|

গ্রেগ ল্যাম্ব

৪ মার্চ, ১৯৮১ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেছেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে কার্যকর অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ২০১০-এর দশকে জিম্বাবুয়ের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

‘ল্যাম্বি’ ডাকনামে পরিচিত গ্রেগ ল্যাম্ব ৬ ফুট উচ্চতার অধিকারী। ১৯৯৮-৯৯ মৌসুম থেকে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ‘এ’, ম্যাশোনাল্যান্ড ঈগলস ও জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমি এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করেছেন।

অবিশ্বাস্যভাবে অভিজ্ঞতাসম্পন্ন অল-রাউন্ডার হিসেবে খেলেছেন। তবে, পেশাদারি ক্রিকেট খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ই হ্যাম্পশায়ারের পক্ষে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন। বেশ মিতব্যয়ীপূর্ণ বোলিংয়ে পাশাপাশি অফ স্পিন বোলিং করতেন। এছাড়াও, বেশ পরিশ্রমী খেলোয়াড় হিসেবে শীর্ষসারিতে কিংবা মাঝারিসারিতে ব্যাটিং করে থাকেন। জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে খেলার পর ম্যাশোনাল্যান্ড ‘এ’ দলের পক্ষে যুবদের ক্রিকেটে অংশ নেন। জিম্বাবুয়ের পক্ষে অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।

জিম্বাবুয়ের লোমাগান্ডি কলেজ ও গিল্ডফোর্ড কলেজে অধ্যয়ন করেছেন। ২০০০-এর দশকের শুরুতে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রশাসনিক দূর্বলতায় বীতশ্রদ্ধ হয়ে পড়েন। যুক্তরাজ্যের পাসপোর্টের সদ্ব্যবহার করেন ও ইংল্যান্ডে চলে যান। ২০০১ সালের গ্রীষ্মকালে হ্যাম্পশায়ার দ্বিতীয় একাদশের পক্ষে খেলেছিলেন। কেন্টের দ্বিতীয় একাদশের পক্ষেও কিছু সময় অতিবাহিত করেছিলেন। সাদা-বলের খেলায় দক্ষতা অর্জন করেন। হ্যাম্পশায়ারের পক্ষে ১০৭টি খেলায় প্রতিনিধিত্ব করেন। তন্মধ্যে, ৮৫টি খেলা ছিল ৫০-ওভার কিংবা টি২০ ক্রিকেটের।

২০০৫ সালে লর্ডসে ওয়ারউইকশায়ারের বিপক্ষে সিএন্ডজি ট্রফির চূড়ান্ত খেলায় শিরোপা বিজয়ী হ্যাম্পশায়ার দলের সদস্যরূপে খেলেন। এছাড়াও, ঐ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশীপের রানার্স-আপ হওয়া দলটির পক্ষে খেলেন। ২০০৬ সালে চ্যাম্পিয়নশীপে দলে নিয়মিতভাবে খেলতে বেশ হিমশিম খান। তাসত্ত্বেও, টি২০ কাপ প্রতিযোগিতায় ব্যাটিং গড়ে দলের সর্বোচ্চ স্থানে অবস্থান করেন। ১১৫.৮২ স্ট্রাইক রেটে ১৮৩ রান সংগ্রহ করেছিলেন। তবে, ব্যাট ও বল উভয় বিভাগেই দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে প্রথম একাদশে খেলার সুযোগ বেশ কমে যায়।

২০০৭ সালে ভালোমানের খেলা উপহার দিতে পারেননি। ২০০৮ সালে আরও সুযোগ পান। তবে, কেবলমাত্র সীমিত-ওভারের খেলাগুলোয় প্রভাব বিস্তার করেছিলেন। ২০০৯ সাল শেষে প্রথম একাদশের কোন খেলায় অংশ না দিয়ে হ্যাম্পশায়ার থেকে অব্যাহতি পান। ফলশ্রুতিতে, জিম্বাবুয়েতে ফেরার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তটি বেশ কার্যকর হয়। এক মৌসুম শেষ হবার পূর্বেই ওয়েস্ট ইন্ডিজ গমনার্থে জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।

২০১০ থেকে ২০১১ সময়কালে জিম্বাবুয়ের পক্ষে একটিমাত্র টেস্ট, ১৫টি ওডিআই ও পাঁচটিমাত্র টি২০আইয়ে অংশ নিয়েছিলেন। ২০০৯-১০ মৌসুমে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওডিআইয়ে অংশ নেন। ৪ মার্চ, ২০১০ তারিখে প্রভিডেন্সে অনু্ষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে প্রথম খেলেন।

পরের বছর ১ সেপ্টেম্বর, ২০১১ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। এ পর্যায়ে ২০১১-১২ মৌসুমে নিজ দেশে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তবে, মোহাম্মদ হাফিজের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে সফরকারীরা ৭ উইকেটে জয় পায়। ৩৯ ও ৭ রান সংগ্রহ করেন। দুইটি ক্যাচ তালুবন্দীসহ ৩/১২০ ও ০/২১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান।

বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল ম্যাশোনাল্যান্ড ঈগলসের পক্ষে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। চারদিনের খেলা ও একদিনের ক্রিকেটে ৫৯.৫৯ গড়ে ১৩১১ রান তুলেন। লোগান কাপে ৫৫.৬৮ গড়ে দুই শতক সহযোগে রান তুলেন। একদিনের প্রতিযোগিতায় ৬৪.০০ রান সংগ্রহের পাশাপাশি ৩২.৮৫ গড়ে বোলিং করার স্বীকৃতিস্বরূপ জাতীয় দলে খেলেন।

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় জিম্বাবুয়ে দলের সদস্য ছিলেন। ২০১৫ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। এরপর, কোচিং জগতের দিকে ধাবিত হন। পাশাপাশি আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার অনুমতি পান।

তবে, ২০১৯ সালের গ্রীষ্মে পুণরায় খেলার জগতে ফিরে আসেন। ক্লাবল্যান্ডের পক্ষে বিদেশী পেশাদার খেলোয়াড় হিসেবে অংশ নেন। লিনস্টার ও দ্য হিলস সিসির পক্ষে শিরোপার লড়াইয়ে যোগ দেন। তবে, মালাহাইডের বিপক্ষে দূর্দান্ত ৭৪ রান তুলে দলকে রক্ষা করেন। বল হাতে নিয়ে ১৬.৫০ গড়ে ২০ উইকেট দখল করেন। নর্থ কিলডেয়ার সিসির বিপক্ষে ব্যক্তিগত সেরা ৫/১৩ বোলিং পরিসংখ্যান গড়েন।

Similar Posts

  • |

    লাহিরু উদারা

    ২৭ নভেম্বর, ১৯৯৩ তারিখে কালুবোবিলা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করে থাকেন। শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার অধিকারী লাহিরু উদারা নুগেগোডাভিত্তিক সেন্ট জোন্স কলেজে অধ্যয়ন করেছেন। ২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাব ও…

  • |

    জেমস মার্শাল

    ১৫ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে অকল্যান্ডের ওয়ার্কওয়ার্থ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ২০০০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। প্রতিভাবান শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে তাঁর সুনাম রয়েছে। কখনোবা ইনিংস উদ্বোধনে, আবার কখনোবা মাঝারিসারিতে ব্যাটিং করতেন। তাঁর যমজ ভ্রাতা হামিশ মার্শাল নিউজিল্যান্ড দলের…

  • |

    অসিত ফার্নান্দো

    ৩১ জুলাই, ১৯৯৭ তারিখে কাতুনেরিয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামেন। শ্রীলঙ্কার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। কাটুনেরিয়াভিত্তিক সেন্ট সেবাস্টিয়ান্স কলেজে অধ্যয়ন করেছেন। দৃশ্যতঃ বিভ্রান্তিকর বোলিংশৈলীর অধিকারী। ছন্দোবদ্ধ দৌড়ে বলকে ব্যাটসম্যানের কাছে নিয়ে যান। প্রত্যাশার তুলনায় কিঞ্চিৎ দ্রুতগতির বোলিংয়ের কারণে দলের…

  • | |

    জন গাই

    ২৯ আগস্ট, ১৯৩৪ তারিখে নেলসনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ও প্রশাসক। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। বামহাতে ব্যাটিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। দ্রুত পদসঞ্চালনায় মজবুত প্রতিরক্ষাব্যূহ সহকারে ও অসম্ভব ধৈর্য্যশক্তির পরিচয় দিয়েছেন। এছাড়াও, বলকে সজোরে আঘাত করাসহ উঁচুতে বলকে প্রেরণ করার অধিকারী ছিলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে ১৯ বছর বয়সে ৫৭ ও ১১৫ রানের ইনিংস…

  • | |

    জাস্টিন ল্যাঙ্গার

    ২১ নভেম্বর, ১৯৭০ তারিখে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও কোচ। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, মাঝে-মধ্যে উইকেট-রক্ষকের দায়িত্ব পালনসহ থার্ড স্লিপ অঞ্চলে ফিল্ডিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ‘জেএল’ কিংবা ‘অ্যাল্ফি’ ডাকনামে ভূষিত জাস্টিন ল্যাঙ্গার ১.৭৮ মিটার উচ্চতার অধিকারী। ১৯৮৯-৯০…

  • |

    ব্রেট লি

    ৮ নভেম্বর, ১৯৭৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের ওলংগং এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ‘বিং’ ডাকনামে ভূষিত ব্রেট লি ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৭ মিটার) উচ্চতার অধিকারী। সন্দেহাতীতভাবে অন্যতম গতিসম্পন্ন বোলার হিসেবে বিবেচিত হয়েছেন। ১৯৯৪-৯৫…