|

কর্ণ শর্মা

২৩ অক্টোবর, ১৯৮৭ তারিখে উত্তরপ্রদেশের মিরাটে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে লেগ-ব্রেক গুগলি বোলিং করেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে কার্যকর ব্যাটিং করে থাকেন। ২০১০-এর দশকে ভারতের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০০৭-০৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মধ্যাঞ্চল, রেলওয়ে ও বিদর্ভের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে খেলেছেন। ২০০৭-০৮ মৌসুমের রঞ্জী ট্রফিতে রেলওয়ের সদস্যরূপে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ৩ নভেম্বর, ২০০৭ তারিখে দিল্লির কার্নাইল সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ খেলায় প্রতিপক্ষ ছিল জম্মু ও কাশ্মীর দল। অভিষেক খেলাটিতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে অংশ নিয়ে ১২০ রান তুলেছিলেন।

কয়েক বছর তেমন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেননি। তবে, ২০১২-১৩ মৌসুমের রঞ্জী ট্রফিতে দারুণ খেলে নিজেকে সকলের সম্মুখে নিয়ে আসেন। তিন খেলা থেকে ১৯.০৪ গড়ে ২১ উইকেট দখল করেন। তন্মধ্যে, পূর্বতন শিরোপাধারী দল রাজস্থানের বিপক্ষে খেলা থেকে আট-উইকেট পেয়েছিলেন। ফলশ্রুতিতে, অনূর্ধ্ব-২৫ ক্রিকেটারদের মধ্যে সেরা হিসেবে বিসিসিআই পুরস্কার লাভ করেন।

২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্য হিসেবে আইপিএলে যুক্ত হন। অনিল কুম্বলে’র নেতৃত্বে দলটি রানার্স-আপ হয়েছিল। তবে, ঐ মৌসুমের কোন খেলায় তাঁকে খেলানো হয়নি। ২০১৪ সালের নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ কর্তৃপক্ষ ₹৩.৭৫ কোটি ভারতীয় রূপীর বিনিময়ে কিনে নেয়। অমিত মিশ্রের সাথে কার্যকর স্পিন বোলিং জুটি গড়েন। ১৩ খেলা থেকে ওভারপ্রতি ৬.৬ রান খরচ করে ১১ উইকেট দখল করেন।

পরের মৌসুমে হায়দ্রাবাদের সদস্যরূপে ১৪ খেলা থেকে ১৫ উইকেট পান। তন্মধ্যে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তৎকালীন ব্যক্তিগত সেরা ৪/৩৮ লাভ করেন। এছাড়াও, নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে ১৪৪ স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছিলেন। ২০১৫ ও ২০১৬ সালে তেমন সফলতার সন্ধান পাননি। মুম্বই ইন্ডিয়ান্সে চলে যান। ২০১৭ সালের আইপিএল নিলামে ভারতের সর্বাধিক দামী খেলোয়াড়ে পরিণত হন। এ পর্যায়ে মুম্বই ইন্ডিয়ান্স ₹৩.২ কোটি ভারতীয় রূপীতে তাঁকে কিনে নেয়। এ আসরে ৯ খেলা থেকে ১৩ উইকেট পান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৪/১৬ পান।

মুম্বইয়ের শিরোপা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রেকর্ডসংখ্যক তৃতীয় শিরোপা লাভকালীন নয় খেলা থেকে ১৩ উইকেট দখল করেন। ওভারপ্রতি ৬.৯৭ গড়ে রান খরচ করেন। রোহিত শর্মা’র নেতৃত্বাধীন দল থেকে ছাড়পত্র পেলে ২০১৮ সালের নিলাম চেন্নাই সুপার কিংস ₹৫ কোটি ভারতীয় রূপীতে তাঁর সাথে চুক্তিতে স্বাক্ষর করে। পুরো মৌসুমে ছয় খেলায় অংশ নিয়ে চার উইকেট দখল করেন ও ওভারপ্রতি ৯.৩৬ রান খরচ করেন। দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও হরভজন সিংকে পাশ কাটিয়ে চূড়ান্ত খেলায় অংশ নেয়ার সুযোগ পান। ৩ ওভারে ১/২৫ পান।

২০১৪ সালে ভারতের পক্ষে একটিমাত্র টেস্ট, দুইটিমাত্র ওডিআই ও একটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ৭ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ২০১৪-১৫ মৌসুমে নিজ দেশে শ্রীলঙ্কার মুখোমুখি হন। ১৩ নভেম্বর, ২০১৪ তারিখে কলকাতায় অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে প্রথম অংশ নেন।

২০১৪-১৫ মৌসুমে বিরাট কোহলি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৯ ডিসেম্বর, ২০১৪ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ২/১৪৩ ও ২/৯৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে ৪ ও ৪* রান সংগ্রহ করেছিলেন। তবে, নাথান লায়নের অসামান্য বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ৪৮ রানে জয় পেয়ে চার-টেস্ট নিয়ে গড়া বর্ডার-গাভাস্কার সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

Similar Posts

  • |

    পল হোয়াইটল’

    ১০ ফেব্রুয়ারি, ১৯১০ তারিখে অকল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ইনিংস উদ্বোধন কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। আক্রমণাত্মক ধাঁচ অবলম্বনে ব্যাটিং করতেন। দৃষ্টিনন্দন না হলেও কার্যকর খেলতেন। ১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব…

  • |

    ট্রাভিস হেড

    ২৯ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৯ মিটার) উচ্চতাসম্পন্ন। চমৎকার নেতৃত্বের গুণাবলীর অধিকারী। পরিচ্ছন্ন মারকুটে ব্যাটসম্যান হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।…

  • |

    জর্জ মাডি

    ২৬ নভেম্বর, ১৯১৫ তারিখে জ্যামাইকার স্পেনিশ টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৫১-৫২ মৌসুম পর্যন্ত সময়কালে…

  • |

    মাইক ম্যাকাউলি

    ১৯ এপ্রিল, ১৯৩৯ তারিখে নাটালের ডারবানে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করেছিলেন। ১৯৬০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ভ্রমণপ্রিয় ক্রিকেটার হিসেবে সম্যক পরিচিতি পান। পাঁচটি রাজ্য দলের পক্ষে খেলেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে…

  • |

    চন্দ্রশেখর গড়কড়ি

    ৩ ফেব্রুয়ারি, ১৯২৮ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের পুনা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৫০-এর দশকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৬৪-৬৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্র…

  • | | | | |

    গুল মোহাম্মদ

    ১৫ অক্টোবর, ১৯২১ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার, আম্পায়ার ও কোচ ছিলেন। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বামহাতে মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, বামহাতে কার্যকর ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন। ভারত ও পাকিস্তান – উভয় দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ৫ ফুট ৫ ইঞ্চি নিয়ে ছোটখাটো গড়নের অধিকারী হলেও অন্যতম সেরা অল-রাউন্ডার ছিলেন। আক্রমণাত্মক…