|

ডোনাল্ড তিরিপানো

১৭ মার্চ, ১৯৮৮ তারিখে জিম্বাবুয়ের চতুর্থ বৃহত্তম শহর মুতারে এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। দলে মূলতঃ বোলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

কঠোর পরিশ্রম ও আন্তরিকতার সাথে খেলা শিখতে অগ্রসর হয়েছিলেন। ফলশ্রুতিতে, এক পর্যায়ে মাউন্টেনিয়ার্স দলে খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটে। ২০০৮-০৯ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ইস্টার্নস ও মাউন্টেনিয়ার্সের প্রতিনিধিত্ব করেছেন। ২৪ মার্চ, ২০০৯ তারিখে হারারেতে অনুষ্ঠিত ইস্টার্নস বনাম ওয়েস্টার্নসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। পরবর্তীতে, জাতীয় দলের পক্ষে সকল স্তরের খেলায় অংশ নিতে পেরেছিলেন। ছয় ফুটের অল্প কম উচ্চতা নিয়ে বোলিং কর্মে অগ্রসর হন ও মাঝে-মধ্যেই ঘণ্টাপ্রতি ১৩০ কিলোমিটার গতিবেগে বল ছুঁড়েন।

দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বল হাতে নিয়ে কেবলমাত্র নিখুঁততা আনয়ণের মাধ্যমেই সফল হয়েছিলেন। এপ্রিল, ২০১৮ সালে নিজস্ব ৬৮তম প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় ২০০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। অনুকূল পরিবেশে বলে সুইং ও সিম আনয়ণে দক্ষতার বহিঃপ্রকাশ ঘটান। এছাড়াও, সীমিত-ওভারের ক্রিকেটে কাটার প্রয়োগে সক্ষম।

ব্যাটিংয়েও নিজেকে মেলে ধরেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে দুইটি শতক হাঁকিয়েছেন। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপ প্রতিযোগিতায় মাউন্টেনিয়ার্সের পক্ষে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় অবস্থান করেন। মাঝারিসারিতে নিচেরদিকে ব্যাটিংয়ে নামেন।

২০১৪ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ১৮ জুলাই, ২০১৪ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত আফগানিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। নিজস্ব তৃতীয় ওডিআইয়ে প্রথমবারের মতো পাঁচ-উইকেট নিয়ে দল নির্বাচকমণ্ডলীর আস্থা কুড়াতে সক্ষম হন। খুব শীঘ্রই নতুন বল নিয়ে স্বীয় যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে তৎপরতা দেখান।

২০১৪ সালে নিজ দেশে হাশিম আমলা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জন নিয়ুম্বু’র সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৯ আগস্ট, ২০১৪ তারিখে হারারেতে অনুষ্ঠিত ঐ খেলায় দুই উইকেট দখল করেন। খেলায় তিনি একবার বল হাতে নিয়ে ৬৫ রান খরচায় এ সাফল্য পান। এছাড়াও, ১৫* ও ৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। অভিষেক ঘটা ডেন পাইতের বোলিং কল্যাণে ঐ টেস্টে তাঁর দল ৯ উইকেটে পরাজয়বরণ করেছিল। এছাড়াও, জাতীয় দলের পক্ষে সকল স্তরের ক্রিকেটেও নিয়মিত খেলোয়াড়ের মর্যাদাপ্রাপ্ত হন।

বলে নিখুঁতভাব বজায় রাখার পাশাপাশি সুইং ও সিম আনয়ণের অপূর্ব সমন্বয় করে সফলতা পেয়েছেন। নভেম্বর, ২০১৬ সালে কুইন্স স্পোর্টস ক্লাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে তিন রানে ফলাফল নির্ধারণী খেলায় তিন উইকেট পান ও দম বন্ধ করা টাইয়ে পরিণত করেন। ১৪ মার্চ, ২০২১ তারিখে আবুধাবি টেস্টের পঞ্চম দিনে দারুণ খেলেন। আফগানিস্তানের বিপক্ষে ঐ টেস্টে শন উইলিয়ামসের সাথে ১৮৭ রানের জুটি গড়েন।

২০২২-২৩ মৌসুমে নিজ দেশে ক্রেগ ব্রাদওয়েটের অধিনায়কত্বে ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ঐ টেস্টে গুদাকেশ মোতি’র অসামান্য বোলিংশৈলীর কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৪ রানের ব্যবধানে জয় পায়। এছাড়াও, দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ব্যাট হাতে নিয়ে ২৩* ও ০ রান তুলেন। একটি ক্যাচ তালুবন্দী করলেও ২৬ রান খরচায় কোন উইকেটের সন্ধান পাননি। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

ব্যক্তিগত জীবনে বিবাহিত। জিম্বাবুয়ে মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ও পরবর্তীতে অধিনায়ক চিপো মুগেরি’র সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ দম্পতির এক কন্যা রয়েছে। অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও উইকেট-রক্ষক অ্যালিসা হিলি’র ন্যায় তাঁরাও একত্রে অনুশীলন কর্ম সম্পন্ন করেন।

Similar Posts

  • | |

    ফিল এমরি

    ২৫ জুন, ১৯৬৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের সেন্ট ইভস এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতেন। উইকেট-রক্ষণের দায়িত্ব পালনের পাশাপাশি বামহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৯৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘ফিল্থি’, ‘স্লিঙ্ক’ কিংবা ‘ফ্যাটি’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। বামহাতি ব্যাটসম্যান হিসেবে দূর্দান্ত খেলতেন। প্রায়শঃই দলের আপদকালীন নিচেরসারিতে নেমে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ…

  • |

    বোয়েতা ডিপেনার

    ১৪ জুন, ১৯৭৭ তারিখে কেপ প্রভিন্সের কিম্বার্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। বল বরাবর ব্যাটকে নিয়ে খেলতেই অধিক পছন্দ করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ঈগলস ও ফ্রি স্টেট এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের…

  • |

    আসেলা গুণরত্নে

    ৮ জানুয়ারি, ১৯৮৬ তারিখে ক্যান্ডিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অধিকারী। রাহুলা কলেজে অধ্যয়ন করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব,…

  • | | | |

    আমির সোহেল

    ১৪ সেপ্টেম্বর, ১৯৬৬ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক ও ধারাভাষ্যকার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। হার না মানার মানসিকতাসম্পন্ন বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। পিছনের পায়ের উপর ভর রেখে খেলতেন। সহজাত প্রকৃতির আক্রমণাত্মক ধাঁচে খেলতে পছন্দ করতেন…

  • | |

    স্টিভ এলোয়ার্দি

    ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৫ তারিখে রোডেশিয়ার বুলাওয়েতে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। শৈশবকালে পরিবারের সাথে দক্ষিণ আফ্রিকায় চলে যান। ১৯৮৩-৮৪ মৌসুমে ট্রান্সভাল স্কুলসের পক্ষে খেলেন। ১৯৮৭-৮৮ মৌসুম থেকে ২০০৩ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।…

  • |

    ম্যাথু হার্ট

    ১৬ মে, ১৯৭২ তারিখে ওয়াইকাতোর হ্যামিল্টনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিনার ছিলেন। এছাড়াও, নিচেরসারিতে কার্যকর ব্যাটিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯০-৯১ মৌসুম থেকে ২০০৪-০৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৪ থেকে ২০০২ সময়কালে…