| |

নাজির আলী

৮ জুন, ১৯০৬ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

আগ্রাসী ডানহাতি ব্যাটসম্যান হিসেবে বলকে বেশ জোড়ালোভাবে আঘাত করতেন, মিডিয়াম-পেস বোলিং করতেন ও দূর্দান্তভাবে ফিল্ডিং করতেন। অল-রাউন্ডার হিসেবে খেললেও সিকে নায়ড়ুঅমর সিংয়ের ন্যায় খেলোয়াড়দের দাপটে দলে খেলার সুযোগ পাননি।

১৯২৩-২৪ মৌসুম থেকে ১৯৫৩-৫৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মুসলিম, সাউদার্ন পাঞ্জাব ও পাতিয়ালার মহারাজা একাদশ এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন।

ভারতের প্রথম-শ্রেণীর ক্রিকেটে জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। কিন্তু, ঘরোয়া ক্রিকেটের সফলতা আন্তর্জাতিক অঙ্গনে মেলে ধরতে পারেননি। সমগ্র খেলোয়াড়ী জীবনে তেমন সফলতার সাথে নিজের নামকে যুক্ত রাখতে পারেননি। তবে, প্রথম ভারতীয় হিসেবে ডন ব্র্যাডম্যানকে বিদেয় করে স্বীয় নামকে স্মরণীয় করে রেখেছেন। ১৯৩০ সালে ইংল্যান্ডে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ক্লাব ক্রিকেট কনফারেন্স দলের সদস্যরূপে এ কীর্তিগাঁথায় অংশ নেন। তবে ঐ উইকেট বাদে জ্যেষ্ঠ ভ্রাতা ওয়াজির আলী’র সাফল্যের কাছে ম্লান ছিলেন।

১৯২৬-২৭ মৌসুমে ভারত সফররত আর্থার জিলিগানের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে চমকপ্রদ খেলে ইংল্যান্ডে খেলার সুযোগ পান। আট খেলায় অংশ নিয়ে তিনবার ছয় উইকেট পেয়েছিলেন। ফলশ্রুতিতে আর্থার জিলিগানের সুপারিশক্রমে সাসেক্স দলের পক্ষে অংশ নেয়ার সুযোগ লাভ করেন। পাতিয়ালার মহারাজার সহযোগিতায় বিদ্যুৎ প্রকৌশলে অধ্যয়নের জন্যে ইংল্যান্ডে চলে যান। কিন্তু, ক্লাব দলটির পক্ষে একটিমাত্র খেলায় অংশ নিতে পেরেছিলেন।

১৯৩২ থেকে ১৯৩৪ সময়কালে ভারতের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ভারতের সর্বপ্রথম টেস্টে অংশ নেয়ার গৌরব অর্জন করেন। ১৯৩২ সালে সি.কে. নায়ড়ু’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ২৫ জুন, ১৯৩২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। দলের অন্য সকলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে ১৩ ও ৬ রান তুলতে সক্ষম হন। ঐ টেস্টে স্বাগতিকরা ১৫৮ রানে জয়লাভ করেছিল। একই খেলায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংকালে আঘাতের কবলে পড়েন। ঐ সফরে ৩১.৮৭ গড়ে ১০২০ রান তুলেছিলেন। বল হাতে ২১.৮৭ গড়ে ২৩ উইকেট দখল করেন।

এরপর, ১৯৩৩-৩৪ মৌসুমে মাদ্রাজে আরও একটি টেস্টে অংশ নেন। এ মৌসুমে ডগলাস জার্ডিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১০ ফেব্রুয়ারি, ১৯৩৪ তারিখে মাদ্রাজে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে খেলেন। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ইনিংস ঘোষণা করলেও তিনি ৪/৮৩ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। এগুলোই টেস্টে তাঁর প্রথম উইকেট ছিল। সফরকারীরা ২০২ রানে জয় পেয়ে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ইংল্যান্ড সফরের এক মাস পর হ্যারোগেটে কিছুটা দর্শনীয় ইনিংস উপহার দিয়েছিলেন। ইয়র্কশায়ারের বিপক্ষে ভারতীয় একাদশের সংগৃহীত ৬৬ রানের মধ্যে তিনি একাকী করেছিলেন ৫২ রান। কেউই তিন রানের কোটা অতিক্রম করতে পারেননি। কেবলমাত্র অতিরিক্ত রান এসেছিল ৫। অদ্যপি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অর্ধশতক সহযোগে সর্বনিম্ন দলীয় সংগ্রহের উদাহরণ হয়ে আছে।

২৫ বছরের অধিক প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়ী জীবনে ৩০ গড়ে ৩৪৪০ রান ও ২৫ গড়ে ১৫৮ উইকেট দখল করে স্বীয় প্রতিভা বিকাশে সোচ্চার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে উপেক্ষিত হলেও সাউদার্ন পাঞ্জাবের পক্ষে রঞ্জী ট্রফি দলে খেলতে থাকেন।

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ভারত বিভাজিত হলে পাকিস্তানে চলে যান। অনেকগুলো বছর পাকিস্তান ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। আসিফ নাজির নামীয় সন্তানের জনক। ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৫ তারিখে পাঞ্জাবের লাহোরে ৬৮ বছর ২৫৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | |

    ডেনিস লিলি

    ১৮ জুলাই, ১৯৪৯ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার। টেস্ট ক্রিকেটের কিংবদন্তী তারকা। বিশাল ব্যক্তিত্ব এবং শুধুমাত্র অস্ট্রলীয়দের মধ্যেই নয়, বৈশ্বিকভাবে বীর হিসেবে বিবেচিত হয়ে…

  • |

    অভিনব মুকুন্দ

    ৬ জানুয়ারি, ১৯৯০ তারিখে তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণকারী উদ্বোধনী ব্যাটসম্যান। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। বামহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী। ২০১০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কিশোর অবস্থাতেই তাঁর প্রতিভার স্ফূরণ ঘটে। ২০০৭ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দক্ষিণাঞ্চল ও তামিলনাড়ুর প্রতিনিধিত্ব…

  • | |

    ফ্রাঙ্ক ওরেল

    ১ আগস্ট, ১৯২৪ তারিখে বার্বাডোসের ব্যাংক হল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও সাংবাদিক ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে ফাস্ট-মিডিয়াম কিংবা বামহাতে স্লো বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজের মাঝারিসারিতে তিনজন অসাধারণ ব্যাটসম্যানের অন্যতম ছিলেন। যেখানে ক্লাইড ওয়ালকট ও এভারটন উইকস শক্তিপ্রয়োগে খেলতেন;…

  • |

    ওয়াজির আলী

    ১৫ সেপ্টেম্বর, ১৯০৩ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দর্শনীয় ডানহাতি ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার ছিলেন। সুতীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চমৎকার ব্যাটসম্যানরূপে আবির্ভূত হয়েছিলেন। এছাড়াও, উইকেটের চতুঃপার্শ্বে শক্তিধর স্ট্রোক খেলতেন। ১৯৩০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। যদি সিকে নায়ড়ু না খেলতেন তাহলে তিনি তাঁর সময়কালের সেরা ভারতীয় ব্যাটসম্যানের মর্যাদা সন্দেহাতীতভাবে…

  • |

    চার্লস ক্যালাওয়ে

    ২৫ এপ্রিল, ১৮৮৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের লিসমোর এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে সবিশেষ পারদর্শীতা দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার আগে-পিছে অংশগ্রহণকারী প্রকৃত অল-রাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার পক্ষে খেলেছেন। ১৯০৭-০৮ মৌসুম থেকে ১৯২৮-২৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত…

  • |

    আর্নি জোন্স

    ৩০ সেপ্টেম্বর, ১৮৬৯ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার অবার্ন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাথরখোঁদাইকারক যোসেফ জোন্স ও মেরি দম্পতির পুত্র ছিলেন। স্থানীয় বিদ্যালয়ে অধ্যয়নকালীন পিতার সাথে চিত্রকর ও রাজমিস্ত্রী হিসেবে কুর্ন ও ব্রোকেন হিল এলাকায় সরকারী কাজে…