১ নভেম্বর, ১৯৬৮ তারিখে চট্টগ্রামে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৯০-এর দশকের দ্বিতীয়ার্ধ্বে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশের ক্রিকেটের শুরুরদিকের প্রকৃত মানসম্পন্ন ক্রিকেট তারকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। কোমড় বেশ মোটা ও স্থূল দেহের অধিকারী ছিলেন। চট্টগ্রামের সূর্যসন্তান হিসেবে ১৯৯০-এর দশকে বাংলাদেশ দলের উত্তরণে অন্যতম ভূমিকা রেখে গেছেন। এ সময়েই আইসিসি’র সহযোগী দেশ থেকে পূর্ণাঙ্গ সদস্যের মর্যাদা পায় বাংলাদেশ দল। আমিনুল ইসলাম ও মিনহাজুল আবেদীনকে সাথে নিয়ে মাঝারিসারিতে দক্ষতার সাথে দলকে পরিচালনা করেছিলেন। তাঁদের অবিশ্রান্ত প্রচেষ্টার ফলেই দেশের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেয় ও বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ দল। দ্রুততার সাথে রান সংগ্রহের প্রবণতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। স্পিন বোলিং মোকাবেলায় স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

ক্রীড়ানুরাগী পরিবারের সন্তান তিনি। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করেন। ১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০০৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে সরব ছিলেন। ঢাকার লীগে অংশগ্রহণকারী চট্টগ্রামভিত্তিক ক্লাব বাংলাদেশ রেলওয়েজের পক্ষে খেলোয়াড়ী জীবন শুরু করেন। খুব দ্রুততার সাথে নিজেকে মেলে ধরেন ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় দল আবাহনীর পক্ষে যোগ দেন। ১৯৮৮ সালের মধ্যে বাংলাদেশের পক্ষে আঞ্চলিক প্রতিযোগিতাসমূহে অংশ নেন। ঐ বছরই ওডিআইয়ে অভিষেক হয়। বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বমূলক দলের সদস্য থেকে নিজেকে যুক্ত রাখেন ও এক পর্যায়ে বিশ্বকাপের দিকে নিয়ে যান। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন। অস্তিত্বের লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে সেমি-ফাইনালে নিয়ে যান। স্কটল্যান্ডকে পরাভূত করে ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করে স্বর্ণালী মুহূর্ত উদযাপিত করেন।

১৯৮৮ থেকে ২০০৩ সময়কালে বাংলাদেশের পক্ষে আটটিমাত্র টেস্ট ও ৪৪টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। তন্মধ্যে, ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। গ্রুপ পর্বে পাকিস্তান দলের বিপক্ষে দলের জয়ে অংশ নেন। ২৯ অক্টোবর, ১৯৮৮ তারিখে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জগতে প্রবেশ করেন।

১০ নভেম্বর, ২০০০ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের উদ্বোধনী টেস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে দলের অন্য সকলের সাথে প্রথমবারের মতো অংশ নেন। ৩৫ ও ২ রান সংগ্রহ করতে পেরেছিলেন। সফরকারী দল ৯ উইকেটে জয়লাভ করে। এরপর, আরও চার বছর টেস্ট খেলেন ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণ যথাযথভাবে মোকাবেলায় অগ্রসর হয়েছিলেন। তবে, অংশগ্রহণকৃত টেস্টগুলো থেকে কোন অর্ধ-শতরানের ইনিংস খেলতে পারেননি।

২০০২-০৩ মৌসুমে নিজ দেশে গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ১ মে, ২০০৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ১৩ ও ২৩ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ঐ টেস্টে সফরকারীরা ইনিংস ও ১৮ রানে জয় পেয়ে ২-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

অবসর গ্রহণের পর ২০০৭ সালে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্য হন। ২০১১ সালে প্রধান দল নির্বাচক হন। পদত্যাগ করার পর মার্চ, ২০১২ সালে পুণরায় দায়িত্ব গ্রহণ করেন। সম্পর্কে তিনি বাংলাদেশী টেস্ট ক্রিকেটার নাফিস ইকবাল ও তামিম ইকবালের চাচা হন।

Similar Posts

  • |

    শাদাব খান

    ৪ অক্টোবর, ১৯৯৮ তারিখে মিয়ানওয়ালিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকা অবলম্বন করছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বলকে বেশ বিপজ্জ্বনকভাবে বাঁক খাওয়ানোয় পারদর্শী। লেগ স্পিন বোলিংয়ের পাশাপাশি গুগলিতেও পারদর্শী। অন্যান্য লেগ স্পিনারের তুলনায় যথাসম্ভব নিখুঁততা প্রদর্শনসহ রান খরচে বেশ মিতব্যয়ীভাব বজায় রাখেন। স্ট্যাম্প বরাবর বিস্তৃত…

  • |

    হীরালাল গায়কোয়াড়

    ২৯ আগস্ট, ১৯২৩ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শনে অগ্রসর হতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪১-৪২ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • |

    ফয়সাল হোসেন

    ২৬ অক্টোবর, ১৯৭৮ তারিখে চট্টগ্রামে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, কার্যকর স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। ২০০০-এর দশকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘ডেকান্স’ ডাকনামে পরিচিতি পান। ২০০১-০২ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে চট্টগ্রাম বিভাগ ও পূর্বাঞ্চলের পক্ষাবলম্বন…

  • |

    ভুবনেশ্বর কুমার

    ৫ ফেব্রুয়ারি, ১৯৯০ তারিখে উত্তরপ্রদেশের মীরাটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সাব-ইন্সপেক্টর পিতা কিরণ পাল সিং ও ইন্দ্রেস সিং দম্পতির সন্তান। জ্যেষ্ঠ ভগ্নী রেখা আধানা’র উদ্দীপনায় ক্রিকেট খেলতে অগ্রসর হন। ২০০৭-০৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর…

  • | |

    অ্যাথল ম্যাককিনন

    ১৬ আগস্ট, ১৯৩২ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা পালন করেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। নিখুঁত নিশানা বরাবর বল ফেলতেন। পোলক ভ্রাতাদের ন্যায় তিনিও গ্রে হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৫২-৫৩…

  • |

    টেভিন ইমলাচ

    ৩০  নভেম্বর, ১৯৯৬ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানার প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, গায়ানা অনূর্ধ্ব-১৯ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পক্ষে খেলেছেন। ৬ ডিসেম্বর,…