|

মুনির আহমদ

১ ফেব্রুয়ারি, ১৯৯৬ তারিখে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করেন। আফগানিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

১০ আগস্ট, ২০১৭ তারিখে গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে অ্যামো রিজিওনের পক্ষে লিস্ট-এ খেলায় অভিষেক ঘটে। আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ২০১৭-১৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আফগান ক্রিকেটে বুস্ট রিজিওনের প্রতিনিধিত্ব করেছেন। ১০ আগস্ট, ২০১৭ তারিখে গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে অ্যামো রিজিওনের পক্ষে লিস্ট-এ খেলায় অভিষেক ঘটে। ১৫ সেপ্টেম্বর, ২০১৭ তারিখে শাপিজা ক্রিকেট লীগে বুস্ট ডিফেন্ডার্সের পক্ষে টি২০ ক্রিকেটে প্রথম খেলেন। ২৬ অক্টোবর, ২০১৭ তারিখে আহমদ শাহ আবদালী ৪-দিনের প্রতিযোগিতায় বুস্ট রিজিওনের পক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। কাবুলে অনুষ্ঠিত ঐ খেলায় প্রতিপক্ষ ছিল মিস আইনাক দল।

২০১৮ সালের আহমদ শাহ আবদালী ৪-দিনের প্রতিযোগিতায় বুস্ট রিজিওনের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। দশ খেলায় অংশ নিয়ে ৮৪৩ রান তুলেন। এছাড়াও, ২০১৮ সালের গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে বুস্ট রিজিওনের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ছয় খেলায় ২৫৬ রান তুলেছিলেন। চূড়ান্ত খেলায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে বুস্ট রিজিওনকে পাঁচ উইকেটের জয় এনে দেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান।

২০১৯ সালের আফগানিস্তান প্রভিন্সিয়াল চ্যালেঞ্জ কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। চার খেলায় সংগৃহীত রান সংখ্যা ছিল ৩৪৮। সেপ্টেম্বর, ২০১৯ সালে গাজী আমানুল্লাহ খান রিজিওন্যাল ওয়ান ডে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ছয় খেলায় ৪১৪ রান তুলেন।

সেপ্টেম্বর, ২০১৮ সালে এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে আফগানিস্তানের ওডিআই দলে যুক্ত করা হয়। তবে, কোন খেলায় অংশগ্রহণের সুযোগ পাননি। নভেম্বর, ২০১৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তান দলের সদস্য হন।

২০২১ সাল থেকে আফগানিস্তানের পক্ষে টেস্টে অংশ নিচ্ছেন। ফেব্রুয়ারি, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট সিরিজে অংশগ্রহণের উদ্দেশ্যে দলে অন্তর্ভুক্ত হন। ২ মার্চ, ২০২১ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আব্দুল মালিক ও আব্দুল ওয়াসি’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। আবুধাবিতে অনুষ্ঠিত ঐ টেস্ট শুরুর পূর্বে রহমত শাহ ক্যাপ প্রদান করেন। ১২ ও ১ রান সংগ্রহ করতে পেরেছিলেন। ঐ টেস্টে জিম্বাবুয়ে দল ১০ উইকেটে জয় পায়।

Similar Posts

  • | |

    আকিব জাভেদ

    ৫ আগস্ট, ১৯৭২ তারিখে পাঞ্জাবের শেখুপুরায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। লাহোরভিত্তিক ইসলামিয়া কলেজে অধ্যয়ন করেছেন। অবমূল্যায়িত ডানহাতি ফাস্ট-মিডিয়াম পেস বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। প্রচলিত ধাঁচে অবলম্বনে ছন্দোবদ্ধ দৌঁড়ে রিভার্স-সুইং প্রদানে পারঙ্গমতা দেখিয়েছেন ও…

  • | |

    তিলকরত্নে দিলশান

    ১৪ অক্টোবর, ১৯৭৬ তারিখে কালুতারায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে অংশ নিয়েছেন। শ্রীলঙ্কা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। আক্রমণাত্মক ভঙ্গীমা প্রদর্শন, শক্তিশালী কব্জির গড়ন ও সহজাত সময় নিয়ন্ত্রণে অন্যতম সেরা বিনোদনধর্মী ক্রিকেটারে পরিণত হয়েছিলেন।…

  • |

    ইসরার আলী

    ১ মে, ১৯২৭ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। শুরুতে শীর্ষসারিতে ব্যাটিং করতেন ও পরবর্তীতে নিচেরসারিতে চলে গেলেও তেমন সফলতা পাননি। ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে মাঝে-মধ্যে পাকিস্তানের পক্ষে বোলিং…

  • | |

    ব্রায়ান হ্যাস্টিংস

    ২৩ মার্চ, ১৯৪০ তারিখে ওয়েলিংটনের আইল্যান্ড বে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও রেফারি। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে দক্ষ ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৫৭-৫৮ মৌসুম থেকে ১৯৭৬-৭৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও ওয়েলিংটনের প্রতিনিধিত্ব…

  • |

    বিলাল আসিফ

    ২৪ সেপ্টেম্বর, ১৯৮৫ তারিখে পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। পাশাপাশি, ডানহাতে কার্যকর অফ-ব্রেক বোলিংয়ে দক্ষতার স্বাক্ষর রাখছেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০১১ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রেখেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে শিয়ালকোটের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, লাহোর কালান্দার্স, শিয়ালকোট রিজিওন ও শিয়ালকোট স্ট্যালিয়ন্সের পক্ষে খেলেছেন।…

  • |

    কেন জেমস

    ১২ মার্চ, ১৯০৪ তারিখে ওয়েলিংটনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। উইকেট-রক্ষণের পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৩০ ও ১৯৪০-এর দশকে প্রকৃত মানসম্পন্ন প্রতিযোগীধর্মী উইকেট-রক্ষক-ব্যাটসম্যানের সুনাম কুড়ান। তবে, নিউজিল্যান্ডের পক্ষে তাঁর খেলোয়াড়ী জীবন বেশ তথৈবাচৈ ছিল। ১৯২৩-২৪ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন…