|

কিথ স্লেটার

১২ মার্চ, ১৯৩৬ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মিডল্যান্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিন কিংবা মিডিয়াম-পেস বোলিংয়ে সবিশেষ পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।

‘স্পাড’ ডাকনামে পরিচিতি লাভ করেন। ১.৯০ মিটার ও ৮১ কেজি ওজনের অধিকারী ছিলেন। ১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৩ বছরব্যাপী প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ২১৯৮ রান সংগ্রহ ও ১৪০ উইকেট দখল করেছিলেন। খেলোয়াড়ী জীবনের শেষদিকে এসে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং উদ্বোধনে নামতেন।

১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ৯ জানুয়ারি, ১৯৫৯ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২/১০১ লাভ করেন। প্রথম ইনিংসে ২/৪০ ও দ্বিতীয় ইনিংসে ০/৬১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১* রান তুলেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও পূর্বের দুই টেস্টে জয়ের সুবাদে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

অনেকসময় রে লিন্ডওয়ালের চেয়েও ভালোমানের বোলিং করতেন। অফ-স্পিনার হলেও পেস বোলিংয়েও দক্ষতার পরিচয় দিতেন। পিটার মে’কে তিন ইনিংসে তিনবার বিদেয় করেছিলেন। তাঁর প্রতিভা থাকা স্বত্ত্বেও অস্ট্রেলিয়ার পক্ষে একের অধিক টেস্ট খেলতে পারেননি।

১৯৬৪-৬৫ মৌসুমে সিডনিতে অনুষ্ঠিত খেলায় এনএসডব্লিউ’র বিপক্ষে একবার বল ঢিল ছুড়ে মারার কারণে বোলিং করা থেকে তাঁকে বিরত থাকতে হয়। গুরুতর সন্দেহের কারণে তাঁর আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন সীমিত হয়ে পড়ে।

ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলীয় রুলস ফুটবলেও দক্ষতার পরিচয় দিয়েছেন। সোয়ান ডিস্ট্রিক্টস ও সুবিয়াকোর পক্ষে খেলেছেন। ১৯৬১ সালে সিম্পসন পদক লাভ করেন। ১৯৫৬-৫৭ ও ১৯৬০ সালে সোয়ান ডিস্ট্রিক্টসের পরিচ্ছন্ন ও সেরা খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন। দলকে পাঁচবার নেতৃত্ব দেন। এছাড়াও, সোয়ান ডিস্ট্রিক্টসের শতাব্দীর সেরা দলের সদস্যরূপে মনোনীত হন। ২০০৪ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ফুটবল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। ২০১৩ সালে ওয়াকা’র পক্ষ থেকে ডেনিস লিলি তাঁকে আজীবন সদস্যপদ প্রদান করেন। ক্রীড়া সরঞ্জাম বিক্রয়কেন্দ্র পরিচালনা করেছেন।

২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ৮৮ বছর ৩৪৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • |

    ইসরার আলী

    ১ মে, ১৯২৭ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের জলন্ধরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, বামহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। শুরুতে শীর্ষসারিতে ব্যাটিং করতেন ও পরবর্তীতে নিচেরসারিতে চলে গেলেও তেমন সফলতা পাননি। ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে মাঝে-মধ্যে পাকিস্তানের পক্ষে বোলিং…

  • | | |

    শন পোলক

    ১৬ জুলাই, ১৯৭৩ তারিখে কেপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) উচ্চতার অধিকারী। ক্রমাগত সফলতা…

  • |

    তালহা জুবায়ের

    ১০ ডিসেম্বর, ১৯৮৫ তারিখে ফরিদপুরে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ২০০০-এর দশকে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ২০০১-০২ মৌসুম থেকে ২০১৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রাখেন। শুরু থেকেই প্রতিভাবান ক্রিকেটারের মর্যাদা পান। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর বাংলাদেশী ক্রিকেটে মধ্যাঞ্চল ও ঢাকা মেট্রোপলিসের…

  • | |

    ফ্যানি ডি ভিলিয়ার্স

    ১৩ অক্টোবর, ১৯৬৪ তারিখে ট্রান্সভালের ভারিনিগিং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। ১৯৯০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। আফ্রিকানারভাষী কৃষক পরিবারে তাঁর জন্ম হলেও রাগবি খেলোয়াড়দেরকে আদর্শনিষ্ঠ করে শৈশবকাল অতিবাহিত করেন। পল্লী অঞ্চলে বড় হন।…

  • |

    বেন সিয়ার্স

    ১১ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে ওয়েলিংটনের লোয়ার হাট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে নেমে থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পিতা মাইকেল সিয়ার্স ওয়েলিংটনের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। এছাড়াও, কাকা ডিভি সিয়ার্স প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেছেন। হাট ইন্টারন্যাশনাল বয়েজ স্কুলে অধ্যয়ন…

  • |

    আমির মালিক

    ৩ জানুয়ারি, ১৯৬৩ তারিখে পাঞ্জাবের মান্দি বাহাউদ্দিন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভালো-মন্দ মিলিয়ে আমির মালিক তাঁর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ১৯৭৯-৮০ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী…