১৭ সেপ্টেম্বর, ১৯০৮ তারিখে কেপ প্রভিন্সের কিম্বার্লীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট, ট্রান্সভাল ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৩৯-৪০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। তন্মধ্যে, মাত্র দুইটি পূর্ণাঙ্গ মৌসুম খেলেছিলেন। এক মৌসুম গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট ও অপর মৌসুম ট্রান্সভালের পক্ষে খেলেন।
১৯৩১-৩২ মৌসুমে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের সদস্যরূপে রোডেশিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান তুলেন। নয় নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে ৭৮ রান সংগ্রহ করেন। ১৯৩৪-৩৫ মৌসুমের চূড়ান্ত খেলায় ট্রান্সভালের সদস্যরূপে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৫/৮ লাভ করেন। এরফলে প্রতিপক্ষীয় দল মাত্র ৭০ রানে গুটিয়ে যায়। এরপর আর মাত্র তিনটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন।
১৯৩৫ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৩৫-৩৬ মৌসুমে নিজ দেশে ভিক রিচার্ডসনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ ডিসেম্বর, ১৯৩৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ডুলি ব্রিস্কো’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। উভয় ইনিংসেই ১১ নম্বর অবস্থানে মাঠে নেমে ৯ ও ২ রান তুলে উভয়ক্ষেত্রেই অপরাজিত ছিলেন। তবে, ২৩ ওভার বোলিং করেও তিনি কোন উইকেটের সন্ধান পাননি। খেলায় তিনি ০/৪৯ ও ০/৪২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ইনিংস ও ৭৮ রানে জয় পেলে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। খেলাটি ড্রয়ে পরিণত হলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ঐ মৌসুমে এটিই তাঁর একমাত্র খেলায় অংশগ্রহণ ছিল। এরপর, চার বছর ক্রিকেট জগৎ থেকে দূরে ছিলেন। ১৯৩৯-৪০ মৌসুমে নর্থ ইস্টার্ন ট্রান্সভালের পক্ষে শেষ দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। অংশগ্রহণকৃত প্রথম-শ্রেণীর খেলাগুলো থেকে ব্যাট হাতে ১৪.০৫ গড়ে রান তুলেছেন ও একটিমাত্র অর্ধ-শতকের সন্ধান পান। বল হাতে নিয়ে ২৭.৭৮ গড়ে ৩২ উইকেট দখল করেন। ব্যক্তিগত সেরা ৫/৮ লাভ করেন।
৫ সেপ্টেম্বর, ১৯৬১ তারিখে ট্রান্সভালের স্প্রিংস এলাকায় ৫২ বছর ৩৫৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
