৪ জুলাই, ১৮৭৪ তারিখে ইয়র্কশায়ারের থর্নস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
‘লাকি’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ১৮৯৪ সাল থেকে ঘরোয়া আসরের কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। অন্যতম প্রাণবন্তঃ ব্যাটসম্যান ও অত্যন্ত দক্ষ ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ করেছিলেন নিজেকে। শুরুতে অবশ্য খুব কমই ব্যাটসম্যান হিসেবে অবদান রেখেছিলেন। তবে, পরবর্তী গ্রীষ্মের শুরুতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে খেলে দলে স্থান পাকাপোক্ত করেন। ১৮৯৪ থেকে ১৯২০ সাল পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। তন্মধ্যে, ১৮৯৮ সাল বাদে ১৮৯৫ থেকে ১৯২০ সাল পর্যন্ত একুশ মৌসুমের প্রত্যেকটিতেই সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়াও, পাঁচটি গ্রীষ্মে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।
১৯০৫ সালে নিজের স্বর্ণালী সময় অতিবাহিত করেন। ঐ মৌসুমে ৪২ গড়ে ২৪০৫ রান সংগ্রহ করে কাউন্টি রেকর্ড গড়েন। পরবর্তীতে অবশ্য ১৯২৬ সালে হার্বার্ট সাটক্লিফ তাঁর ঐ রেকর্ড ভঙ্গ করে নিজের করে নেন।
১৯০৫ থেকে ১৯১০ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ১১ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯০৫ সালের গ্রীষ্মে আর্চি ম্যাকলারিনের আঘাতের কারণে স্ট্যানলি জ্যাকসনের নেতৃত্বে নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ৩ জুলাই, ১৯০৫ তারিখে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। আর্নল্ড ওয়ারেনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দূর্ভাগ্যবশতঃ তেমন ভালো খেলা উপহার দিতে পারেননি। ০ ও ১২ রানের ইনিংস খেলেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
তবে, ঐ মৌসুমের শীতকালে শীর্ষ খেলোয়াড়দের অনেকেই দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অনীহা প্রকাশ করলে তাঁকে দলে রাখা হয়। ১৯০৫-০৬ মৌসুমে পেলহাম ওয়ার্নারের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ৩০ মার্চ, ১৯০৬ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪ ও ১০ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৬ রানে জয়ী হলে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
১৯০৯-১০ মৌসুমে হেনরি লেভসন-গাওয়ারের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজের সবকটিতেই তাঁর অংশগ্রহণ ছিল। দৃশ্যতঃ তেমন সফল না হলেও জোহানেসবার্গে গুগলি বোলারদের রুখে দিয়ে ৬১ রান তুলেন।
২৬ ফেব্রুয়ারি, ১৯১০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে বেশ সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৬১ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। খেলায় তিনি ১০৪ ও ২৪ রান সংগ্রহ করে উভয় ইনিংসে বার্ট ভগলারের শিকারে পরিণত হন। সফরকারীরা ৩ উইকেটে জয় পেলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকে।
একই সফরের ১১ মার্চ, ১৯১০ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২৬ ও ১৬* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৯ উইকেটে জয়লাভ করলেও সফরকারীরা ৩-২ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
এরপর আর তাঁকে ইংল্যান্ড দলে রাখা হয়নি। তাসত্ত্বেও, ইয়র্কশায়ারের পক্ষে খেলা চালিয়ে যেতে থাকেন। ১৯১১ ও ১৯১২ সালে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করে দলের সর্বাধিক রান সংগ্রাহকে পরিণত হন। তন্মধ্যে, ১৯১২ সালে কেন্টের বিপক্ষে ২২১ রান তুলেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর দুই বছর খেলা চালিয়েছিলেন। ১৯১৯ ও ১৯২০ সালে সহস্রাধিক রানের সন্ধান পান। নিজের ৪৬তম জন্মদিনের কয়েকদিন পূর্বে ওরচেস্টারের বিপক্ষে ২০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।
খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণের পর প্রথম-শ্রেণীর ক্রিকেটের দুইটি খেলায় আম্পায়ার হিসেবে পরিচালনায় অগ্রসর হন। ১৬ ফেব্রুয়ারি, ১৯৫০ তারিখে ইয়র্কশায়ারের থর্নস এলাকায় অনেকটা আকস্মিকভাবে নিজ গৃহে ৭৫ বছর ২২৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
