিদ্বন্দ্বিতাসূলভ স্ট্রোকপ্লে মারতেন। ১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান…

  • | | |

    জেরেমি কোনি

    ২১ জুন, ১৯৫২ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মজবুত গড়নের অল-রাউন্ডার ছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, স্লিপ অঞ্চলে ফিল্ডিংয়ে সবিশেষ পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ড দলে স্বল্প সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করলেও বেশ সফল ছিলেন। গড়পড়তা নিউজিল্যান্ডীয় বালকদের সাথে তাঁর শৈশবকালও তেমন বৈচিত্র্যময় ছিল না। খেলোয়াড়ী জীবনের শুরুতে রাগবি খেলায় জড়িয়ে…

  • |

    আফাক হুসাইন

    ৩১ ডিসেম্বর, ১৯৩৯ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৬০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৭৩-৭৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে…

  • | |

    ডোনাল্ড নাইট

    ১২ মে, ১৮৯৪ তারিখে সারের সাটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত শৌখিন ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ম্যালভার্নে অধ্যয়ন করেছেন। বিদ্যালয় জীবনেই তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। ১৯০৯ থেকে ১৯১৩ সময়কালে পাঁচ বছর বিদ্যালয় একাদশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এ…

  • | |

    জেফ মস

    ২৯ জুন, ১৯৪৭ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছেন। বামহাতে ব্যাটিং করতেন। ১৯৭০-এর দশকের শেষদিকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘গ্রুচো’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। ১১ বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেন। মেলবোর্ন, নর্থ মেলবোর্ন ও পাহরানের পক্ষে ক্লাব ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৬৮-৬৯ মৌসুম থেকে ১৯৮৬-৮৭ মৌসুম পর্যন্ত…

  • |

    জন ওয়ার্ড

    ১১ মার্চ, ১৯৩৭ তারিখে ক্যান্টারবারির টিমারু এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সর্বদাই তাঁকে আর্টি ডিক ও এরিক পেট্রি’র সহকারী হিসেবে খেলতে হয়েছে। বিশ্বস্ত উইকেট-রক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। ব্যাপকভাবে তেমন সফলতার সন্ধান না পেলেও নিচেরসারিতে বেশ খাঁটিমানের প্রতিরক্ষাব্যূহ গড়ে তুলতে…