|

মোহাম্মদ আলী

১ নভেম্বর, ১৯৯২ তারিখে শিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে চলেছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৮-১৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে সেন্ট্রাল পাঞ্জাব ও জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন। ১ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে ফয়সালাবাদে অনুষ্ঠিত জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেড বনাম লাহোর ‘বি’ দলের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূচনা ঘটান।

২০২২ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০২২-২৩ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১ ডিসেম্বর, ২০২২ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। হারিস রউফ, সৌদ শাকিলজাহিদ মাহমুদের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২/১২৪ ও ২/৬৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে উভয় ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন। তবে, অলি রবিনসনের অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ৭৪ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

একই সফরের ৯ ডিসেম্বর, ২০২২ তারিখে মুলতানে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ০/২৯ ও ০/৪৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, উভয় ইনিংসে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, হ্যারি ব্রুকের অসাধারণ শতকে সফরকারীরা ২৬ রানে জয় তুলে নিলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

৭ আগস্ট, ২০২৪ তারিখে কামরান গুলাম ও মুহাম্মদ হুরাইরা’র সাথে তাঁকেও বাংলাদেশের বিপক্ষে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে অংশ নিতে ১৭-সদস্যের পাকিস্তানী দলে যুক্ত করা হয়। ঘরোয়া ক্রিকেটে ক্রমাগত সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে পাকিস্তান শাহীনের পক্ষে দূর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সুযোগ পান।

২০২৪ সালে নিজ দেশে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশী দলের মুখোমুখি হন। ৩০ আগস্ট, ২০২৪ তারিখে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ২ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২০ ও ০/৩৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করেছিলেন। লিটন দাসের শতকের কল্যাণে স্বাগতিকরা ৬ উইকেটে পরাজয়বরণ করলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

সম্পৃক্ত পোস্ট