|

চার্লস কভেন্ট্রি, ১৮৬৭

২৬ ফেব্রুয়ারি, ১৮৬৭ তারিখে লন্ডনের মেরিলেবোন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

এটন কলেজে অধ্যয়ন করেছেন তিনি। কভেন্ট্রি আর্লের দ্বিতীয় ও কনিষ্ঠ পুত্র ছিলেন। ১৮৮৮-৮৯ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সরব ছিলেন। এরপূর্বে মাইনর ক্রিকেটে ওরচেস্টারশায়ারের পক্ষে খেলতেন।

১৮৮৮-৮৯ মৌসুমে এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। স্বল্প কয়েকজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে জীবদ্দশায় জানতে পারেননি যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। মেজর হোয়ারটনের অদ্ভূত চিন্তাধারার ফসল হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাবার সুযোগ পান ও তিনি তেমন ভালোমানের ক্রিকেটার ছিলেন না। দৃশ্যতঃ দ্বিতীয়সারির দলের সদস্য হিসেবে সেখানে দুইটি খেলায় অংশ নেন। পরবর্তীতে এ দুই খেলাই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম দুই টেস্ট হিসেবে চিত্রিত হয়।

প্রথম টেস্টে অংশ নেয়ার মাধ্যমে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ১২ মার্চ, ১৮৮৯ তারিখে পোর্ট এলিজাবেথের জিকিবার্হায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ইতিহাসের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ফ্রাঙ্ক হার্ন, মন্টি বাউডেন, ব্যাসিল গ্রিভ, আর্নল্ড ফদারগিল ও অব্রে স্মিথের সাথে তাঁর একযোগে অভিষেক পর্ব সম্পন্ন হয়। দশ নম্বর অবস্থানে ব্যাটিং নামেন ও ১২ রান তুললেও কোন বোলিং করেননি। একবার আউট হন। ৮ উইকেটে জয়লাভ করলে তাঁর দল দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

দ্বিতীয়টিতে ১ রানে অপরাজিত ছিলেন ও সব মিলিয়ে ১২ রান তুলেন। এভাবেই তাঁর খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। ৫ মার্চ, ১৮৮৯ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ইনিংস ও ২০২ রানে জয়লাভ করে সফরকারীরা ২-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

১৮৯৩ সালে আফ্রিকার সংঘর্ষে লিপ্ত অনেকগুলো এলাকার অন্যতম মাতাবেলেল্যান্ড অভিযানে অংশ নেন। ১৮৯৬ সালে কুখ্যাতি পাওয়া জেমসন অবরোধে যোগ দেন ও তাঁর নিহত হবার খবর রটে যায়। তাঁকে ঘিরে ইংল্যান্ডে শোকানুষ্ঠান আয়োজনকালে তিনি উপস্থিত হন। এ অবরোধে তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হলেও ২৪ দিন পর দূর্বল স্বাস্থ্যের কারণে তাঁকে মুক্তি দেয়া হয়েছিল। দুই দশক পর প্রথম বিশ্বযুদ্ধে ডার্ডানেলেস অভিযানে যোগ দিয়েছিলেন। ফিলিস্তিনে তিনি আটক হন। অনেকগুলো বছর জকি ক্লাবের পক্ষে ঘোড়দৌড়ে অংশ নিতেন। ২ জুন, ১৯২৯ তারিখে ওরচেস্টারশায়ারের আর্লস ক্রুম এলাকায় ৬২ বছর ৯৬ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।

Similar Posts

  • | | |

    মনিন্দার সিং

    ১৩ জুন, ১৯৬৫ তারিখে মহারাষ্ট্রের পুনায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, ধারাভাষ্যকার, আম্পায়ার ও কোচ। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। স্লে লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ভারতের বিখ্যাত বামহাতি স্পিনার। ১৯৮০-৮১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে…

  • | | |

    রুমেশ রত্নায়েকে

    ২ জানুয়ারি, ১৯৬৪ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও রেফারি। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। শ্রীলঙ্কার পক্ষে টেস্ট ও ওডিআইয়ে অংশ নিয়েছেন। ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৯৮-৯৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮২…

  • | | |

    জিম পার্কস, ১৯০৩

    ১২ মে, ১৯০৩ তারিখে সাসেক্সের হেওয়ার্ডস হিদ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, কোচ ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। নিজ শহরে শৈশবকাল অতিবাহিত করেন। সাসেক্সের ক্লাব ও গ্রাউন্ড দলের বিপক্ষে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনে সাসেক্স কর্তৃপক্ষের নজর কাড়েন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি…

  • | |

    হার্বার্ট সাটক্লিফ

    ২৪ নভেম্বর, ১৮৯৪ তারিখে ইয়র্কশায়ারের সামারব্রিজ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। অন্যতম সেরা ও কিংবদন্তীতুল্য ব্যাটসম্যান ছিলেন। সিবি ফ্রাই তাঁকে ‘দ্য হ্যাচেট ম্যান’ ডাকনামে আখ্যায়িত করতেন। ওয়ালি হ্যামন্ড কিংবা জ্যাক হবসের সমতুল্য…

  • |

    ফ্রেড গ্রেস

    ১৩ ডিসেম্বর, ১৮৫০ তারিখে ব্রিস্টলে ডাউনএন্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে অগ্রসর হতেন। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। প্রতিভাবান খেলোয়াড় ছিলেন সন্দেহ নেই। তবে, ইএম গ্রেস ও ডব্লিউজি গ্রেসের ন্যায় ফুরফুরে মেজাজের অধিকারী ছিলেন না। গ্রেস ভ্রাতাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর…

  • | |

    ডিক পাওয়ার

    ১৯ এপ্রিল, ১৮৬৫ তারিখে লিচেস্টারের হাম্বারস্টোন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৮৯০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৬ থেকে ১৯০১ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। বেশ উচ্চ ভঙ্গীমায় মিডিয়াম-পেস…