২১ নভেম্বর, ১৯১৬ তারিখে জ্যামাইকার কর্নওয়াল মাউন্টেন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
অসম্ভব দম নিয়ে বোলিং কর্মে অগ্রসর হতেন ও ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৫৬ সালে ৩৯ বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্লু লাভ করেন। ঐ সময়ে তিনিই বয়োজ্যেষ্ঠ হিসেবে এ সম্মাননা পান। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৫৬-৫৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯৪৮ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টেই তিনি ইংল্যান্ডের বিপক্ষে নিজ শহরের সাবিনা পার্কে খেলেছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৭ মার্চ, ১৯৪৮ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। হাইন্স জনসন ও কেনেথ রিকার্ডসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। বোলিং উদ্বোধনে নেমেছিলেন। খেলায় ১০৬ রান খরচায় তিন উইকেট লাভ করে দলের ১০ উইকেটের বিজয়ে ভূমিকা রাখেন। প্রতিপক্ষীয় অধিনায়ক গাবি অ্যালেনকে প্রথম ইনিংসে বিদেয় করেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৩৮ ও ১/৬৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৮ রান সংগ্রহ করেছিলেন। ফলশ্রুতিতে, স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
পরবর্তী ছয় বছর দলে খেলার সুযোগ পাননি। ১৯৫৩-৫৪ মৌসুমে নিজ দেশে লিওনার্ড হাটনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৫ জানুয়ারি, ১৯৫৪ তারিখে কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ব্রায়ান স্ট্যাদামের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২৩ ও ৫/৪৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। প্রথম ইনিংসে কোন উইকেটের সন্ধান পাননি। তবে, দ্বিতীয় ইনিংসে লেগ-সাইডে সাতজন ফিল্ডার দাঁড় করান। দ্বিতীয় ইনিংসে লেন হাটন ও পিটার মে’র উইকেটসহ পাঁচ উইকেট লাভ করে স্বাগতিক দলকে ১৪০ রানে জয় এনে দেন। ১৪০ রানে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১০ বছরের অধিক সময় নিয়ে গড়া প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন ২৭ খেলায় অংশ নিয়ে ২৬.৭১ গড়ে ৭৮ উইকেট দখল করেছিলেন।
১৯৭৩ ও ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যবস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হন। ডব্লিউআইসিবি’র পরিচালক ছিলেন ও জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যের মর্যাদা পান। ক্রিকেটের বাইরে জ্যামাইকা ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের প্রথম কৃষ্ণাঙ্গ মহাব্যবস্থাপক ছিলেন। ব্যাংক খাতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অর্ডার অব ডিস্টিংকশন লাভ করেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। দুই কন্যা সন্তানের জনক। ১০ জুন, ২০১১ তারিখে জ্যামাইকার কিংস্টনে ৯৪ বছর ২০১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন ওয়েস্ট ইন্ডিজের বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের মর্যাদা উপভোগ করছিলেন।
