| |

মার্ক ওয়াহ

২ জুন, ১৯৬৫ তারিখে নিউ সাউথ ওয়েলসের ক্যান্টারবারি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

পিতা ব্যাংক কর্মকর্তা ও মাতা নিউ সাউথ ওয়েলসের শিক্ষা বিভাগের অধীন শিক্ষক ছিলেন। স্টিভ ওয়াহ ছাড়াও ডিন ও ড্যানিয়েল নামীয় তাঁর আরও দুই ভাই রয়েছে। খেলাধূলার সাথে তাঁর পরিবারের সখ্যতা রয়েছে। ডিন ওয়াহ অস্ট্রেলিয়ায় প্রথম-শ্রেণী ও লিস্ট-এ ক্রিকেটে অংশ নিয়েছে। ড্যানিয়েল নিউ সাউথ ওয়েলসের অনূর্ধ্ব-১৭ দলে খেলেছে। তাঁর দাদা এডওয়ার্ড ঘোড়দৌড়ের প্রশিক্ষক, পিতা রজার ও মাতা বেভার্লি অনূর্ধ্ব-১৪ পর্যায়ে টেনিস খেলেছেন। তাঁর স্ত্রী কিম ওয়াহ ঘোড়দৌড় প্রশিক্ষক হিসেবে সিডনি কাপের শিরোপা জয়ে অংশ নেন।

শৈশবকাল থেকেই খেলাধূলার প্রতি অনুরাগ গড়ে উঠে। শুরুতে ফুটবল, ক্রিকেট ও টেনিসের প্রতি জড়িত ছিলেন। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিউ সাউথ ওয়েলস প্রাইমারি স্কুলের ফুটবল দলের সদস্যরূপে মনোনীত হন। ক্রিকেটে যুক্ত হবার পূর্বে সিডনি ক্রোয়াশিয়া ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন।

১৯৮৫-৮৬ মৌসুম থেকে ২০০৩-০৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন।

প্রায় দেড় দশক অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন। দর্শনীয় স্ট্রোক খেলতেন। এছাড়াও, স্লিপ অঞ্চলে ফিল্ডিং করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। এ সকল কারণে সর্বকালের অন্যতম সেরা তারকা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে মিডিয়াম পেস বোলিং করলেও পরবর্তীতে স্পিন বোলিংয়ের দিকে ঝুঁকে পড়েন। অপর যমজ ভ্রাতা স্টিভ ওয়াহ’র তুলনায় ৪ মিনিটের ছোট ছিলেন। এরফলে তিনি ‘জুনিয়র’ ডাকনামে পরিচিতি লাভ করেন। কাকতালীয়ভাবে টেস্ট দলে স্বীয় ভ্রাতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। উভয়েই শতাধিক টেস্ট খেলেছেন।

১৯৮৮ থেকে ২০০২ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১২৮ টেস্ট ও ২৪৪টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে ষোলো হাজারের অধিক আন্তর্জাতিক রান পেয়েছেন। ১১ ডিসেম্বর, ১৯৮৮ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

১৯৯০-৯১ মৌসুমে নিজ দেশে গ্রাহাম গুচের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২৫ জানুয়ারি, ১৯৯১ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। অভিষেক টেস্টে শতরান হাঁকানোর কৃতিত্বের অধিকারী হন। ১৩৮ ও ২৩ রান তুলে উভয় ক্ষেত্রেই ডেভন ম্যালকমের শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীসহ ০/১৩ ও ০/৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। প্রতিপক্ষীয় অধিনায়কের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

১৯৯৩-৯৪ মৌসুমে নিজ দেশে কেন রাদারফোর্ডের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৬ নভেম্বর, ১৯৯৩ তারিখে হোবার্টে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১১১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৭ ও ১/৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। পাশাপাশি, তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তাঁর অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ২২২ রানে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

১৯৯৭-৯৮ মৌসুমে নিজ দেশে স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২০ নভেম্বর, ১৯৯৭ তারিখে পার্থে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সাথে নিজেকে জড়ান। প্রথম ইনিংসে ১৬ রানে পৌঁছানোকালে ৪৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। দলের একমাত্র ইনিংসে ৮৬ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্টিভ ওয়াহ’র দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৭০ রানে জয়লাভ করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

১৯৯৮-৯৯ মৌসুমে নিজ দেশে অ্যালেক স্টুয়ার্টের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ১৯৯৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। বক্সিং ডে পুরোপুরি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় ও ৬০০০০ দর্শকের আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। খেলা শুরু হবার পূর্বক্ষণে বৃষ্টি আঘাত হানে। ঘটনাবহুল খেলার চতুর্থ দিন এক পঞ্জিকাবর্ষে টেস্টে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৩৬ ও ৪৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ডিন হ্যাডলি’র অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে ১২ রানে পরাজয়বরণ করলেও স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

একই মৌসুমে মার্ক টেলরের নেতৃত্বাধীন অজি দলের সাথে ভারত গমন করেন। ২৫ মার্চ, ১৯৯৮ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রেখেছিলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১৫৩* ও ৩৩* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, ০/২৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, মাইকেল কাসপ্রোভিচের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৮ উইকেটে পরাজিত হলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।

