২০ মার্চ, ১৯৮৮ তারিখে সিন্ধু প্রদেশের দাদু এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। লেগ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০০৯-১০ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, ইসলামাবাদ ইউনাইটেড, লারকানা বুলস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে খেলেছেন। ৯ নভেম্বর, ২০০৯ তারিখে হায়দ্রাবাদের সিন্ধুতে অনুষ্ঠিত হায়দ্রাবাদ বনাম মুলতানের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০২১ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে লাহোরে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। এরপর, ২০২১-২২ মৌসুমে নিজ দেশে অস্ট্রেলিয়ার মুখোমুখি হন। ২৯ মার্চ, ২০২২ তারিখে লাহোরে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন।
২০২২-২৩ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ১ ডিসেম্বর, ২০২২ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। মোহাম্মদ আলী, হারিস রউফ ও সৌদ শাকিলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১৭ ও ১ রান তুলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/২৩৫ ও ২/৮৪ লাভ করেন। তবে, অলি রবিনসনের অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ৭৪ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ৯ ডিসেম্বর, ২০২২ তারিখে মুলতানে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ঐ টেস্টের উভয় ইনিংসে জোড়া শূন্য রানের সন্ধান পান। তবে বল হাতে নিয়ে ৩/৬৩ ও ৩/৫২ পেয়েছিলেন। সফরকারীরা হ্যারি ব্রুকের শতকের কল্যাণে ২৬ রানে জয় পেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। বল হাতে নিয়ে ১/৪৪ পেয়েছিলেন। একবার ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়ে রেহান আহমেদের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। তবে, সৌদ শাকিলের অসাধারণ শতকের কল্যাণে সফরকারীরা ৮ উইকেটে পরাজিত হলে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