১৯৯৯-২০০০ মৌসুমে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে জিম্বাবুয়ে গমন করেন। প্রসঙ্গতঃ, এটিই উভয় দলের মধ্যকার উদ্বোধনী টেস্ট ছিল। ১৪ অক্টোবর, ১৯৯৯ তারিখে হারারেতে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র-টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৯০ রান সংগ্রহসহ পাঁচটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। দলীয় অধিনায়কের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ১০ উইকেটে পরাজয়বরণ করে।

২০০১ সালে দলের সাথে ইংল্যান্ড গমন করেন। লর্ডসে অনুষ্ঠিত টেস্টে ১০৮ রানে ইনিংস খেলার সুবাদে সফরকারী অস্ট্রেলিয়া দলের জয়ের ভিত্তি এনে দেন। প্রতিপক্ষের সংগ্রহ ১৮৭ হলে অস্ট্রেলিয়া দলের সংগ্রহ এক পর্যায়ে ২৭/২ হয়। এ পর্যায়ে ইনিংস মজবুত করতে তৎপর হন। অন-সাইডে বেশ সরব থাকেন এবং ড্যারেন গফ ও অ্যান্ড্রু ক্যাডিকের বল মোকাবেলা করে এ সাফল্য পান। চতুর্থ উইকেটে যমজ ভ্রাতা স্টিভ ওয়াহ’র সাথে ১০৭ রান তুলেন। মিড-অন এলাকা থেকে ড্যারেন গফের সরাসরি নিক্ষেপে স্ট্যাম্পে আঘাত হানে।

২০০২-০৩ মৌসুমে স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অজি দলের অন্যতম সদস্যরূপে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ১৯ অক্টোবর, ২০০২ তারিখে শারজায় অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২৩ রান সংগ্রহসহ দু্‌ইটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১০ ও ০/৩৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। শেন ওয়ার্নের সুন্দর বোলিং নৈপুণ্যে ইনিংস ও ২০ রানে জয় পেলে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণের পরও ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। রড মার্শ ও ট্রেভর হন্সের সাথে তিনিও অস্ট্রেলিয়ার দল নির্বাচকমণ্ডলীর সদস্যরূপে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হন। জানুয়ারি, ২০০৫ সালে মেম্বার অব দি অর্ডার অব অস্ট্রেলিয়া পদবীতে ভূষিত হন।

Similar Posts

  • |

    জেমস মার্শাল

    ১৫ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে অকল্যান্ডের ওয়ার্কওয়ার্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রতিভাবান শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে তাঁর সুনাম রয়েছে। কখনোবা ইনিংস উদ্বোধনে, আবার কখনোবা মাঝারিসারিতে ব্যাটিং করতেন। তাঁর যমজ ভ্রাতা হামিশ মার্শাল নিউজিল্যান্ড দলের…

  • | | |

    বয়েড র‌্যাঙ্কিন

    ৫ জুলাই, ১৯৮৪ তারিখে লন্ডনডেরি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলার হিসেবে খেলতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি নিচেরসারিতে বামহাতে ব্যাটিংয়ে নামতেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, ইংল্যান্ডের পক্ষে খেলেছেন। ‘বয়ডো’ ডাকনামে ভূষিত হয়েছেন। স্ট্রাব্যান গ্রামার স্কুলে অধ্যয়ন শেষে হার্পার অ্যাডামস ইউনিভার্সিটি কলেজে পড়াশুনো করেছেন। ২০০৭-০৮ মৌসুম থেকে ২০১৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী…

  • | |

    মন্টি বাউডেন

    ১ নভেম্বর, ১৮৬৫ তারিখে সারের স্টকওয়েল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। চটপটেসুলভ উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি মারকুটে ব্যাটসম্যান ছিলেন। ডালউইচ কলেজে অধ্যয়ন করেছিলেন। ১৮৮৩ সাল থেকে ১৮৮৯-৯০ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।…

  • |

    ব্রুস মরিসন

    ১৭ ডিসেম্বর, ১৯৩৩ তারিখে ওয়েলিংটনের লোয়ার হাট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। ডানহাতি মিডিয়াম-পেস বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিং করতেন। ১৯৬০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে স্থানীয় ক্লাব দল হাট ভ্যালির পক্ষে খেলতেন। ১৯৫৩-৫৪ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রাখেন। ২০ বছর বয়সে ওয়েলিংটনের পক্ষে প্রথমবারের মতো…

  • |

    গ্লেন ফিলিপস

    ৬ ডিসেম্বর, ১৯৯৬ তারিখে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপের ইস্ট লন্ডনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের দায়িত্ব পালন করছেন। ডানহাতে শীর্ষসারিতে ব্যাটিং করেন। পাশাপাশি, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাঁচ বছর বয়সে পরিবারের সাথে দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে চলে আসেন। অন্যতম উদীয়মান তরুণ খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের পক্ষে খেলেছেন। এক পর্যায়ে…

  • |

    সেলিম ইউসুফ

    ৭ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। এছাড়াও, ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। পাকিস্তানের পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৭৮-৭৯ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে অ্যালাইড ব্যাংক, পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, পাকিস্তান কাস্টমস ও সিন্ধুর…